- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার অপরাধ জগতের একসময়ের ত্রাস দিদারুল ইসলাম দিদার নিহত হয়েছেন প্রায় এক যুগ আগে। কিন্তু আজও শহরের মৌড়াইল ও কলেজপাড়া এলাকায় তার নাম উঠলে সাধারণ মানুষের মনে সেই ভয়াবহ স্মৃতি ভেসে ওঠে। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং একের পর এক সশস্ত্র হামলার মাধ্যমে দিদার গড়ে তুলেছিলেন নিজস্ব ‘দিদার বাহিনী’, যার প্রভাব ছিল ব্রাহ্মণবাড়িয়া জুড়ে। ২০১১ সালের ৩০ এপ্রিল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকার কলেজপাড়ায় দিদার যখন চাঁদাবাজি করতে যান, তখন অতিষ্ঠ হয়ে পড়া সাধারণ জনতা তার ওপর হামলা চালায়।তৎকালীন পুলিশের ভাষ্যমতে, জনতা কর্তৃক আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে প্রতিপক্ষের সশস্ত্র দল দিদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং কুপিয়ে তার পায়ের রগ…
ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বর থেকে হাতকড়াসহ মাদক মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পালানোর চেষ্টা করা অপর এক আসামিকে উপস্থিত জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। ঘটনাটি মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ঘটে। পলাতক আসামির নাম শাহীন। তিনি বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার মৃত জালাল মিয়ার ছেলে। আটক অপর আসামি সজল একই এলাকার হাসেম মিয়ার ছেলে।আদালত পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার জানান, গত সোমবার বিকেলে জেলার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে চার কেজি গাঁজাসহ শাহীন ও সজলকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়।…
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৩ মে) দুপুর ২টা ৩০ মিনিটে আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দেবগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, অভিযানকালে একটি সবুজ রঙের সিএনজি আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজির ভেতর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের অভিযোগে বাবু ভূইয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত বাবু ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া (এডভোকেট বাড়ি) এলাকার মৃত আয়ুব খানের ছেলে।পুলিশ উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ করেছে। এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা…
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে আজ রোববার ৩ মে, শপথ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার চার নারী। জাতীয় সংসদের শপথ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁদের শপথবাক্য পাঠ করান। ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। এবারের সংরক্ষিত নারী আসনে বিএনপি ও জামায়াত জোট থেকে এই চার নারী সংসদ সদস্য হিসেবে মনোনীত ও নির্বাচিত হয়েছেন। শপথ নেওয়া চার নারী হলেন—নবীনগর উপজেলার সানজিদা ইসলাম তুলি (বিএনপি),ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার প্রকৌশলী মারদিয়া মমতাজ (জামায়াত),বিজয়নগর উপজেলার নাদিয়া পাঠান (বিএনপি)এবং কসবা উপজেলার রোকেয়া বেগম (জামায়াত), যিনি জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে নিহত শিশু জাবির ইব্রাহিমের মা। একই জেলা থেকে একসঙ্গে চারজন নারী সংসদ…
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা রাস্তার মাথায় গতকাল দোয়া-মোনাজাত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে “স্কয়ার ফার্মেসি”। এখানে দেশী ও বিদেশী যাবতীয় ঔষধ পাইকারী ও খুচরা উভয়ভাবে বিক্রি করা হবে।এছাড়াও ভেটেরিনারি ঔষধেরও সহজলভ্য ব্যবস্থা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুতিয়ারা জামে মসজিদের ইমাম আলহাজ্ব মুফতি আক্তারুজ্জামান সাহেব। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফার্মেসিটির প্রোপ্রাইটর হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ ওবায়েদুল্লাহ, বি.বি.এস ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এবং এল.এম.এ, এ.এফ.পি ডিগ্রিধারী। প্রোপ্রাইটর মোঃ ওবায়েদুল্লাহ বলেন—”মানসম্মত ওষুধ এবং সঠিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই স্কয়ার ফার্মেসির যাত্রা শুরু করেছি। আশা করি এলাকার মানুষ এখান থেকে…
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ০১ মে দুপুর ২টা ৩০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার লাল ইউনিয়নের লালপুর এলাকা থেকে মোঃ কাঙ্গাল মিয়াকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ২৪০ (দুইশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত কাঙ্গাল মিয়ার বিরুদ্ধে এর আগেও ০২টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম ও পরিচয়: মোঃ কাঙ্গাল মিয়াপিতা: মৃত রুহুল আমিনমাতা: আলেয়া বেগমগ্রাম: লালপুর (শান্তিনগর, নতুন বাড়ী)থানা: আশুগঞ্জ, জেলা: ব্রাহ্মণবাড়িয়া এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি…
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে আজ ০২ মে ২০২৬ খ্রি. শনিবার সকাল ১১টায় বিজয়নগর উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল করা সম্ভব। তিনি মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা এবং প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে নিয়মিতভাবে মাদক বিরোধী সভা আয়োজনের পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শাহ্…
সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি ব্রাহ্মণবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত আলোচনা সভায় শ্রমজীবী মানুষের অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য অধিকার এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শ্রমিকদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও তারা উল্লেখ করেন।অনুষ্ঠানে…
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে প্রায় পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৬) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুগঞ্জ থানা পুলিশের পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে মনির মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে একই এলাকায় পৃথক আরেকটি অভিযানে একটি মোটরসাইকেল আটক করে পুলিশ। মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ফয়সাল…
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ নামে এক “কুখ্যাত সন্ত্রাসীকে” গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৬) রাত ৯টার দিকে আখাউড়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুল্লাহর বিরুদ্ধে আখাউড়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, মারামারি, চুরি, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই ও সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ মোট ১৬টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আব্দুল্লাহ শিবনগর এলাকার মঙ্গল মিয়ার ছেলে। তার মায়ের নাম মৃত আপন বেগম। তিনি আখাউড়া উপজেলার বাসিন্দা। আখাউড়া থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।