Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কাশবনের ভেতর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া যুবক আরজান মিয়া ওরফে আবদুল্লা (১৯) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যার পর লুট হওয়া ভিভো মোবাইল ফোন উদ্ধার এবং এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই মূল অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই। পিবিআই সূত্র জানায়, গত ২১ সেপ্টেম্বর সকালে নাসিরনগর সদর ইউনিয়নের সরকারি কলেজের সামনে একটি কাশবন থেকে আরজানের মরদেহ উদ্ধার করা হয়। তার দুই হাত, দুই পা ও মুখ স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। এছাড়া হাঁটুর ওপর রশি দিয়ে বাঁধা অবস্থায় মরদেহটি পড়ে ছিল। এর আগে ২০ সেপ্টেম্বর দুপুরে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে কার্যক্রমের মানদণ্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ২নং বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান শফিক। এ অর্জনে বুধল ইউনিয়নবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা চেয়ারম্যানের এই স্বীকৃতিকে ইউনিয়নের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয়দের ভাষ্য, দায়িত্ব পালনের পাশাপাশি উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম এবং সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করার মাধ্যমে চেয়ারম্যান আতিকুর রহমান শফিক ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বুধল ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা আরও জোরদার হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে, কার্যক্রমের…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার চম্পকনগর থেকে শিমরাইলকান্দি রুটে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার মূল স্টেশন পরিবর্তন করে লইস্কার বিল এলাকায় স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সন্ধ্যায় স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ চম্পকনগর-শিমরাইলকান্দি রুটে সিএনজি চলাচলের পরিবর্তে চম্পকনগর থেকে লইস্কার বিলের বটতলা পর্যন্ত সিএনজি চলাচলের নতুন সিদ্ধান্তের কথা জানান। এ সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর শিমরাইলকান্দি ও আশপাশের এলাকার সাধারণ যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। প্রতিদিন এ রুটে চলাচলকারী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম মার্কেটের ৩৭টি দোকান হাইকোর্টের স্থগিতাদেশের পর পুনরায় খুলে দেওয়া হয়েছে। টানা নয় দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে দোকানগুলোর তালা খুলে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন ব্যবসায়ীরা। জানা যায়, গত ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে মার্কেটের ৩৭টি দোকান বন্ধ করে দেওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ ছিল, দোকান বন্ধের আগে তাদের কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি। এ ঘটনার প্রতিবাদে তারা মার্কেটের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরে দোকান মালিকরা হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের শুনানি শেষে গত ২৯ সেপ্টেম্বর আদালত ২৪ আগস্ট জারি করা মাসিক ভাড়া এক হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা নির্ধারণের আদেশ,…

Read More

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. নাজমুল হামিদ রেজা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এপিএসসিএলের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিদ্যুৎ বিভাগের আওতাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. সবুর হোসেন, অতিরিক্ত সচিব (প্রশাসন), বিদ্যুৎ বিভাগের পরিবর্তে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে…

Read More

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি পৌরশহরের সড়কবাজার এলাকা প্রদক্ষিণ করে আদর আলী কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বাহার মিয়া সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন। সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের মাধ্যমে কেউ দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরসভার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টা ৩০ মিনিটের দিকে আখাউড়া থানা পুলিশের একটি দল পৌরসভার দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে সুজন ভূইয়া এবং আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের মোহাম্মদ আলী ওরফে টেপার ছেলে সুমন মিয়া। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার সুজন ভূইয়ার বিরুদ্ধে এর আগে তিনটি মাদক মামলাসহ মোট…

Read More

আশুগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর একই দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে একই এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:অল্প বয়সেই কঠিন এক শারীরিক পরীক্ষার মুখোমুখি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ইমরান সরকার। গুরুতর অসুস্থ হয়ে তার লিভার নষ্ট হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৬৫ থেকে ৭০ লাখ টাকা। বিপুল এই অর্থের জোগান দেওয়া পরিবারের পক্ষে সম্ভব না হওয়ায় সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছে ইমরানের পরিবার। ইমরান সরকার আশুগঞ্জ উপজেলার তালশহর দক্ষিণ পাড়া সরকার বাড়ি এলাকার বাসিন্দা। তার বাবা আমিনুল ইসলাম। বর্তমানে ইমরানের চিকিৎসা চালিয়ে নিতে বড় অঙ্কের অর্থ প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমরানের চিকিৎসার জন্য প্রায় ৬৫–৭০ লাখ টাকা প্রয়োজন। এই বিপুল অর্থ…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আমিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে আমিনকে গ্রেপ্তার করে। এ সময় টিকিট কালোবাজারির সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, ট্রেনের টিকিট কালোবাজারি হলে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ে এবং নির্ধারিত মূল্যে টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে। গ্রেপ্তার আমিনের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের অপেক্ষা রয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত…

Read More