- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুর থেকে হোসেন মিয়া (৩৭) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে পৌর শহরের টি. আলী বাড়ি মোড় এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হোসেন মিয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে টি. আলী বাড়ি মোড় এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় কিছু দেখতে পান স্থানীয়রা। পরে কাছে গিয়ে সেটি মানুষের মরদেহ বলে নিশ্চিত হন তারা। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন…
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। জেলার ৯টি উপজেলায় ছোট-বড় মিলিয়ে মোট ১,১৭৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ঈদগাহ ও মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঈদের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানিতে অংশ নেন। তবে কোরবানির মাংস প্রস্তুতের সময় অসাবধানতাবশত দা, ছুরি ও চাপাতির আঘাতে জেলা জুড়ে শতাধিক মানুষ আহত হন। তারা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের বেশিরভাগের হাত ও…
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে অবৈধ পুশইন, কোরবানির পশুর চামড়া পাচার ও চোরাচালান ঠেকাতে ঈদুল আজহার দিনেও সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। এদিন আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। বিজিবি সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে সীমান্ত পথে কোরবানির পশুর চামড়া পাচারের চেষ্টা বাড়তে পারে। এজন্য আগামী কয়েকদিন সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা বজায় রাখা হবে। জেলার আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত ভারতের সঙ্গে সংযুক্ত। প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহাকে কেন্দ্র করে এসব সীমান্ত…
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় জেলার আখাউড়া উপজেলার নবগঠিত বরিশাল ইউনিয়নের বরিশাল গ্রামে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানিসহ স্থানীয় মুসল্লিরা। ঈদের নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন আব্দুর রহমান সানি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আন্তরিকভাবে কাজ করেছেন। বিশেষ করে পরিবহন খাতকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল, যাতে মানুষ নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বাড়ি ফিরতে পারে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ঘরমুখো…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার অধীন সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ মে ২০২৬) সংগঠনের জেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক শুভ আহমেদ কাঞ্চনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে রহমত উল্লাহকে সভাপতি এবং মোঃ মোজাহিদুল ইসলাম (রনি)-কে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া শেখ ইমন ফয়সালকে সাধারণ সম্পাদক ও মামুন মিয়াকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সহ-সভাপতি হিসেবে ফিটলি বেগম, আবু সালেক ও মাহিউদ্দিন তানভীর লাল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জান্নাতুল ফেরদৌস পাপিয়া ও সাহিদুর রহমান। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে…
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক”—এই পবিত্র ধ্বনিতে মুখর হয়ে উঠেছে ঐতিহাসিক আরাফাতের ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল আনুষ্ঠানিকতায় বিশ্বের লাখো মুসল্লির সঙ্গে অংশ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার শত শত ধর্মপ্রাণ হাজি। এদিকে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেম-ওলামারাও। হাজীদের সঙ্গে হজ পালন করছেন আল্লামা শায়খ সাজিদুর রহমান, মুফতি মোবারক উল্লাহ, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি সাঈদ আল মামুন মাওলানা ওবায়দুল্লাহ মাদানীসহ জেলার বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বরা। তারা মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি ও মানবতার কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। আজ ভোর থেকেই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, কসবা, সরাইল, আখাউড়া ও সদরসহ বিভিন্ন উপজেলার হাজিরা আরাফাতের ময়দানে সমবেত হন। সেখানে তারা…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ভাদুঘর পশুর হাট পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ। মঙ্গলবার (২৬ মে) তিনি হাট পরিদর্শনে গিয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পুলিশ সুপার বলেন, ঈদকে সামনে রেখে জেলার বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক্রেতা ও বিক্রেতারা যাতে নির্বিঘ্নে লেনদেন করতে পারেন, সে বিষয়ে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মোছাব্বির হাসান সজীব, সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর ও চিহ্নিত কর্মকর্তাদের অপসারণের লক্ষ্যে রাজধানীর অফিসার্স ক্লাবে এক সভার মাধ্যমে ৫১ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী পরিষদ গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে আজ মঙ্গলবার (২৬ মে) এ পরিষদ গঠিত হয়। পরিষদের পক্ষ থেকে জানানো হয়, সরকারের সকল মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থা থেকে সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর এবং অন্তর্বর্তীকালীন সরকারের আঠারো মাসে চিহ্নিত গুপ্ত কর্মকর্তাদের অপসারণে অতি দ্রুত যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে। পরিষদ মনে করে, এসব ব্যক্তি গুরুত্বপূর্ণ পদে বহাল থাকলে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখবে এবং সরকারের ইতিবাচক উদ্যোগগুলো ব্যর্থ করে দেওয়ার চেষ্টা…
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে মোঃ আলমাস মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আলমাস মিয়া রাজাপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তার বিরুদ্ধে পূর্বে একটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা…
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে শুরু হয়েছে কুরবানীর ব্যাপক প্রস্তুতি। গ্রামীণ খামার থেকে শুরু করে শহরের হাটগুলো এখন পুরোপুরি প্রস্তুত। ইতিমধ্যে জেলার বিভিন্ন পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের ভিড়ে বাজার জমজমাট হয়ে উঠেছে। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় খামারিরা কুরবানীর পশুর চাহিদা মেটাতে বিপুল সংখ্যক গরু, মহিষ ও ছাগল প্রস্তুত করেছেন। খামারিরা দেশীয় পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করায় বাজারে এসব পশুর চাহিদা সবচেয়ে বেশি। বড় আকারের পশুর পাশাপাশি মধ্যম ও ছোট সাইজের গরুর দিকেই ক্রেতাদের মূল আকর্ষণ লক্ষ্য করা যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর গরুর বাজার, সুহিলপুর গরুর বাজার, সরাইল গরুর বাজার, কুটি…