Author: Voice Of Brahmanbaria

“সবাই মিলে দেশ গড়ি, একসঙ্গে ডেঙ্গু প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (০৬ জুন ২০২৬) ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ র‍্যালির আয়োজন করা হয়। ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন এলাকায় জমে থাকা পানি অপসারণ, আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম চালানো হয়। বক্তারা বলেন, ডেঙ্গু বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা। প্রতি বছর বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তারের কারণে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। তাই…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (৫ জুন ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আখাউড়া থানা পুলিশের একটি দল। অভিযানে উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া এলাকা থেকে মাহিনুর (প্রকাশ মাহমুদা) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকালে তার হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত মাহিনুর (প্রকাশ মাহমুদা) আখাউড়া উপজেলার টনকী এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম কালাম (প্রকাশ মাওলা মিয়া)।এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Read More

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের টিম ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন পৌরসভার কান্দিপাড়া এলাকা হতে ০২ জনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত পিয়াস মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে ১৪টি মাদক,০৩টি ডাকাতির প্রস্তুতি মামলাসহ মোট ২২টি মামলা এবং গ্রেফতারকৃত সোহাগ মিয়ার বিরুদ্ধে ০১টি মাদক, ০১ ডাকাতির প্রস্তুতি, ০৩টি চুরির মামলাসহ ০৫টি মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:১। পিয়াস মিয়াপিতা- ফজলু মিয়াসাং- কান্দিপাড়া২। সোহাগ মিয়া পিতা- ফজলু মিয়াসাং- কান্দিপাড়াউভয় থানা- ব্রাহ্মণবাড়িয়া সদরজেলা- ব্রাহ্মণবাড়িয়াএ-সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে

Read More

। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ৫ জুন রাত প্রায় ৯টা ১০ মিনিটে উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (২২) উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। অভিযুক্ত সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত ও অভিযুক্ত দুজনই দীর্ঘদিনের পরিচিত এবং বন্ধু ছিলেন।নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, গতকাল এশার নামাজের সময় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনায় তার ছেলে প্রতিবাদ করেছিলেন। এ নিয়ে সাব্বিরের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার রাতে আনোয়ারকে একটি…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধকে ট্রেনের নিচে কাটা পড়ার হাত থেকে বাঁচাতে গিয়ে তোফায়েল আহমেদ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। দ্রুতগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় তার এ মর্মান্তিক মৃত্যু হয়। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় কসবা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।নিহত তোফায়েল আহমেদ উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন বিকেলের দিকে কসবা রেলস্টেশনে বিভিন্ন এলাকা থেকে লোকজন ঘুরতে আসেন। তোফায়েলও তার বন্ধুদের সঙ্গে স্টেশনে ঘুরতে এসেছিলেন। সন্ধ্যার দিকে স্টেশনের একপাশে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ এসে দাঁড়ায়। ওই ট্রেন থেকে নেমে এক বৃদ্ধ অসাবধানতাবশত মাঝখানের লাইনের ওপর গিয়ে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের আমিনপুর এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ, পরিবেশ দূষণ রোধ এবং এলাকাবাসীর জনভোগান্তি নিরসনের দাবিতে আজ জুন ২০২৬ (শুক্রবার) বিকেল ৩টায় আমিনপুর ময়লা ডাম্পিং স্পট সংলগ্ন এলাকায় এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বানে এবং ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, বক্তব্য দেন মাহফুজুর রহমান পুষ্প, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী, যুবদল নেতা শাহিনুর রহমান, এবিএম মুসা আহমেদ,তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম,ইসলামী শ্রমিক আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি আহসান আল মোহাব্বত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।…

Read More

শুক্রবার  ৫ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল ও বাড়িউড়া নামক স্থানে পৃথক সড়ক দূর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা রয়েছে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থেকে সিএনজি অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার মিয়া। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশারচালক মাহবুব (৪৫), অটোরিকশা যাত্রী জোসনা বেগম (৪০) ও তার শিশুপুত্র আশরাফুল (৫), জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)।পরে তাদেরকে উদ্ধার…

Read More

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২নং বুধল ইউনিয়ন ওলামা-তুলাবা ঐক্য পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (৪ জুন) নন্দনপুর বাজার সংলগ্ন মাঠে এক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক আলেমকে সম্মাননা পাগড়ি পরিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমাদ হাফিজাহুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া, ব্রাহ্মণবাড়িয়ার শায়খুল হাদীস আল্লামা মুফতি শামসুল হক সুফিজী হাফিজাহুল্লাহ। বক্তারা বলেন, আলেম সমাজ নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোরআন-সুন্নাহর আলোকে সমাজ বিনির্মাণ, দ্বীনি শিক্ষা প্রসার এবং নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে আলেমদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানের…

Read More

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও সড়কের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া-সিমনা সড়কে বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি পালন করেছে ভিপি জহিরুল হক খোকনের স্বেচ্ছাসেবী টিম। আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এবি এম মমিনুল হক মুমিন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে এবি এম মমিনুল হক বলেন, পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী জহিরুল হক খোকনের জন্য দোয়া কামনা করেন এবং তার সাফল্য কামনা করেন। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বিজয়নগর উপজেলায় সংযোগকারী…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চেকপোস্ট পরিচালনার সময় দেশীয় অস্ত্র, কার্তুজ ও মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) রাত ২টা ১৫ মিনিটে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালিয়ে একটি সচল দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী সিদ্দিকুর রহমান (পিতা: আতিকুর রহমান)কে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি নবীনগর উপজেলার বরাইল এলাকায় হলেও বর্তমানে তিনি নুরজাহানপুর এলাকায় বসবাস করেন। পুলিশ জানায়, মোটরসাইকেলের অপর দুই আরোহী আটক হওয়ার আগেই পালিয়ে যায়। উদ্ধার হওয়া অস্ত্র, কার্তুজ ও মোটরসাইকেল…

Read More