Author: Voice Of Brahmanbaria

নিউজ রিপোর্ট:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার টান মণিপুর/পত্তন শিবির এলাকায় সীমনা ব্রিজ সংলগ্ন নদীর প্লাবনভূমি ও সরকারি খাস জায়গা ভরাট করে অবৈধভাবে বালু বাণিজ্য চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বালু ফেলে নদীর তীর ও প্লাবনভূমি দখল করে সেখানে বাণিজ্যিকভাবে বালু বিক্রির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর দাবি, পত্তন ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যান এই বালু বাণিজ্যের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, অবৈধভাবে নদী ও সরকারি জমি ভরাটের কারণে ভবিষ্যতে ভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি…

Read More

বিশেষ প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ​মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এনসিসি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার সামাজিক সচেতনতামূলক উদ্যোগ ‘নিসর্গ’-এর আয়োজনে জেলা শহরের শিমরাইলকান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।​অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরবর্তীতে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেওয়া হয়। সভাপতিত্বে করেন আলহাজ্ব হাবিবুর রহমান রতন নির্বাহী পরিচালক শিমরাইলকান্দী দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমরাইলকান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জনসেবামূলক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগের মাধ্যমে আলোচনায় রয়েছেন নারী নেত্রী মোছাম্মৎ লাকি আক্তার। এলাকার বিভিন্ন জনসমস্যা, দরিদ্র মানুষের সহায়তা, নারী নির্যাতনের প্রতিবাদ এবং মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে স্থানীয়দের প্রশংসা অর্জন করেছেন তিনি। নবীনগর উপজেলার ভোলাচং গ্রামের মরহুম আব্দুর রউফ মাস্টার ও রেহানা বেগমের কন্যা লাকি আক্তার দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। স্থানীয়দের মতে, কোনো এলাকায় জনভোগান্তির খবর পেলেই তিনি সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন। স্থানীয় সূত্র জানায়, অর্থাভাবে বিয়ে আটকে থাকা, পরিবারের পাশে দাঁড়ানো, অসচ্ছল ও অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতা,…

Read More

নিউজ রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের মাত্র ১০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় ইয়ামিন মিয়া (৩০) নামে এক সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার নববধূ সুমা আক্তার (১৮) গুরুতর আহত হয়েছেন।সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেনিহত ইয়ামিন মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মৃত আবুল বাশার ভূঁইয়ার ছেলে। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইয়ামিন তার নববধূকে নিয়ে মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশায় রওনা দেন। পথে ভাদুঘর এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি…

Read More

নিউজ রিপোর্ট:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি এলাকায় সংঘটিত হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় নিহতের কাছ থেকে নেওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাফি আহাম্মেদ (২৫), পিতা: জাহাঙ্গীর আলম, মাতা: রাজিয়া সুলতানা এবং মুনিয়া আফরিন (ওরফে শাহানাজ বেগম) (১৫), পিতা: মো. শিপন মিয়া, মাতা: নূর জাহান বেগম। তারা উভয়ই ছয়ফুল্লাকান্দি (উত্তরপাড়া), ৬নং ওয়ার্ড, ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের বাসিন্দা। পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Read More

নিউজ রিপোর্ট:ব্রাহ্মণবাড়িয়ার একসময়ের শান্ত ও মনোরম তিতাস সড়ক দিন দিন তার সামাজিক ও পরিচ্ছন্ন পরিবেশ হারাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সময়-অসময়ে সেখানে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ও অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সড়কটি এখন সাধারণ মানুষের জন্য অস্বস্তিকর স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ পরিবার-পরিজন নিয়ে তিতাস সড়কে কিছুটা সময় কাটাতে যান। কিন্তু বর্তমানে সেখানে যে পরিবেশ সৃষ্টি হচ্ছে, তা বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে চলাচলের ক্ষেত্রে চরম বিব্রতকর হয়ে উঠেছে। দিন-রাত উভয় সময়েই একই পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তারা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা…

Read More

নিউজ রিপোর্ট:ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ হিসেবে পরিচিত তিতাস নদী আজ মারাত্মক দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে রয়েছে। প্রতিদিন নদীতে নির্বিচারে ফেলা হচ্ছে বিপুল পরিমাণ বর্জ্য ও আবর্জনা, যা নদীর স্বাভাবিক প্রবাহ ও জলজ পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ অলিউল্লাহ খান এক বিবৃতিতে বলেন, অদ্বৈত মল্লবর্মণের কালজয়ী উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম’-এ যে নদীর জীবনচিত্র ফুটে উঠেছিল, সেই তিতাস আজ মৃত্যুপথযাত্রী। নদীতে জমা হওয়া বিষাক্ত বর্জ্যের কারণে দেশি প্রজাতির মাছ বিলুপ্তির পথে, আর নদীনির্ভর জেলে পরিবারগুলো জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়ছে। তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে নদীর তীরে অনিয়ন্ত্রিতভাবে ময়লা ফেলা এবং শিল্প ও গৃহস্থালির বর্জ্য সরাসরি…

Read More

নিউজ রিপোর্ট: বালুবাহী বাল্কহেডের ধাক্কায় আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার গুরুত্বপূর্ণ কুরুলিয়া রেলসেতু। স্থানীয়দের অভিযোগ, সেতুর নিচ দিয়ে চলাচলের সময় অসতর্কভাবে বাল্কহেড চালানোর ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটছে বারবার।ঘটনার পর দেখা গেছে, দায় এড়াতে সংশ্লিষ্টরা নদীতেই বালু আনলোড করে বাল্কহেড হালকা করে এবং আটকে যাওয়া নৌযান সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এতে নদী ও পরিবেশেরও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কুরুলিয়া রেলসেতুটি চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বছরের পর বছর ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই সেতু ক্ষতিগ্রস্ত হলে পুরো রেল যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।স্থানীয়দের প্রশ্ন—কাদের প্রভাব ও শক্তিতে…

Read More

নিউজ রিপোর্ট:ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন Green & Clean Brahmanbaria এবং Clean Brahmanbaria। সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে সংগঠন দুটির সদস্যরা একযোগে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। এ সময় তারা পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষকে বেশি বেশি বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বায়ুদূষণ কমানো এবং একটি সুন্দর, সবুজ ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতেই তাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলো বড় হলে মহাসড়কের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি…

Read More

নিউজ রিপোর্ট:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে উপজেলার নুরপুর, কদমতলী, পূর্বভাগ, তিলপাড়া ও নাসিরনগর সদর বাজার সংলগ্ন এলাকায় ফসলি জমি ভরাট এবং ড্রেজিংয়ের মাধ্যমে জলাশয় ভরাটের অভিযোগে অভিযান চালানো হয়।অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫টি পৃথক মামলায় মোট ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রশাসন সূত্রে জানানো হয়, কৃষিজমি ও প্রাকৃতিক জলাধার রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার পাশাপাশি এ ধরনের অপরাধ প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানানো…

Read More