- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরে মঙ্গলবার (২৮ এপ্রিল) ঐতিহ্যবাহী ভাদুঘরের বারুণী মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নানের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। মেলায় নাগরদোলা, মাটির খেলনা, মুড়ি-চিড়া, তিল্লাই, বাতাসা ও বিভিন্ন খাবারের দোকানে ভিড় করেন দর্শনার্থীরা। তবে সকালবেলার কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে মেলা প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে কিছু সময়ের জন্য দোকানপাট বন্ধ হয়ে যায় এবং ক্রেতা উপস্থিতিও কমে যায়। পরে বিকেলের দিকে আবার জমে ওঠে মেলা। স্থানীয়দের আশা, দুই দিনব্যাপী এ মেলায় কোটি টাকার বেশি বাণিজ্য হবে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে সড়কের ওপর গাছ ভেঙে পড়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কসবা থানা পুলিশ, স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দ্রুত গাছ অপসারণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত কসবা থানা এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে। এতে কসবা-কুটি চৌমুহনী সড়ক এবং কসবা-সায়দাবাদ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে কসবা থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহায়তায় ভেঙে পড়া গাছ কেটে অপসারণ করেন। পরে সড়ক দুটি পুনরায় যান…
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মামাতো-ফুফাতো ভাইয়ের মারধরে লিটন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মোড়াবাড়ি এলাকার মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া ওই এলাকার মৃত গেদু মিয়ার ছেলে। অভিযুক্ত আশিকের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক ছিল মামাতো-ফুফাতো ভাইয়ের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিটনের স্ত্রী হাবিবার কাছ থেকে স্ত্রী চিকিৎসার কথা বলে দুই হাজার টাকা ধার নিয়েছিলেন আশিক। দীর্ঘদিন পার হলেও টাকা ফেরত না দেওয়ায় মঙ্গলবার বিকেলে লিটন পাওনা টাকা চাইতে যান। এ সময় দু’জনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ হাতাহাতিতে রূপ নেয়।…
আজ ২৮ এপ্রিল—সকাল হতেই যেন নেমে আসে রাতের অন্ধকার। ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় তীব্র বজ্রপাত, দমকা হাওয়া ও ভারী বর্ষণ। এতে বিপর্যস্ত হয়ে পড়ে পুরো জেলা, স্থবির হয়ে যায় জনজীবন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা- আখাউড়া ও সদর উপজেলাসহ প্রায় সব উপজেলায় দেখা গেছে একই চিত্র। টানা বৃষ্টিতে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পানিতে তলিয়ে যায়, ফলে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। কর্মস্থলে যেতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্নআয়ের দিনমজুরদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। আখাউড়া ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে। চৌহমুনী–কসবা সড়কে গাছ উপড়ে পড়ায় দীর্ঘ সময়…
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন একটি মাইক্রোবাস আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ সায়েদ আহমেদ জুমন ও রিপক চন্দ্র ঘোষ নামে দুইজনকে গ্রেফতার করে। তারা হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আশরাফপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত মাইক্রোবাস বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে…
ইতালিতে ট্রেন দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম (৫৫) উপজেলার জাজিসার গ্রামের আব্দুস ছামাদের ছেলে। রোববার (২৬ এপ্রিল) ইতালির বেরগামোর লেভাতে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান শফিকুল ইসলাম। আকস্মিক এ দুর্ঘটনায় তার পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত শফিকুল ইসলাম দীর্ঘ ২৭ বছর ধরে ইতালির বেরগামো এলাকায় বসবাস করছিলেন। পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে তিনি সেখানে কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তার অকাল মৃত্যুতে স্ত্রী ও চার সন্তান চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে…
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেলে করে মাদক বহনের সময় ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় উপজেলার ১০নং বায়েক ইউনিয়নের চারুয়া মধ্যপাড়া এলাকায় একটি মোটরসাইকেল আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মো. জামশেদ (৩৫)। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়নপুর এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল মালেক (খালেক) এবং মাতা মৃত সাহেরা খাতুন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জামশেদের বিরুদ্ধে আগে…
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ নিয়োগ কার্যক্রমে Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীরা অংশ নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, PET-এ উত্তীর্ণ ২৩৩ জন প্রার্থীর মধ্যে ২৩১ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেবেন। এসব ধাপ শেষে সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। জেলা পুলিশ সূত্রে আরও জানানো হয়, লিখিত পরীক্ষার ফলাফল আগামী ৬ মে ২০২৬ সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে প্রকাশ…
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মোটরসাইকেলে করে গাঁজা বহনের সময় নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে পৌরসভার শিমরাইলকান্দি ব্রিজের পশ্চিম পাশে সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে একটি মোটরসাইকেল আটক করা হয়। পরে মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— বিজয়নগর উপজেলার মেরাশানী এলাকার মো. আকরাম মিয়া (২১) এবং নাছিমা বেগম…
ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের সঙ্গে অভিমান করে তাইয়্যেবা (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাতে পৌর শহরের পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাইয়্যেবা নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে। বর্তমানে তারা পীরবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির সামনে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে একপর্যায়ে তাদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে তাইয়্যেবা। পরে বিষয়টি বাসায় এসে মাকে জানায়। এ সময় মা তাকে বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি না করতে বললে সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। একপর্যায়ে মা তাকে শাসন করেন। এর কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে ঘরের বারান্দায় অচেতন অবস্থায় দেখতে…