- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
শারীরিক চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা শায়খ সাজিদুর রহমান। আল্লামা শায়খ সাজিদুর রহমান হাফিঃ বাংলাদেশের একজন বিশিষ্ট হাদিস বিশারদ ও ইসলামী চিন্তাবিদ হিসেবে পরিচিত। শারীরিক চিকিৎসার উদ্দেশ্যে তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। তাঁর চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়ে দ্রুত সুস্থতা লাভের জন্য শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। এ সময় তাঁর সুস্থতা, নেক হায়াত ও আফিয়াত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। পাশাপাশি চিকিৎসা চলাকালীন সব ধরনের বিপদ-আপদ থেকে তাঁকে হেফাজত এবং নিরাপদে সুস্থতার সঙ্গে দেশে ফিরে আসার জন্যও দোয়া করা হয়েছে। সংশ্লিষ্টদের…
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাতের আঁধারে হাঁসের খামারে হামলা চালিয়ে এক খামারিকে কুপিয়ে তার বাম হাত বিচ্ছিন্ন করে নিয়ে গেছে একদল সশস্ত্র ডাকাত। গতকাল রাত আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার পত্তন ইউনিয়নের মাসরা গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে। গুরুতর আহত খামারিকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিজয়নগর থানার মাসরা গ্রামের একটি জলাশয় সংলগ্ন হাঁসের খামারে রাতে অবস্থান করছিলেন ওই খামারি। রাত ৮টা থেকে ৯টার দিকে অন্ধকারের সুযোগ নিয়ে নৌকাযোগে একদল সশস্ত্র ডাকাত খামারে এসে হানা দেয়। তারা খামারিকে জিম্মি করার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতদল তাকে এলোপাথাড়ি…
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ ও প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল জামে মসজিদের প্রধান উপদেষ্টা মোঃ আসাদুজ্জামান শাহিন। নির্বাচনে তিনি ‘ব্যালট নং ০২’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সামনে রেখে তার সমর্থকরা বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে আগ্রহ ও আলোচনা বাড়ছে। ৫ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের আগামী ২০২৬–২০২৮…
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীন বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাঁচটি পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। বয়সসীমা ও যোগ্যতা নিয়োগটি অস্থায়ী ভিত্তিতে দেওয়া হবে। এতে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করার সুযোগ পাবেন। প্রার্থীর বয়স ৩১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের…
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশেষ অভিযান চালিয়ে সাতটি চোরাই মোবাইল ফোন ও দুটি ল্যাপটপসহ জুবায়ের প্রকাশ রায়হান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধরমন্ডল বাজারে জুলহাস মিয়ার মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে সেখানে চুরি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ক্রয়-বিক্রয় এবং বিশেষ সফটওয়্যার ও ডিভাইসের মাধ্যমে চোরাই মোবাইলের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তনের তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে Vivo, Realme, Tecno ও Redmi ব্র্যান্ডের বিভিন্ন মডেলের সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে…
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দুটি বসতঘর, আসবাবপত্রসহ ঘরের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার সোনারামপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় সৌদি আরবপ্রবাসী মো. আনোয়ার মিয়া ও রিকশাচালক তাইজুদ্দিন মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সিলিং ফ্যানের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দুটি…
বিশেষ প্রতি নিধী পুনরায় সতর্কবার্তা অমান্য করে অবৈধ পন্থায় ওষুধ বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলীতে বিসমিল্লাহ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১২টার দিকে সদর উপজেলার কাউতলী ডায়াবেটিস হসপিটালের ভেতরে অবস্থিত বিসমিল্লাহ ফার্মেসিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।অভিযানে দেখা যায়, ফার্মেসিটির প্রোপাইটর আলমগীর হোসেন ইতিপূর্বে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও আইন অমান্য করে মেয়াদউত্তীর্ণ অ্যান্টিবায়োটিক এবং বিক্রয়-নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুদ ও বিক্রি করছিলেন। এছাড়া হালনাগাদ লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদানেও ব্যর্থ হন তিনি। অসাধু উপায়ে জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলার এসব অপরাধে তাকে নগদ ৭ হাজার টাকা জরিমানা করা হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ভাড়ায় চালিত একটি গাড়ি নিজের মালিকানাধীন বলে দাবি করে বিক্রির অভিযোগে উজ্জ্বল মিয়া নামে এক প্রতারক ড্রাইভারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উজ্জ্বল মিয়া ভাড়ায় চালানোর জন্য নেওয়া একটি গাড়িকে নিজের গাড়ি হিসেবে পরিচয় দেন। পরে কৌশলে গাড়িটি বিক্রির চেষ্টা করেন তিনি। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টরা পুলিশের কাছে অভিযোগ করলে তদন্ত শুরু হয়। তদন্তের একপর্যায়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ভাড়ায় নেওয়া গাড়ি নিজের মালিকানাধীন দাবি করে বিক্রি করা গুরুতর প্রতারণার শামিল। এ ধরনের প্রতারণার সঙ্গে…
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ০৩ সেপ্টেম্বর ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম (সিরাজ ভাই)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নোঙর বাংলাদেশ’-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর দায়িত্বকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সৌজন্য সাক্ষাৎকালে ‘নোঙর বাংলাদেশ’-এর নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিষয়…
গতকাল থেকে নিখোঁজ; সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও সন্ধান মেলেনি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা এলাকার খেয়াবাড়ি থেকে আজিজুল খন্দকার সালমি নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, আজিজুল খন্দকার সালমি গতকাল থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ আজিজুল খন্দকার সালমির গায়ের রং ফর্সা। তার ঠিকানা খেয়াবাড়ি, ঘাটুরা, ব্রাহ্মণবাড়িয়া। পরিবারের সদস্যরা জানান, কেউ যদি আজিজুলকে কোথাও দেখে থাকেন কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো…