- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
দীর্ঘ ৪৫ বছর নিখোঁজ থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরলেন ব্রাহ্মণবাড়িয়ার ইসাক মিয়া। বিদেশ যাওয়ার স্বপ্নই একসময় কেড়ে নিয়েছিল তার সবকিছু—জমিজমা, ঘরবাড়ি, এমনকি স্বাভাবিক জীবনও। সেই স্বপ্নভঙ্গের বেদনাময় গল্প আজ সবার চোখে জল এনে দিচ্ছে।ইসাক মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে। সাত ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। আশির দশকে বিদেশ যাওয়ার আশায় দুই বিঘা কৃষিজমি ও ৪০ শতাংশ বসতভিটা মাত্র ৭৫ হাজার টাকায় বিক্রি করে সিলেটে পাড়ি জমান।কিন্তু সেখানে এক দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারান তিনি। দালাল টাকা নিয়ে উধাও হয়ে যায়, ভেঙে যায় তার স্বপ্ন। এরপর আর বাড়ি ফেরা হয়নি। একসময় মানসিকভাবে…
বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সিরাজুল ইসলাম সিরাজ। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কাদির মিয়া। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, বিজিএমইএ’র মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান করে তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা হবে। তিনি নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বেকারত্ব দূরীকরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পরিকল্পনা…
*নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:* কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বৈশ্বিক শিক্ষায় দক্ষ করে তোলা, উচ্চশিক্ষার দিগন্ত উন্মোচন এবং কেরিয়ার গাইডলাইনের লক্ষ্যে এক বিশেষ শিক্ষামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার উত্তরাস্থ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘দারুল আরকাম আল ইসলামিয়া’-এর সার্বিক আয়োজনে এবং ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ‘ভাদুঘর কওমি ছাত্র কল্যাণ ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মশালাটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জন, ইলমের গভীরতা সৃষ্টি এবং বহির্বিশ্বে উচ্চশিক্ষা অর্জনের নানাদিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে হয়েছিলেন দারুল আরকাম আল ইসলামিয়া-এর প্রিন্সিপাল *শায়খ সানাউল্লাহ আজহারী*। তিনি ইলম অর্জনের উদ্দেশ্যে দেশান্তরী হওয়া এবং বিদেশ সফরের গুরুত্ব পবিত্র কুরআন ও…
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে সরাইলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্যে ইসলাম, আজান ও ওয়াজ মাহফিল সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২ জুন) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘সচেতন ইসলামপ্রিয় জনতা’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের হেফাজতে ইসলাম নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদক জুনায়েদ কাসেমী, ছাত্র বিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাসেমী, সরাইল উপজেলা হেফাজতে…
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামে মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান নিয়েছে গ্রামবাসী। মাদক ব্যবসায়ী, সেবনকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে গ্রামে শুরু হয়েছে ধারাবাহিক অভিযান। গ্রামবাসীর সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট বহিরাগত ভাড়াটিয়াদের আগামী এক সপ্তাহের মধ্যে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাত ৯টার পর গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অপরিচিত সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনে আটকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন ও এলাকাবাসীর সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টিম প্রতিদিন রাতেই গ্রামের বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি চালাবে। আজ থেকে সরাসরি মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান শুরু হয়েছে। একই…
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী স্থগিত করা হয়েছে। প্রদর্শনী বন্ধের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রদর্শনী স্থগিতের ঘটনায় কোনো সহিংসতা, ভাঙচুর বা আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি। তবে কিছু পোস্টে ‘মব সৃষ্টি’ ও উত্তপ্ত পরিস্থিতির দাবি তুলে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি’র উদ্যোগে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার উন্মুক্ত প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে মতামত দেখা যায়। এ সময় কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা নাসরুল্লাহ মুয়াজ ধর্মীয় ও সামাজিক…
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ মে) রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ টিম সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে পূর্ব পাইকপাড়া এলাকা থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ (পিতা: জীবন মিয়া) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তার গ্রামের বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় হলেও বর্তমানে তিনি পূর্ব পাইকপাড়ায় বসবাস করেন। একই অভিযানে মেড্ডা এলাকা থেকে ২ পুরিয়া গাঁজাসহ রাব্বি (পিতা: সুরুজ মিয়া) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা এলাকার বাসিন্দা। পুলিশ…
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে সৈয়দটুলা উত্তরপাড়া এলাকার সজিব মিয়ার কাছে ইয়াবা কেনার জন্য ৩০০ টাকা দেওয়া হয়। তবে তিনি ওই টাকা দিয়ে শিশুদের জন্য বিস্কুটসহ বিভিন্ন খাবার কিনে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে এক পক্ষের রিদয়, শহিন ও রতন মিয়া এবং অপর পক্ষের সোহান, জসিম ও দেওয়ান…
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩ নং সুহিলপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন ইউনিয়নের একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসমিন বেগম বিনা চৌধুরী। সুহিলপুর বাজার থেকে শুরু হওয়া এ গণসংযোগ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। কর্মসূচি শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সুহিলপুরের কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্র প্রবাসী এ কে এম আবু হানিফ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোবারক চৌধুরী, বিএনপি নেতা হাফিজ উদ্দিন, আলমগীর হোসেন আলাল, ইউসুফ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার, জিল্লুর রহমান…
ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় মূল্যবোধ, জনমত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী স্থগিত করেছে জেলা প্রশাসন। জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি’র উদ্যোগে চলচ্চিত্রটির একটি উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে শুরু থেকেই স্থানীয় বিভিন্ন ধর্মীয় সংগঠন ও কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা এ আয়োজনের বিরোধিতা করে আসছিলেন। স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের আপত্তি এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত নেয়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি প্রশাসনকে আগে অবহিত করা হয়নি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা তৈরি হয়। পরিস্থিতি…