- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি ১নং ওয়ার্ডে বজ্রপাতে ছলিমউদ্দিন (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছলিমউদ্দিন স্থানীয় নুরু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) বিকেল প্রায় ৪টার দিকে তিনি মাঠে গরু আনতে যান। এসময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়।ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন পরিষদে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। আজ অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা প্রশাসক। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাও সরকারের অন্যতম অঙ্গীকার। স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করে দ্রুত ও হয়রানিমুক্ত উপায়ে ক্ষতিপূরণের অর্থ বিতরণে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। চেক বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত ক্ষতিপূরণ প্রদান করায় জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ভূমি অধিগ্রহণকৃত এলাকার ক্ষতিগ্রস্ত…
ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ”। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসক বিভিন্ন দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম পরিচালনাকালে আত্মোৎসর্গকারী ফায়ার সার্ভিস সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের পেশাদারিত্ব, সাহসিকতা, সেবামনোভাব ও সততার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দুর্যোগ, অগ্নিকাণ্ড কিংবা যেকোনো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস সদস্যরা মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এসময় তিনি সংশ্লিষ্ট সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, উদ্ধার সরঞ্জাম…
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ কিশোরী মেয়েকে ধর্ষণ ও শারিরীক নির্যাতনের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের স্ত্রী দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। বুধবার (২০ মে) ভোরে শহরের ছয়ঘরিয়া এলাকার একটি ভাড়াবাসা থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলে আদালতে পাঠানো হয়।পুলিশ জানায়, আটক ব্যক্তি জেলার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা। মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী কিশোরীর মা প্রায় ছয় বছর ধরে সৌদি আরবে রয়েছেন। বড় বোনের বিয়ে হয়ে গেছে, সে সুবাধে শশুর বাড়িতে থাকেন। বর্তমানে ভুক্তভোগী কিশোরী তার বাবা ও দুই ছোট বোনের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়ঘড়িয়া এলাকায় বসবাস করছিল। অভিযোগে উল্লেখ করা হয়, সম্প্রতি কিশোরীর মা বাংলাদেশে এসে ছুটি…
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ মে) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ওই ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে একে একে শ্রমিকরা ভেতরে নামেন। এ সময় ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তারা অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার ওসি মনজুর কাদের। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে। নিচের লেখাটা সংক্ষেপে দুই লাইনে লিখে দিবা উপরের নিচের বাকি সব…
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “1st NILS University of Brahmanbaria Moot Court Competition 2026”। আজ বুধবার ২০ মে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড। আদালতের আদলে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা আইনি যুক্তি উপস্থাপন, কেস বিশ্লেষণ এবং মৌখিক দক্ষতার মাধ্যমে তাদের পারদর্শিতা প্রদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমগীর মোহাম্মদ ফারুকী। ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এ.এস.এম শফিকুল্লাহ। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন— আলমগীর মোহাম্মদ ফারুকী, মিজানুর…
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের হাতে সিএনজির ভেতরেই খুন হন জাহানারা বেগম। আর সিএনজির পেছনে লেখা “মা বাবার দোয়া আয়াত পরিবহন” সূত্র ধরেই চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ১৪ মে ২০২৬ দুপুর ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমারশীল মোড় থেকে আশুগঞ্জে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিতে ওঠেন জাহানারা বেগম। পথে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রটি তাকে ছিনতাইয়ের উদ্দেশ্যে আক্রমণ করে। জাহানারা বাধা দিলে ও চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা সিএনজির ভেতরেই তাকে ছুরিকাঘাত করে। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার অষ্টগ্রাম এলাকায় রাস্তার পাশে তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহানারাকে ব্রাহ্মণবাড়িয়া…
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও প্রস্তাবনা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার বিষয়গুলো মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পরে দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট সংলগ্ন সড়কে যান…
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুইজন মাদক কারবারিকে আটক করে তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— বিজয়নগর উপজেলার ইকরতলী এলাকার বাছির মিয়ার ছেলে মো. সোহেল মিয়া এবং কালাছাড়া (তালগাইচ্ছা হাটি) এলাকার জসিম মিয়ার ছেলে মো. আরিফ হোসেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায়…
ব্রাহ্মণবাড়িয়া শহরের যমুনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সাম্প্রতিক উত্তেজনা ও মারধরের অভিযোগের ঘটনায় এবার হাসপাতালের বর্তমান দায়িত্বশীলদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন রিসেপশনিস্ট তাসলিমা বেগম। তার দাবি, পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তাসলিমা বেগম বলেন, “হাসপাতালের অভ্যন্তরীণ বিরোধ ও মালিকপক্ষের দ্বন্দ্বের জেরে আমাকে টার্গেট করা হয়েছে। আমি নারী হওয়ায় সহজেই আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ঘটনার সময় কয়েকজন মিলে আমাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে আমিও মানসিকভাবে চাপে পড়ে যাই।” তিনি আরও দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া বিভিন্ন তথ্য ও ভিডিওর অনেক অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। পুরো ঘটনার সঠিক তদন্ত হলে সত্য বেরিয়ে আসবে বলেও তিনি মন্তব্য…