Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার সদস্য সচিব মো. শিমুল চৌধুরীর ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।জানা যায়, গত রাত আনুমানিক ৩টার দিকে শহরের সুলতানপুর এলাকায় নিজ বাসভবনে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।এর প্রতিবাদে আজ ২১ এপ্রিল বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে জাতীয় ছাত্রশক্তি ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ছাত্রশক্তির রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই শিমুল চৌধুরীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর ছাত্ররাজনীতিকে কেন্দ্র করে এ ধরনের হামলা সুষ্ঠু রাজনৈতিক…

Read More

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত প্রার্থীর তালিকায় স্থান পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার দুই নারী। মনোনয়ন পাওয়া এই দুইজন একজন শহীদ সন্তানের মা এবং অন্যজন প্রকৌশলী ও নারী সংগঠক।আখাউড়ার তুলাইশিমুল গ্রামের রোকেয়া বেগমকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১ বছর বয়সী শিশু জাবের ইব্রাহিমের মা। দলটির পক্ষ থেকে তাকে শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে উল্লেখ করা হয়েছে।অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া এলাকার প্রকৌশলী মারদিয়া মমতাজকেও মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি পেশাগতভাবে ইঞ্জিনিয়ার এবং দীর্ঘদিন ধরে সামাজিক ও সংগঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।একই জেলা থেকে দুই নারীকে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সমর্থকরা একে নারী…

Read More

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে টিকেট কালোবাজারি, চুরি-ছিনতাই ও অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে রেলওয়ে পুলিশের নবনিযুক্ত অফিসার ইনচার্জ জনাব শাহ আলমের সাথে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন টিকেট কালোবাজারি সিন্ডিকেটের দখলে রয়েছে। ফলে সাধারণ যাত্রীরা তাদের ন্যায্য টিকেট পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি দ্রুত এ সমস্যার সমাধানে জিআরপি পুলিশের কার্যকর উদ্যোগ কামনা করেন। তিনি আরও বলেন, স্টেশনে চুরি, ছিনতাই ও অবৈধ দখলের কারণে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এসব সমস্যা সমাধানে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি। এসময়…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিককে কক্ষের ভেতর তালাবদ্ধ করে রাখার ঘটনায় প্রশাসন অবশেষে ব্যবস্থা নিয়েছে। অভিযুক্ত সহকারী তশিলদার (নায়েব) মো. শামসুদ্দোহাকে শাস্তিমূলক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে নবীনগর থেকে সরিয়ে নাসিরনগর উপজেলার দুর্গম গোয়ালনগর এলাকায় পদায়ন করা হয়েছে।গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নবীনগর সদর ভূমি অফিসে এ ঘটনা ঘটে, যা স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।অনিয়মের খোঁজে গিয়ে ‘অবরুদ্ধ’ সাংবাদিকরাভূমি অফিসে নামজারি (খারিজ) নিয়ে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগের অনুসন্ধানে ঘটনাস্থলে যান তিন গণমাধ্যমকর্মী—বাংলা টিভির পিয়াল হাসান রিয়াজ, গ্রিন টিভির মমিনুল হক রুবেল এবং দৈনিক বাংলাদেশের আলোর মো. অলিউল্লাহ।ভুক্তভোগীদের অভিযোগ, অনিয়ম নিয়ে প্রশ্ন তোলায় ক্ষিপ্ত হয়ে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বুধল এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কূপটির খনন কাজ সম্পন্ন হলে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে, যা দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।বর্তমানে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডের ২২টি উৎপাদনশীল কূপ থেকে দৈনিক প্রায় ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে দীর্ঘদিন ধরে গ্যাস উত্তোলনের কারণে ফিল্ডটির মজুত ও চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে,…

Read More

শরীর চর্চাকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন”—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণ ঘাটে মাদকবিরোধী জনসচেতনতামূলক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) বিকালে ফিটনেস অন ফায়ার-এর উদ্যোগে আয়োজিত এ র‍্যালীর নেতৃত্ব দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ সানি। র‍্যালীটি আমিনপুর থেকে শুরু হয়ে গোকর্ণ ঘাট বাজার প্রদক্ষিণ করে দক্ষিণপাড়া তিন রাস্তার মোড়ে এক প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদক মুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মাহফুজুর রহমান পুষ্প। সভায় বক্তারা মাদকবিরোধী আন্দোলনকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় পুষ্প অভিযোগ করে বলেন, গোকর্ণ ঘাট এলাকায় মাদকের বিস্তার দৃশ্যমান হলেও প্রশাসন অনেক ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে।ফিটনেস অন…

Read More

ব্রাহ্মণবাড়িয়া: জেলা নির্বাচন অফিসের সাবেক কর্মকর্তা আশরাফ উদ্দিন (নুরুল আমিন)-কে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। প্রায় ১৯ বছরের চাকরিজীবনের বড় অংশ তিনি নিজ জেলাতেই কর্মরত ছিলেন। সূত্র জানায়, বদলি আদেশ পেলেও বিভিন্ন সময় তা স্থগিত বা বাতিল করাতে সক্ষম হন। গত ৫ আগস্ট নরসিংদীতে বদলি হলেও অল্প সময়ের মধ্যেই আবার ব্রাহ্মণবাড়িয়ায় ফেরেন। পরে তাকে ফেনীতে বদলি করা হয়।অভিযোগ রয়েছে, বর্তমানে তিনি নিয়মিত কর্মস্থলে না থেকে অধিকাংশ সময় ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছেন এবং আবারও এখানেই বদলির চেষ্টা চালাচ্ছেন।স্থানীয় একাধিক সূত্র আরও দাবি করেছে, চাকরিতে থাকাকালে তিনি আওয়ামী…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় ছয় বছর বয়সী স্কুলছাত্রী নিশাত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় প্রতিবেশী ইসা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। অনৈতিক উদ্দেশ্যে বাধা দেওয়ায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই।শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মোহনপুর গ্রাম থেকে ইসা মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। পিবিআই সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বিকেলে চিপস কিনতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় নিশাত। নিখোঁজের দুই দিন পর শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে বাড়ির পাশের একটি খোলা স্থান থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নিশাতের…

Read More

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে নিখোঁজ হওয়া ৬ বছর বয়সী শিশু নিসাতের মরদেহ দুইদিন পর বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বাড়ির সামনে খেলাধুলার সময় এক অজ্ঞাতপরিচয় নারী শিশুটিকে সঙ্গে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ না পেয়ে পরিবার উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে থাকে এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালায়।
আজ (১৭ এপ্রিল) বাড়ির পাশের একটি অপরিচ্ছন্ন স্থানে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, এলাকায় দুর্গন্ধ ছড়ালে তাদের সন্দেহ হয়। পরে অনুসন্ধান করে একটি বস্তার ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান তারা।
স্থানীয়দের ধারণা, শিশুটিকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Read More

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় একটি বহুতল ভবনে অনৈতিক কার্যকলাপের অভিযোগে নারী-পুরুষসহ আটজনকে আটক করেছে পুলিশ।আজ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকায় আলিয়া মাদ্রাসার পাশের চার রাস্তার মোড়ে অবস্থিত একটি বহুতল ভবনের সপ্তম তলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া শহর পুলিশ ফাঁড়ির এসআই ওয়াসিম বিল্লাহ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভবনটির সপ্তম তলায় অনৈতিক কার্যকলাপ চলছিল। অভিযানের সময় সরাইল উপজেলার হাবলি পাড়ার জয় মিয়া, একই এলাকার মাহমুদা বেগম ও কনা আক্তার; সদর উপজেলার নন্দনপুরের পুতুল আক্তার ও বকুল বেগম; নাসিরনগর উপজেলার ঘোষপাড়ার শাকিলা; মাধবপুর উপজেলার টুনি বেগম এবং সরাইলের ভিন্ন বাজার এলাকার জান্নাতকে…

Read More