Author: Voice Of Brahmanbaria

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ জনাব এ.কে.এম. ওবায়দুল হককে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অফিস সম্পাদক মুন্সি শামসুজ্জামান, সাহিত্য সম্পাদক মিনহাজ খান এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার সভাপতি কাজী খায়রুল ইসলাম মিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে নবনিযুক্ত অধ্যক্ষের সঙ্গে কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানটির উন্নয়ন ও অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়। এসময় ছাত্রশিবির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অধ্যক্ষ মহোদয়ের দক্ষ নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষা, আদর্শ ও সাফল্যের…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযানে মো. শাহনোয়াজ (৫৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) আখাউড়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহনোয়াজ উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হীরাপুর এলাকার মৃত আব্দুস সামাদ ভূঁইয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। পুলিশ সূত্রে জানা গেছে, শাহনোয়াজ আখাউড়া থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত ৪৬ নম্বর আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ…

Read More

রাজধানীর ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে মোবারক হোসেন (৬৯) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত শনিবার (৬ জুন) সকাল ১০টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের দাবি, গত তিন দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।পরিবার সূত্রে জানা গেছে, মোবারক হোসেন বয়সজনিত কারণে মস্তিষ্কের কিছু সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলমান ছিল। তিনি নিয়মিত নামাজ আদায়ের জন্য মসজিদে যেতেন এবং সাধারণত সবসময় সঙ্গে মোবাইল ফোন রাখতেন। তবে নিখোঁজ হওয়ার দিন দুপুরের পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।) এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।তেজগাঁও থানার…

Read More

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন।চীনের ইউহান প্রদেশের গভর্নর মি. ওয়াং ইউবো-এর আমন্ত্রণে অনুষ্ঠিতব্য ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশন (China-South Asia Exposition)-এ অংশ নিতে আগামী ১০ জুন চীনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।জানা গেছে, বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. কায়সার কামালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নেবে। প্রতিনিধিদলের সদস্য হিসেবে এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সম্মেলনে যোগ দেবেন।আন্তর্জাতিক এ আয়োজনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।এদিকে,…

Read More

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার একটি চা বাগান থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম চয়ন বণিক (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চানদেওয়ার গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) দুপুরে মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানের ২০ নম্বর ডিভিশনের ১ নম্বর সেকশনের একটি নিচু ড্রেনের উপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে স্বজনরা তাকে চয়ন বণিক হিসেবে শনাক্ত করেন। নিহত চয়ন বণিক সাহাদেব বণিকের ছেলে। পারিবারিক সূত্রে জানা…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া দুই সীমান্তঘেঁষা উপজেলা, দীর্ঘদিন ধরেই অবহেলা, বেকারত্ব ও সীমিত শিল্পায়নের বাস্তবতার সঙ্গে লড়াই করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে এই অঞ্চলকে ঘিরে যে বড় পরিকল্পনার কথা সামনে এসেছে, তা নতুন করে আশার সঞ্চার করেছে স্থানীয় জনগণের মধ্যে। প্রস্তাবিত আধুনিক ইপিজেড (এক্সপোর্ট প্রসেসিং জোন) বাস্তবায়িত হলে এই অঞ্চলই হতে পারে দেশের অন্যতম শিল্প ও কর্মসংস্থানের কেন্দ্রবিন্দু। স্থানীয়ভাবে আলোচিত এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার ভাষ্য অনুযায়ী, কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে প্রায় তিন লাখ পির বিস্তীর্ণ এলাকায় গড়ে তোলা হতে পারে এই ইপিজেড। পরিকল্পনা অনুযায়ী, এখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আধুনিক শিল্প সুবিধা নিশ্চিত করা…

Read More

মোছাব্বির হাসান সজীব, সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর ও চিহ্নিত কর্মকর্তাদের অপসারণের লক্ষ্যে রাজধানীর অফিসার্স ক্লাবে এক সভার মাধ্যমে ৫১ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী পরিষদ গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে আজ মঙ্গলবার (২৬ মে) এ পরিষদ গঠিত হয়। পরিষদের পক্ষ থেকে জানানো হয়, সরকারের সকল মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থা থেকে সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর এবং অন্তর্বর্তীকালীন সরকারের আঠারো মাসে চিহ্নিত গুপ্ত কর্মকর্তাদের অপসারণে অতি দ্রুত যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে। পরিষদ মনে করে, এসব ব্যক্তি গুরুত্বপূর্ণ পদে বহাল থাকলে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখবে এবং সরকারের ইতিবাচক উদ্যোগগুলো ব্যর্থ করে দেওয়ার চেষ্টা…

Read More

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের Procurement, Logistics ও Asset Managementসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অ্যাডিশনাল ডিআইজি (ইন্সপেকশন-২) জনাব মোঃ সারোয়ার জাহান।পরিদর্শনকালে তিনি জেলা পুলিশ অফিসের বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার, গুরুত্বপূর্ণ নথিপত্র ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও গতিশীলতা আরও জোরদার করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা ও অফিস পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শনকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ধরনের পরিদর্শন জেলা পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Read More

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (৮ জুন) বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে এসব শাড়ি জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার চন্ডিদ্বার সীমান্ত ফাঁড়ির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ১০ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, উদ্ধার করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ১…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের প্রবাসী যুবক মো. বাপ্পির বিয়েতে যোগ দিতে সৌদি আরব থেকে তার কফিল ফায়েজ আল মাকদুবি দুই বন্ধুকে নিয়ে হেলিকপ্টারযোগে বাংলাদেশে আসেন।সোমবার (৮ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চাউরা কবি সানাউল হক উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হেলিকপ্টারে সৌদি অতিথিদের আগমনের খবর ছড়িয়ে পড়তেই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় করেন। দীর্ঘদিনের কর্মসূত্রে গড়ে ওঠা আন্তরিক সম্পর্কের টানে প্রবাসী কর্মীর বিয়েতে কফিলের এই উপস্থিতি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের মতে, ব্রাহ্মণবাড়িয়ায় এমন ব্যতিক্রমী ঘটনা বিরল। সৌদি অতিথিদের আগমনকে ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে এবং এটি জেলার মানুষের কাছে…

Read More