Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ শারমিন আক্তার (২৪) নামে এক নারীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শারমিন আক্তার মেরাশানী গ্রামের মো. মনির খার স্ত্রী। এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বিজয়নগর থানার সিংগারবিল বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মেরাশানী গ্রামের একটি বসতবাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ওই বসতবাড়িতে অভিযান চালায় আভিযানিক…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ব্রাহ্মণবাড়িয়ায় দূরপাল্লার বাসের পাশাপাশি জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে চলাচলকারী গণপরিবহনের ভাড়াও বেড়েছে। নতুন নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। মঙ্গলবার থেকে আগের ভাড়ার সঙ্গে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা হারে ভাড়া সমন্বয় করা হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ, নতুন ভাড়ার কথা বলে বিভিন্ন রুটে নির্ধারিত হারের চেয়েও বেশি টাকা নেওয়া হচ্ছে। এতে প্রতিদিন যাতায়াতকারী যাত্রীদের বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে। নিয়মিত যাতায়াতকারী কয়েকজন যাত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পরিবহন খাতে পড়বে—এটি স্বাভাবিক। তবে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হলে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর ব্যয়ের চাপ আরও…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ১৪টি পরিবার। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গ্রামের একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, গজারিয়া গ্রামের ওই ১০টি ঘরে ১৪টি পরিবার বসবাস করত। সকালে আলফাজ মিয়ার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত…

Read More

অনার্সে ৪ ও মাস্টার্সে ৪ নতুন বিষয় অনুমোদন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হয়েছে। কলেজটিতে অনার্স পর্যায়ে চারটি এবং মাস্টার্স শেষ পর্বে চারটি নতুন বিষয় চালুর অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে কলেজটির শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। জানা গেছে, কলেজে নতুন বিষয় অন্তর্ভুক্তির জন্য গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে অনার্স ও মাস্টার্স পর্যায়ে মোট আটটি নতুন বিষয় চালুর অনুমোদন দেওয়া হয়েছে। অনার্সে নতুন চার বিষয় অনার্স পর্যায়ে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে— নতুন এসব বিষয়ের ফলে বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবসায় শিক্ষার…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার সময় এক যাত্রীর গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। পুলিশ বলছে, তারা সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের সদস্য। গ্রেপ্তার নারীরা হলেন—হবিগঞ্জ সদর থানার উছাইল (চারিনাও) গ্রামের দুলাল মিয়ার স্ত্রী মোছা. শাহেনা আক্তার শাহানা (৩৪) এবং একই এলাকার আদিস মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৩৯)। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহ আলম জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুন ব্যবসায়ী মোহাম্মদ রায়হান…

Read More

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় থেকে পূর্বভাগ ইউনিয়নের ভুবন গ্রাম পর্যন্ত ৯ কিলোমিটার সড়কের নির্মাণকাজ তিন বছরেও শেষ হয়নি। দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় বৃষ্টি হলেই সড়কজুড়ে কাদা ও খানাখন্দের সৃষ্টি হচ্ছে। এতে নাসিরনগর সদরসহ চারটি ইউনিয়নের প্রায় ৮০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সম্প্রতি সড়কটির বেহাল দশা নিয়ে স্থানীয় এক বাসিন্দার মাইকিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ৯ আগস্ট সৈয়দ মৌলুদ নামে ওই ব্যক্তি মাইকিং করে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান এবং স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের দৃষ্টি আকর্ষণ করেন। মাইকিংয়ে তিনি বিশেষ করে গোকর্ণ ইউনিয়নের মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন। ১৮…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় বর্তমানে কোনো সার সংকট নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। একই সঙ্গে সরকারি বরাদ্দের সার অবৈধভাবে মজুত কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিলসহ জরিমানা করা হবে বলে সতর্ক করেছেন তিনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সার ডিলার ও সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের মাধ্যমে সার বিতরণ, কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিসহ মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে…

Read More

​শেখ সাদী সুমন জেলা প্রতি নিধী ব্রাহ্মণবাড়িয়া। হাইকোর্টের স্থগিতাদেশ ও স্থিতাবস্থা বজায় রাখার স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কোনো পূর্ব নোটিশ ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়াম মার্কেটের একাধিক দোকান বন্ধ ও সিলগালা করার অভিযোগ উঠেছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার এমন আকস্মিক সিদ্ধান্তে চরম অনিশ্চয়তা ও বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।​ভাড়া ১২ গুণ বৃদ্ধিব্যবসায়ীরা জানান, ২০০৭ সালে নির্ধারিত প্রক্রিয়ায় বরাদ্দ পাওয়ার পর থেকে তারা নিয়মিত দোকান ভাড়া দিয়ে আসছেন। শুরুতে মাসিক ভাড়া ৩০০ টাকা থাকলেও পরবর্তীতে তা ধাপে ধাপে বেড়ে ৭০০ টাকা এবং সর্বশেষ ১,০০০ টাকা করা হয়। তবে গত ২৪ আগস্ট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসন…

Read More

আখাউড়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১ হাজার ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোলাইমান ভূঁইয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সোলাইমান ভূঁইয়ার বসতঘরে অভিযান চালিয়ে ১ হাজার ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার সোলাইমান ভূঁইয়া শিবনগর গ্রামের আঃ মালেক ভূঁইয়ার ছেলে। পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দেশের অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবদল ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশে অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের মতো সহিংস কর্মকাণ্ডের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন। সমাবেশে জেলা ও বিভিন্ন…

Read More