Author: Voice Of Brahmanbaria

জেলা প্রতিনিধিঃ নাশকতা প্রতিরোধ, অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় একযোগে বিশেষ তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করেছে জেলা পুলিশ। আজ ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফের নির্দেশনায় সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ স্থানে একযোগে ২৩টি চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিরাপদ ও সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস, রুট পারমিটসহ বিভিন্ন অপরাধে মোট ২৩টি প্রসিকিউশন দাখিল করা হয়। এ সময় তাৎক্ষণিকভাবে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ২১টি যানবাহন আটক করা হয়।…

Read More

সম্পাদকীয় কলাম। আজ ১৪ ডিসেম্বর—বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ দিন। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক প্রাক্কালে এই দিনে জাতি হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তানদের। পৃথিবীর ইতিহাসে এটি এক ঘৃণ্য ও নিষ্ঠুরতম গণহত্যার কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। ১৯৭১ সালের এই দিনে, পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ চালায়। স্থানীয় দোসর রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহায়তায় তারা বাংলার বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক, দার্শনিক, শিল্পী ও সংস্কৃতিসেবীদের বেছে বেছে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধা ও মননশূন্য করে দেওয়া। ১৪ ডিসেম্বর রাতে সান্ধ্য আইন জারি থাকা অবস্থায় ঢাকা শহরসহ…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ রাজধানীতে ইনকিলাব মঞ্চের আহব্বায়ক ও ঢাকা -০৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী শরিফ উসমান হাদী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়াতে আজ শনিবার ১২ ঘটিকায় দক্ষিণ মৌড়াইল ডাক বাংলো মোড় থেকে বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। দক্ষিণ মৌড়াইল ডাক বাংলো মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএ রোডে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল, সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ সভাপতি এডভোকেট আনিসুর রহমান মঞ্জু,সাংগঠনিক সম্পাদক…

Read More

সদর উপজেলা প্রতিনিধি ঃ বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর এবং আটদলের অন্যতম নেতা মাওলানা মা*মু*নুল হক আজ ব্রাহ্মণবাড়িয়া সফর করবেন। সফরকালে তিনি জেলার ভাদুঘর এলাকায় অবস্থিত জামিয়া সিরাজিয়া মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আয়োজক সূত্র জানায়, মাহফিলে রাত ১০টার পর মাওলানা মা*মু*নুল হকের বয়ান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগমনকে কেন্দ্র করে জেলার আলেম-উলামা, আটদলের নেতাকর্মী এবং ছাত্রসমাজের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এদিকে, অনুষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। উল্লেখ্য, মাওলানা মা*মু*নুল হক দেশের একজন শীর্ষ আলেম ও রাজনীতিবীদ।সম্প্রতি জামায়াত সহ সমমনা ৮ দলের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন

Read More

মোছাব্বির হাসান সজীব। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা সৈয়দ একরামুজ্জামান সুখন। তার ঘনিষ্ঠ সূত্র জানায়, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও জটিলতা কাটিয়ে দেশ বর্তমানে একটি নির্বাচনমুখী পর্যায়ে প্রবেশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা তৈরি হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। সূত্রের ভাষ্য অনুযায়ী, নাসিরনগরের উন্নয়ন ও নিরাপত্তা ইস্যুতে একরামুজ্জামান অতীতেও সক্রিয় ছিলেন। বিভিন্ন সংকটকালে স্থানীয় জনগণের পাশে থাকার কারণে এখনো অনেক মানুষ তাকে আস্থার প্রতীক হিসেবে বিবেচনা করে।স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়মিত…

Read More

সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত ইসলামী রাজনীতিবিদ মুফতি ফজলুল হক আমিনী (রহ.)–এর জীবন ও কর্ম নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামি ছাত্র ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আলেম ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেন। মাওলানা আলী আজম কাসেমীর সভাপতিত্বে এবং মাওলানা নাসরুল্লাহ মুয়াজ ও মাওলানা মাহমুদ রিফাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হুসাইন রাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা…

Read More

সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত ইসলামী রাজনীতিবিদ মুফতি ফজলুল হক আমিনী (রহ.)–এর জীবন ও কর্ম নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামি ছাত্র ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আলেম ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেন। মাওলানা আলী আজম কাসেমীর সভাপতিত্বে এবং মাওলানা নাসরুল্লাহ মুয়াজ ও মাওলানা মাহমুদ রিফাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হুসাইন রাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা…

Read More

সরিষা ফুলের রাজ্য ২০২৫ সাদেকপুর, ব্রাহ্মণবাড়িয়া শীতের সকাল মানেই সাদেকপুরের মাঠে সোনালি স্বপ্নের জাগরণ। চারপাশজুড়ে যেন হলুদ কারুকাজে সাজানো এক অপূর্ব প্রকৃতির রাজ্য। বাতাসে ভেসে আসে সরিষার মিষ্টি ঘ্রাণ, দূর থেকে মনভরা ডাক দেয় মৌমাছির গুঞ্জন। পুরো গ্রাম যেন সোনালি চাদরে মোড়া—কেউ দেখলে ভুলেও ভাববে না এটা এক সাধারণ গ্রামীণ ক্ষেত; যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি। ২০২৫ সালের এই সরিষা ফুলের মৌসুমে সাদেকপুর আবারও হয়ে উঠেছে সৌন্দর্যের অনন্য কেন্দ্রবিন্দু। স্থানীয় কৃষকদের যত্ন, পরিশ্রম আর প্রাকৃতিক পরিবেশের আশীর্বাদ যেন মিলেমিশে তৈরি করেছে এক স্বপ্নরাজ্য। ভোরবেলার শিশিরস্নাত পাতার ফাঁক দিয়ে সূর্যের প্রথম আলো যখন সরিষার পাপড়িতে পড়ে, তখন সেই দৃশ্য…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ ইনকিলাব মঞ্চের আহব্বায়ক ও ঢাকা -০৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী শরিফ উসমান হাদীকে নির্বাচনী প্রচারণার সময় গুলি চালিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে আজ মাগরিবের পর ব্রাহ্মণবাড়িয়াতে বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।ছাত্রনেতা তাজুল ইসলামের সভাপতিত্তে ও দ্যা রেড জুলাই এর আহব্বায়ক সুলতান নাঈমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আতাউল্লাহ।এ ছাড়াও বক্তব্য রাখেন জুলাইয়ের আহত দীন ইসলাম,জাতীয় ছাত্রশক্তির নেতা আবু বকর সিদ্দিক সানী, ছাত্রশক্তি নেতা ছাত্রনেতা তাহসিন আরাফাত তন্ময়, কওমি ছাত্রনেতা মাওলানা আরিফ বিল্লাহ মুজাহিদ,কাজী রিফাত প্রমুখ।…

Read More

নিজস্ব সংবাদ দাতা ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া -০৩ ( সদর ও বিজয়নগর) এর সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল নিজের নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সহ সভাপতি এবিএম মুমিনুল হক,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, জেলা উলামাদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুফতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক মাওলানা কাজী ইয়াহইয়া মাসউদ,জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল প্রমুখ। দোয়া পরিচালনা করেন জেলা উলামাদলের যুগ্ম আহব্বায়ক ও দপ্তরের…

Read More