- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্যসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্য ও ট্রাকের আনুমানিক মূল্য ১ কোটি ৬৩ লাখ ৬৪ হাজার ৪০ টাকা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল। বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে ইসলামপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ভেতর থেকে ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় উন্নতমানের ১৩৭টি কম্বল, ১ হাজার…
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উন্নত জাতের কলা চাষ সম্প্রসারণ এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার পত্তন ইউনিয়নের কেশবপুর এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে স্থাপিত উন্নত জাতের ফল বাগান প্রদর্শনীর অংশ হিসেবে এ আয়োজন করা হয়। প্রদর্শনীতে উন্নত জাতের জি-নাইন কলা চাষ করা হয়েছে। মাঠ দিবসে কৃষকদের জি-নাইন জাতের কলা চাষের পদ্ধতি, বাগান পরিচর্যা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে উন্নত জাতের কলা চাষে কৃষকদের উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা…
অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক ভূ-রাজনীতির টানাপোড়েন যখন ক্রমেই তীব্র হচ্ছে, তখন বাংলাদেশের সামনে একের পর এক আসছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া উষ্ণ চিঠি, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার বিষয়ে ভারতের অবস্থান এবং হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জ্বালানি বহনকারী জাহাজের নিরাপদ চলাচল নিয়ে ইরানের আশ্বাস তিনটি ভিন্ন প্রেক্ষাপটের ঘটনা হলেও এগুলোকে একসঙ্গে পড়লে বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ প্রবণতা দৃশ্যমান হচ্ছে। সেটি হলো, কোনো একটি শক্তির বলয়ে আবদ্ধ না থেকে জাতীয় স্বার্থকে সামনে রেখে বহুমুখী ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা। শিক্ষাবিদ ও রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল মনে করেন, সাম্প্রতিক…
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ভেটেরিনারি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, চিকিৎসকের জন্য নির্ধারিত ‘ফিজিশিয়ান স্যাম্পল’ বিক্রি এবং বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন। অভিযান সূত্রে জানা যায়, কয়েকটি ভেটেরিনারি ফার্মেসিতে বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা, চিকিৎসকদের জন্য নির্ধারিত ‘ফিজিশিয়ান স্যাম্পল’ ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। পরে এসব অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে পৃথক দুটি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা…
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক একটি পোস্ট ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে আসার পর আখাউড়া থানা পুলিশ গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে। পরে কর্ণেল বাজার এলাকা থেকে অভিযুক্ত আসাদুজ্জামান ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান ওয়াসিম…
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় দায়ের করা মামলার ৪ নম্বর আসামি শেখ আরাফাত (২৩) কে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মে ২০২৬ তারিখে সরাইল থানার শাহবাজপুর এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় পরদিন ১৮ মে সরাইল থানার উপপরিদর্শক (এসআই, নিরস্ত্র) বখতিয়ার আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল পুলিশি অভিযানে মামলার ৪ নম্বর আসামি শেখ আরাফাতকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত…
মোহাম্মদ অলিউল্লাহ খানবিশেষ প্রতিনিধি১ সেপ্টেম্বর, ২০২৬ (১৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ)নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নধীন কালীশিমুল এলাকার তিতাস নদীতে অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। কিশোরগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ সুপারের নির্দেশনায় এবং সরাইল নৌ পুলিশ ফাঁড়ির এসআই কামরুল ইসলামের নেতৃত্বে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৭টার দিকে এই সফল অভিযান পরিচালিত হয়। অভিযানে নদী থেকে ৭০টি ‘চায়না দুয়ারী’ রিং জাল (যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা) এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল (যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা) উদ্ধার করা হয়। জব্দকৃত এসব জালের মোট বাজারমূল্য প্রায় ৫ লাখ…
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে ১৪০ কেজি গাঁজা পরিবহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, ২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি প্রাইভেটকার আটক করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ-২২-১২৩৮। পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদী সদর উপজেলার…
ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে মাদকবিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার ৯টি থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে মোট ৩৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত ৬ জন, বিভিন্ন নিয়মিত মামলার ২৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ৪ জন রয়েছেন। অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশের মিডিয়া উইং। জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধ দমনের পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মিঠু সূত্রধর পলাশ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। নবীনগর পৌর বিএনপির সভাপতি ভিপি ওবায়দুল হক লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবীনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় জাসাস নেতা লিয়াকত আলী, জেলা বিএনপির সহ-সভাপতি ও…