- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশের আকাশে দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। সেই হিসেবে আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ঈদের তারিখ ঘোষণা করা হয়। ঈদের খবর ছড়িয়ে পড়তেই ব্রাহ্মণবাড়িয়াজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। শহর থেকে গ্রাম—সবখানেই চলছে ঈদ প্রস্তুতি। মার্কেট ও বিপণিবিতানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। নতুন পোশাক ও ঈদের সামগ্রী কিনতে পরিবার নিয়ে বাজারে আসছেন মানুষ। অন্যদিকে জেলার বিভিন্ন এলাকায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। গরু, মহিষ ও ছাগল নিয়ে হাটে আসছেন খামারি ও ব্যবসায়ীরা। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই…
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে শহরের আনন্দবাজার কারখানাঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২২ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে তিতাস নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে মরদেহটি তিন থেকে চার দিন ধরে পানিতে ভাসমান ছিল। নদীতে মরদেহ উদ্ধারের ঘটনায় নৌ-পুলিশকে অবহিত করা হয়েছে। তারা মরদেহের পরিচয়…
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারী রুবেল (মাদক মামলার একাধিক আসামি) ও তার স্ত্রী রহিমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ১৭ মে ২০২৬ সকাল ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি টিম উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল আটক করা হয় এবং তল্লাশিতে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে পূর্বে ১৩টি মাদক মামলা এবং তার স্ত্রী রহিমা আক্তারের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রুবেল…
ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলার লক্ষ্য ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের দোরগোড়ায় সহজ ও দ্রুত সেবা পৌঁছে দেওয়া। রোববার (১৭ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসক মো: আবুসাঈদ এ তথ্য জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি আগামী ১৯ মে সকাল ১০টায় জাতীয় পর্যায়ে ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর উদ্বোধন করবেন। একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনও ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত থাকবে। মেলা উপলক্ষে ১৮ মে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের…
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে রেলওয়ে পুলিশ। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আবারও দুই টিকিট কালোবাজারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে আব্দুল হাকিম (৪৮) ও কালু মিয়া (৩৮) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। রেলওয়ে পুলিশ জানায়, তারা উপকূল, কালনী ও চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকিট অবৈধভাবে বিক্রি করছিলেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় প্রত্যেককে ২৫০ টাকা জরিমানা এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সিলেট রেঞ্জের রেলওয়ে পুলিশ সুপার জন্নাত আফরোজের তত্ত্বাবধানে অভিযানটি…
সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন রবিবার দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সকালে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করে তিনি জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সফর করেন এবং নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। সফরের শুরুতে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় উপস্থিত হয়ে আলেম-ওলামাদের কাছ থেকে দোয়া নেন। পরে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের…
চট্টগ্রাম বিভাগের ১১ জেলার শত শত আবেদনকারীর মধ্য থেকে ব্রাহ্মণবাড়িয়ার ১১ জন শিক্ষার্থী অর্জন করেছেন মর্যাদাপূর্ণ ‘Peace Champions Fellowship’। ১৮ মাসব্যাপী এই ফেলোশিপের আওতায় নির্বাচিতরা শান্তি, নেতৃত্ব বিকাশ ও গবেষণাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করবেন। পাশাপাশি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, Peace Café পরিচালনা, কমিউনিটি অ্যাকশন ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিমূলক কার্যক্রমে অংশ নেবেন তারা। ফেলোশিপটি পরিচালনা করছে Centre for Peace and Justice, BRAC University ও SURGE Bangladesh। এতে সহযোগিতা করছে সুইজারল্যান্ড দূতাবাস, কানাডা হাইকমিশন ও ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচিতদের মধ্যে ৭ জন ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাকিরা বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ তরুণদের নেতৃত্ব ও সামাজিক স্থিতিশীলতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা…
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা ও সহিংসতার মামলায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি কাজী রেজাউল করিম বাবুলকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে শহরের পৌর মুক্তমঞ্চ (মঠের গুঁড়ি) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শহরের মুন্সেফপাড়া এলাকার মৃত কাজী ফজলুল করিমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মুমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার দুটি মামলা চলমান রয়েছে। পরিবারের সদস্যরা জানান, কাজী রেজাউল করিম বাবুল দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং তার চিকিৎসা চলমান রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া…
চট্টগ্রামের সীতাকুণ্ডে হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক মা ও তার কন্যাশিশু। সন্তানকে বাঁচাতে গিয়ে মর্মান্তিকভাবে নিহত হন মা তারিন (২৮)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা মীর জাকারিয়া হোসেন নয়ন। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামের বাসিন্দা। আহত মীর জাকারিয়া হোসেন নয়ন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদের প্রকৌশলী দফতরে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ছুটির দিনে স্ত্রী ও সন্তানকে নিয়ে চট্টগ্রামের ডিসি পার্কে ঘুরতে…
ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলার বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে এ সংক্রামক রোগ। আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিভাবকদের মধ্যে। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভিন্ন বয়সী অন্তত ৫৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার (১৫ মে) সরেজমিনে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ঘুরে দেখা যায়, বর্তমানে সেখানে ৪৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জন শিশুকে ভর্তি করা হয়েছে। আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালটিতে আলাদা আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। তবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেখানে দেখা দিয়েছে তীব্র স্থান…