Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় শহীদ মিয়া (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শহীদ মিয়া এলাকায় বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হামিদ। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পর শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। স্থানীয় কয়েকজন…

Read More

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি মোঃ আরজু হাসান।বাঞ্ছারামপুর পৌরসভায় বিজিএফের চাউল বিতরণকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত ১০ কেজি চাউলের পরিবর্তে ৮ থেকে ৯ কেজি করে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। জানা যায়, ট্যাগ অফিসার মানিকুর রহমানের দায়িত্বে চাউল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছিল। বিতরণের সময় উপকারভোগীরা চাউল কম পাওয়ার অভিযোগ তুললে সরেজমিনে ওজন করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন বস্তা মেপে দেখেন। এ সময় যেখানে প্রতি বস্তায় ৩০ কেজি চাউল থাকার কথা, সেখানে অনেক…

Read More

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় “বি-বাড়িয়া কমিউনিটি মক্কা শাখা” কর্তৃক আয়োজিত আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশ ও জাতির কল্যাণ কামনায় আয়োজিত এ মাহফিল মক্কার একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ রুবেল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । তিনি তার বক্তব্যে মুসলিম উম্মাহর ঐক্য, দ্বীনি শিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দেশের বরেণ্য আলেম-ওলামায়ে কেরাম, ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ ওলামা-মাশায়েখ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Read More

আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী গোল চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোকাররম হোসেন আদি সহ জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ছাত্রদলের এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

Read More

ব্রাহ্মণবাড়িয়ার বুধল ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাট ও কালভার্ট সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর ও বিজয়নগর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে তার পাঠানো প্রতিনিধি দল সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় তারা দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরুর আশ্বাস দেন। পরিদর্শনকালে প্রতিনিধি দল চান্দিয়ারা, নন্দনপুর, সুতিয়ারা, বেতবাড়িয়া, খাটিহাতা সহ বুধল ইউনিয়নের বিভিন্ন অবহেলিত সড়ক ও জনদুর্ভোগপূর্ণ এলাকা ঘুরে দেখেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তারা দীর্ঘদিনের ভোগান্তির বিষয়গুলোও শুনেন। এমপি মহোদয়ের আহবানে LGD উপজেলার সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন পরিদর্শনে আসেন। এসময় উপস্থিত ছিলেন বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,…

Read More

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকায় পূর্ব বিরোধের জেরে এক অ্যাম্বুলেন্স চালকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী হাসান মোল্লা। এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স রাখাকে কেন্দ্র করে স্থানীয় আজিজ সরকারের সঙ্গে হাসান মোল্লার কথা কাটাকাটি হয়। পরে প্রাণনাশের হুমকি পেয়ে তিনি বাড়িতে চলে যান। অভিযোগে বলা হয়, কিছুক্ষণ পর নাহিদ সরকারের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল দেশীয়…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের আশ্বাস দিয়ে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃ পরিচয় ও ন্যায়বিচারের দাবিতে অসহায়ভাবে দ্বারে দ্বারে ঘুরছেন। দরিদ্র পরিবারটির অভিযোগ, প্রভাবশালী অভিযুক্ত পক্ষের কারণে তারা বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। ঘটনাটি ঘটেছে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আদালতের শরণাপন্ন হলে ব্রাহ্মণবাড়িয়ার আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ভুক্তভোগী পরিবার জানায়, ইসলামাবাদ গ্রামের বিনু মিয়ার ছেলে ইয়ামিন প্রথমে জোরপূর্বক এবং পরে বিয়ের প্রলোভন কিশোরীকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। কিন্তু এই কিশোরী ভয়ে তার পরিবারের কাউকে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে ২০২৬) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি টিম উপজেলার ১০নং বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— হরিপুর এলাকার মমিন মিয়া (পিতা: আব্দুল হানিফ) এবং বড় বায়েক এলাকার মোঃ ইব্রাহিম (পিতা: মোঃ জিয়াউল হক)। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Read More

রামিসাসহ সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘটিত শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। আজ শুক্রবার (২২ মে) দুপুর ২টায় শহরের মুক্তমঞ্চ থেকে প্রেস ক্লাব পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্যসচিব শিমুল চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণের ঘটনা ঘটলেও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এতে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সকল ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৬নং ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বেজুরা এলাকার সঞ্জয় দাস, দক্ষিণ বেজুরা এলাকার সেন্টু সরকার এবং বাহুবল থানার খিলবামৈ এলাকার মানিক। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা ও প্রাইভেটকার বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ…

Read More