Author: Voice Of Brahmanbaria

আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার; আহত অন্তত ১০ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জুয়েল মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়দের দাবি, তিনি নরসিংদী থেকে ভাড়াটে হিসেবে সংঘর্ষে অংশ নিতে এসেছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপুর গ্রামের…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমাইকান্দি হয়ে বিজয়নগর উপজেলার চম্পকনগর সংযোগকারী গুরুত্বপূর্ণ শেখ হাসিনা সড়কে সিএনজি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। একই সঙ্গে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৯ থেকে ১০ কিলোমিটার এ সড়কে নির্ধারিত সিএনজি ভাড়া ৪০ টাকা হলেও বিভিন্ন সময়ে যাত্রীদের কাছ থেকে ৬০ টাকা পর্যন্ত এবং রাতে আরও বেশি ভাড়া নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে সদর উপজেলার সিএনজি চালক ও চম্পকনগর এলাকার চালকদের মধ্যে সম্প্রতি সংঘর্ষের ঘটনাও ঘটে। এর পর থেকে এ রুটে সিএনজি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সিএনজি…

Read More

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মাঝে আজ দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করেছেন মানবসেবা আলমী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল্লামা মুফতি ইব্রাহিম কাসেমী। প্রতিটি পরিবারের জন্য প্রায় ৩৮ কেজি ওজনের একটি করে মোট ১৪টি প্যাকেজে চাল, আলু, পেঁয়াজ, রসুন, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও পোশাক দেওয়া হয়। এর আগে গতকাল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন মুফতি ইব্রাহিম কাসেমী। সে সময় পরিবারগুলোর প্রয়োজনের কথা শুনে আবারও সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী আজ দ্বিতীয়বারের মতো তাদের পাশে দাঁড়ান। এ সময় ক্ষতিগ্রস্ত ঘরগুলো পুনর্নির্মাণে প্রয়োজনীয় টিনের ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন তিনি।…

Read More

দেশের ৪৪টি জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গত ২৪ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে ৪৪টি হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে মোট ৩৯৬টি পদ সৃজনে সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এসব পদে সিনিয়র স্টাফ নার্স ও মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারটি চালু হলে জেলার কিডনি রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। পাশাপাশি ডায়ালাইসিসের জন্য অন্য জেলায় যাতায়াতের ভোগান্তি ও খরচ কমতে পারে। তবে সেন্টার চালুর…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি—সুস্থ, সবল ও সুন্দর জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দীঘির পাড় (টেংকের পাড়) এলাকায় উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন থানা এলাকার ১০টি পুরুষ ও ৬টি নারী কাবাডি দল অংশ নেয়। প্রতিযোগিতার শুরু থেকেই দলগুলোর মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। জমজমাট ফাইনাল শেষে পুরুষ ও নারী—উভয় বিভাগেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি, সভাপতি, বাণিজ্য…

Read More

পুরোনো বিরোধের জেরে উত্তপ্ত ইছাপুরা, দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায় জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সংঘর্ষের সূত্রপাতের পর রোববার সকালেও দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইছাপুরা ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান আক্তার ও বকুল গ্রুপের লোকজনের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় বাজারে আক্তার গ্রুপের এনাম ও বকুল গ্রুপের রুবেলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি…

Read More

আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে বয়স্ক, অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম যাত্রীদের সেবায় একটি হুইলচেয়ার প্রদান করেছেন ভারতের ত্রিপুরার আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার হাসান আল বাশার আবুল উলায়ী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আখাউড়া উপজেলা প্রেসক্লাব ও আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের সাংবাদিক মহিউদ্দিন মিশুর মাধ্যমে হুইলচেয়ারটি আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলা উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। এ সময় আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জাহিদ হাসান, আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের এসআই আব্দুর রহিম, আখাউড়া আইসিপি বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক কেএস কামরুল ও সিপাহী ফয়সাল মাহমুদ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেডের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল ৮টায় অনুষ্ঠিত মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ। প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নাজমুল সাদাত। প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্ন আউট পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় পারফরম্যান্সের ভিত্তিতে সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়। পরে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। প্যারেড শেষে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চুরি হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। এবার চুরি করে নেওয়ার জন্য মালামাল গুছিয়ে রাখার পর সেগুলো সরিয়ে নেওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন সোহান (২০) নামে এক যুবক। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক সোহান সরাইল উপজেলার হালুয়াপাড়া এলাকার সফিকের ছেলে। জানা গেছে, গত শনিবার রাতে সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কার্যালয়ে ঢুকে বিভিন্ন মালামাল চুরি করে নেওয়ার প্রস্তুতি নেয় চোরচক্রের সদস্যরা। এ সময় কার্যালয়ের ভেতর থেকে বিভিন্ন মালামাল বের করে এক জায়গায় গুছিয়ে রাখা হয়। পরদিন রোববার সকালে এসব মালামাল কার্যালয় থেকে সরিয়ে নেওয়ার সময় উপজেলা পরিষদে আসা লোকজনের সন্দেহ হয়।…

Read More

নিজস্ব প্রতিবেদক: কওমি ধারার সাতটি ইসলামী রাজনৈতিক দলের মধ্যে ঐক্য গড়ে তোলার প্রক্রিয়া এগিয়ে চলছে। এই ঐক্য প্রক্রিয়ায় সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান হিসেবে ধর্মীয় ও সামাজিক অঙ্গনে পরিচিত। সাতটি দলের মধ্যে রয়েছে—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। ঐক্যের উদ্যোগ চলতি বছরের ১৬ জুলাই চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে সাতটি দলের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দলগুলোর প্রতিনিধিরা ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে নীতিগতভাবে একমত হন।…

Read More