- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
Author: Voice Of Brahmanbaria
শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা, পাশে থাকার প্রত্যয় সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ জনাব কামাল মৃধার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় ছাত্রশক্তি—সরাইল উপজেলা শাখার প্রতিনিধি দল। সাক্ষাৎকালে সরাইল উপজেলার অন্যতম সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সরাইল সরকারি কলেজের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে জাতীয় ছাত্রশক্তির ভবিষ্যৎ কার্যক্রম ও সংগঠনের বিভিন্ন পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন নেতৃবৃন্দ। এ সময় কলেজের শিক্ষার্থীদের জন্য অধ্যক্ষের বিভিন্ন প্রত্যাশা ও আকাঙ্ক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট ইতিবাচক কর্মকাণ্ডে সহযোগিতা এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ। জাতীয় ছাত্রশক্তি—সরাইল উপজেলা শাখার…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় তিতাস নদীর বিভিন্ন অংশে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত জাল শনাক্ত করে তা আটক করা হয়। পরে জব্দ করা অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্টরা জানান, নদী-নালা ও জলাশয়ে অবৈধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ ধরার ফলে দেশীয় মাছের প্রজনন ও স্বাভাবিক বংশবিস্তার ব্যাহত হচ্ছে। একই সঙ্গে এসব জালের কারণে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছসহ জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে মৎস্য সম্পদ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের…
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে সরবরাহ নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে ব্রাহ্মণবাড়িয়া শহরের একাংশে আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), ব্রাহ্মণবাড়িয়ার বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, সাব-স্টেশনের আওতাধীন ‘পাওয়ার হাউজ ফিডার’-এ জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এ কারণে কাজ চলাকালে ওই ফিডারের আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। বিপিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম…
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের প্রধান সড়ক পুনর্নির্মাণের জন্য প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ অনুমোদন হয়েছে। সড়কটির সংস্কারের জন্য কয়েক মাস আগে স্থানীয় সংসদ সদস্যের কাছে আবেদন করেছিলেন এলাকাবাসীর পক্ষে স্থানীয় বিএনপি নেতা আলামিন মিয়া। আবেদনে উল্লেখ করা হয়, চান্দিয়ারা গ্রামের ‘Chandiara R & H Road’ নামে পরিচিত সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাভুক্ত। সড়কটির আইডি নম্বর ৪১২১৩৪১০৩১। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটিতে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন চলাচলকারী সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এ অবস্থায় জনসাধারণের দুর্ভোগ লাঘব ও নিরাপদ…
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। মুঃ জালাল উদ্দিন ফাহিম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স ও সিআইডি, ঢাকায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি জেলার সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেছেন।
নিহতের পরিবারে ৫ লাখ, গুরুতর আহতদের ৩ লাখ ও আহত একজন পেলেন ১ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের আর্থিক ক্ষতি কিছুটা লাঘবে ১৭টি পরিবারের মাঝে মোট ৭৭ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের অনুমোদনে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। বিতরণ করা অর্থের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকা দেওয়া হয়। এছাড়া গুরুতর আহত দুইজনকে ৩ লাখ…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের জন্য কেক রেখে যাওয়ার দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ঘটনাটির কোনো বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের টিএ রোডের ফকিরাপুল এলাকায় একটি কেক রেখে যাওয়ার দৃশ্য ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন ফেসবুক পেজ ও আইডিতে ভিডিওটি প্রচার হলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সদর মডেল…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মাজেদা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ওই নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাসিন্দা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা কাজীবাড়ি এলাকার চন্দ্রিমা হাউজিংয়ের একটি ফ্ল্যাটে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা হাউজিংয়ের একটি পাঁচতলা ভবনে অভিযান চালায় টঙ্গী পূর্ব থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে একটি ফ্ল্যাট থেকে মাজেদা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার মাজেদা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ধরাভাঙ্গা…
‘মন পবনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নাওয়ের মাঝি বড়ই পাজি, বৈঠা চালায় গোপনে’—সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই গানের সঙ্গে যুক্ত শিল্পী-স্রষ্টা মাহমুদুর রহমান এবার রাজনীতির মাঠে পা রেখেছেন। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। সম্প্রতি ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুর রহমান। তাঁর রাজনৈতিক সম্পৃক্ততার খবর প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যেভাবে জনপ্রিয় হয় ‘মন পবনের নাও’ ‘মন পবনের নাও’ গানটির অন্যতম বৈশিষ্ট্য হলো সহজ-সরল কথামালা, লোকজ আবহ এবং নদী-নৌকা ও মাঝির চিরচেনা উপমা। প্রেম, আবেগ, আকাঙ্ক্ষা ও সম্পর্কের টানাপোড়েনকে…
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রান্না করা খাবারে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। ওই খাবার খেয়ে আট বছরের এক শিশু অসুস্থ হয়ে পড়েছে। পরে একই খাবারের উচ্ছিষ্ট খেয়ে কয়েকটি মুরগি মারা গেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে উপজেলার গোকর্ণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহনপুর গ্রামে। এ ঘটনায় মো. ছত্তর মিয়া (৪৪) রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নাসিরনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। থানায় দেওয়া অভিযোগে ছত্তর মিয়া দাবি করেন, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তাদের বসতঘরে অনধিকার প্রবেশ করে রান্না করা খাবারে বিষ মিশিয়ে তাকে ও পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করছেন। অভিযোগে বলা হয়, ঘটনার দিন দুপুরে ছত্তর মিয়ার আট বছর বয়সী…