Author: Voice Of Brahmanbaria

সারাদেশে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বজ্রপাতে অন্তত ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন জেলায় আজ সকাল থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়েও তীব্র বজ্রঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় ব্রাহ্মণবাড়িয়াবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বজ্রপাত ও ঝড়ের সময় খোলা মাঠ, জলাশয় বা খোলা জায়গা সম্পূর্ণ পরিহার করুন এবং দ্রুত নিকটস্থ কোনো পাকা দালানের নিচে নিরাপদ আশ্রয় নিন। সুরক্ষার খাতিরে ঘরের জানালা বন্ধ রাখুন, মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন এবং সকল বৈদ্যুতিক যন্ত্রপাতির সংযোগ (প্লাগ) বিচ্ছিন্ন করে রাখুন। বিশেষ করে কৃষকরা…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার রাতের দিকে উপজেলার সাগরদীঘির পশ্চিম পাড় ও পূর্ব পাড়ের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলা নিয়ে সামান্য কথা কাটাকাটি থেকে বিরোধের সূত্রপাত হয়। পরে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে রাতের আঁধারে একে অপরের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। তবে আহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা চেষ্টা চালাচ্ছেন।…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায়, আলাকপুর গ্রামের ছমির বাড়ি গোষ্ঠীর সাবেক মেম্বার আব্দুল আলীর সাথে তার চাচাতো ভাই মোহাম্মদ আউয়াল মিয়ার পারিবারিক বিরোধসহ নানা কারণে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাত থেকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরে রোববার দুপুরে আব্দুল আলী ও আউয়াল মিয়ার পক্ষের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ায়। এ সময় ইট পাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় গ্রামজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার নৌকায় বসা (স্থান নির্ধারণ) নিয়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের কিল-ঘুষিতে হানিফ মিয়া (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে নবীনগর উপজেলার সদর বাজারের মনোবাবু নৌকা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। মারধরে নিহত হানিফ মিয়া উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার সদর বাজারের মনোবাবু নৌকা ঘাট এলাকায় নৌকায় বসা নিয়ে দুইপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এসময় ঘুষির আঘাতে গুরুতর আহত হন হানিফ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা…

Read More

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গুদারাঘাট থেকে আমিরপাড়া পর্যন্ত তিতাস নদীর ওপর একটি ব্রিজের অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন কয়েক হাজার মানুষ। বিশেষ করে উর্বর ‘দত্ত খোলা চরে’ হাড়ভাঙা পরিশ্রমে ফসল ফলিয়েও তা ঘরে তুলতে দুশ্চিন্তায় দিন কাটে স্থানীয় কৃষকদের।মজলিশপুর, ইউনিয়নসহ আশপাশের এলাকার হাজারো কৃষক প্রতিদিন তিতাস নদী পার হয়ে ওপাড়ে চাষাবাদ করতে যান। দত্ত খোলা, রাক্ষাল মুড়ি, ইসলামপুর, মনিপুর, দারমা, মৈন্দ, বাড়িউড়া ও নোয়াগাঁও চরাঞ্চলের প্রধান ফসল ধান। তবে স্থায়ী কোনো ব্রিজ না থাকায় উৎপাদিত পণ্য বাজারে নিতে কৃষকদের গুনতে হয় অতিরিক্ত পরিবহন খরচ। ফলে সঠিক ব্যবস্থাপনার অভাবে লাভের চেয়ে লোকসানের পাল্লাই দিন দিন ভারী হয়ে উঠছে।স্থানীয়দের সঙ্গে কথা…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তীব্র গরম ও দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় তিন পুলিশ সদস্য অজ্ঞান হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।শুক্রবার (২৪ এপ্রিল) রাতে সরাইল থানার ভেতরে এ ঘটনা ঘটে। অজ্ঞান হওয়া পুলিশ সদস্যরা হলেন— বাবুল হোসেন (৪৭), মেহেরাব হোসেন (২৮) ও সাদ্দাম হোসেন (২৮)।জানা গেছে, সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় থানার ভেতরে অসহনীয় গরমের সৃষ্টি হয়। এতে ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন ওই তিন সদস্য। একপর্যায়ে তারা জ্ঞান হারালে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অজ্ঞান হওয়া পুলিশ সদস্য বাবুল হোসেন জানান, বিদ্যুৎ না থাকায়…

Read More

বুধল ইউনিয়নের আনসার কমান্ডার সুতিয়ারা গ্রামের কাসেম হত্যা: ৫ বছরেও বিচার পায়নি ভুক্তভোগী পরিবার। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বেসিক শিল্প নগরীতে অবস্থিত আরফিন মেটাল ইন্ডাস্ট্রির সিকিউরিটি ইনচার্জ মোঃ আবুল কাশেম মিয়াকে দায়িত্বরত অবস্থায় নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের দারোগাবাড়ির বাসিন্দা ছিলেন। ঘটনার পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো এই হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। পরিবারের দাবি, হত্যাকারীরা এখনো শনাক্ত ও গ্রেফতার না হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা তাদের জন্য চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আমরা এখনো বিচার পাইনি। খুনিরা আজও মুক্তভাবে ঘুরে…

Read More

দেশের কৃষি উৎপাদন সচল রাখতে আগামী ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু করবে সরকার। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বিষয়টি উত্থাপন করে বলেন, আশুগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। এখানে সার কারখানা, বিদ্যুৎকেন্দ্র, চালকল, বিভিন্ন মিল-ফ্যাক্টরি ও বন্দর রয়েছে। তিনি অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা দেশে সরবরাহ করা হলেও স্থানীয় মানুষ সেই গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। তিনি ব্রাহ্মণবাড়িয়াবাসীর গ্যাসের চাহিদা পূরণে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, বর্তমানে দেশের সব ঘরে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব না…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র লোডশেডিংয়ের জেরে ক্ষুব্ধ হয়ে বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শহরের দাতিয়ারা এলাকায় অবস্থিত কেন্দ্রটিতে মঙ্গলবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টা ৩৫ থেকে ৪০ মিনিটের মধ্যে ৩ থেকে ৪ জন ব্যক্তি এসে অভিযোগ কেন্দ্রের কাঁচের দরজা ভেঙে দ্রুত চলে যায়। সে সময় কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মচারী খলিলুর রহমান একাই উপস্থিত ছিলেন। অন্য স্টাফরা বিভিন্ন স্থানে ট্রান্সফরমারের ফিউজ মেরামতের কাজে ব্যস্ত ছিলেন বলে জানান তিনি।হঠাৎ এমন হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে পরদিন দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং লিখিত অভিযোগ…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে এখন এক অস্থির সময়ের নাম লোডশেডিং। তীব্র গরম আর ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিদ্যুতের এই ভয়াবহ লোডশেডিংয়ে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো কোনো এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে ১০ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকাগুলোতে প্রতি এক-দেড় ঘণ্টা পরপরই বিদ্যুৎ চলে যাচ্ছে। দিনের বেলা তো বটেই, রাতেও ঘনঘন লোডশেডিংয়ের কারণে শিশু ও বৃদ্ধদের নিয়ে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে ভুক্তভোগী পরিবারগুলোকে। অসহ্য গরমে ঘরে থাকা যেখানে দায় হয়ে পড়েছে, সেখানে বিদ্যুতের এই…

Read More