- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, আন্তঃসংস্থা সমন্বয় জোরদার, সামাজিক বিরোধ ও দাঙ্গা নিয়ন্ত্রণসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ। সভায় প্রধান অতিথি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। মাদক নিয়ন্ত্রণে আন্তঃসংস্থা সমন্বয় আরও জোরদার করার পাশাপাশি প্রতিটি থানায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ বাজারে জেলিযুক্ত ও ক্ষতিকর চিংড়ি বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ৫০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে আনন্দ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাজারের একটি মাছের দোকানে জেলিযুক্ত চিংড়ি বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দোকান থেকে ৫০ কেজি চিংড়ি জব্দ করে তা ধ্বংস করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভেজাল খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে…
নিজস্ব প্রতিবেদক আসছে ২৪ আগস্ট ২০২৬ “গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম (সরকারি রেজিস্ট্রেশন নং-৮৩৯৫/২৫)”-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে সাংবাদিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত মোছাব্বির হাসান সজীবকে লাইফ মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ, মানবাধিকার প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। এ ধারাবাহিকতায় মোছাব্বির হাসান সজীবকে সংগঠনের লাইফ মেম্বার হিসেবে যুক্ত করা হয়েছে। এদিকে, সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোছাব্বির হাসান সজীবও গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও মানবকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শায়খুল হাদীস, মজলুম জননেতা ও প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা মাহফিলের আয়োজন করা হয়েছে। সাধারণ আলেম সমাজ, ব্রাহ্মণবাড়িয়া-এর উদ্যোগে আয়োজিত এ মাহফিলে মরহুমের বর্ণাঢ্য দ্বীনি জীবন, ইলমের খেদমত এবং ইসলামী অঙ্গনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষকে মাহফিলে অংশগ্রহণ করে মরহুমের জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে। দোয়ায় বলা হবে— “হে মহান আল্লাহ! আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর সকল দ্বীনি খেদমত কবুল করুন। তাঁর জীবনের…
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ আছমা আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটে কসবা পৌরসভার টিআলী মোড়-কুটি চৌমুহনী সড়কের শাহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কসবা থানা পুলিশ। গ্রেপ্তার আছমা আক্তার কসবা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের মো. সফি মিয়ার স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার এসআই (নিরস্ত্র) সাজ্জাদ উল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহপুর এলাকায় ল্যাংড়া শাহ আলমের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়। অভিযানকালে আছমা আক্তারকে…
সিএনজি চালকদের নানা অজুহাতে বাড়তি ভাড়া দাবির অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা ব্রাহ্মণবাড়িয়ার সড়ক যোগাযোগ যেন পরিণত হয়েছে ভাড়া বাড়ানোর উৎসবে। বিভিন্ন অজুহাত দেখিয়ে সিএনজি অটোরিকশার চালকরা নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া রুটে নির্ধারিত ভাড়া যেখানে ৬০ টাকা, সেখানে বর্তমানে অনেক সিএনজি চালক যাত্রীদের কাছে ১০০ থেকে ১২০ টাকা বা তারও বেশি ভাড়া দাবি করছেন। ফলে স্বাভাবিক যাতায়াতেও অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের। অতিরিক্ত ভাড়া চাওয়ার কারণ জানতে চাইলে চালকদের কেউ কেউ বলছেন, বর্তমানে সিএনজিতে এলপি গ্যাস ব্যবহার করা হচ্ছে। আর গ্যাসের বাড়তি খরচের কারণেই ভাড়া বাড়ানো হয়েছে বলে তাদের…
আগামী ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার থেকে নতুন সময়সূচিতে ঢাকা–কক্সবাজার রুটে চলাচল করবে দেশের প্রথম আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। নতুন সময়সূচির পাশাপাশি ট্রেনটিতে যুক্ত হচ্ছে আরও দুটি বগি। এর ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী জেলার যাত্রীরা নিজ নিজ জেলা থেকেই সরাসরি ট্রেনে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন। ফলে কক্সবাজার যেতে আর কষ্ট করে ঢাকা কিংবা চট্টগ্রামে গিয়ে ট্রেনে উঠতে হবে না। নিজ নিজ জেলা থেকেই শুরু করা যাবে কক্সবাজারের রেলযাত্রা। এতে এসব জেলার পর্যটক ও সাধারণ যাত্রীদের জন্য কক্সবাজার ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে। রেলপথে কক্সবাজার ভ্রমণ হোক আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়। 🌴🚆
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি দোকান ভাড়া নেওয়ার সময় কি চুক্তিপত্রে দোকানের সঙ্গে রাস্তার অংশও ভাড়া নেওয়ার কথা লেখা থাকে? নিশ্চয়ই নয়। অথচ ব্রাহ্মণবাড়িয়ার ব্যস্ত কোর্টরোডে দোকানের সামনের রাস্তা দখল করে স্থায়ী কাঠামো নির্মাণ করে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দোকানের সামনে রাস্তার জায়গা দখল করে ব্যবসা করায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। পাশাপাশি পথচারীদের স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। জায়গা ছেড়ে দেওয়ার কথা বললে অনেক সময় দোকানি ও পথচারীদের মধ্যে বাদানুবাদের ঘটনাও ঘটে। শুধু দোকানের সামনের দখলই নয়, এই সড়কের অন্যতম বড় সমস্যা ভাসমান হকার ও ফুটপাত দখল করে ব্যবসা। এর সঙ্গে বিভিন্ন মার্কেটের সামনে যত্রতত্র মোটরসাইকেল রাখায় তৈরি হচ্ছে বাড়তি প্রতিবন্ধকতা। ফলে…
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার রাস্তা ছেড়ে যেন চাষের জমির ওপর দিয়েই পথ তৈরি করা হয়েছে! এমন অবস্থায় স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। বলছিলাম, মধ্যপাড়া-বর্ডার বাজার সড়কের বেহাল দশার কথা। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে চলাচলের অনুপযোগী পরিস্থিতি বিরাজ করছে। কাদামাটি, খানাখন্দ ও নির্মাণকাজের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, সড়কের কাজ কবে শেষ হবে—তার কোনো নিশ্চয়তা নেই। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী, রিকশা-অটোরিকশা ও অন্যান্য যানবাহনকে। কবে নাগাদ সড়কটির কাজ শেষ হবে এবং কবে সাধারণ মানুষ স্বস্তি নিয়ে এই পথ দিয়ে চলাচল করতে পারবেন—তা এখন স্থানীয়দের বড় প্রশ্ন। রাস্তার কাজ দ্রুত শেষ…
জাপানপ্রবাসী বর জোনায়েদ মিয়ার ফেসবুক পোস্টে মেয়েপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তোলার পর এবার সামনে এসেছে গত ১৪ আগস্ট করা একটি লিখিত ফর্দনামা। ফর্দনামায় উল্লেখ করা হয়েছে, উভয় পক্ষের উপস্থিতিতে ২ লাখ টাকা নগদ কাবিনে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সময় বরের অভিভাবক হিসেবে তার চাচাতো ভাই মনির হোসেনের স্বাক্ষরও রয়েছে ফর্দনামায়। লিখিত ওই ফর্দনামা প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিয়ের সিদ্ধান্ত, কাবিনের অর্থ এবং উভয় পক্ষের সম্মতির বিষয়টি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এদিকে, জোনায়েদ মিয়ার ফেসবুক পোস্টে করা অভিযোগের সঙ্গে ফর্দনামার তথ্যের মিল-অমিল নিয়েও চলছে আলোচনা। পুরো ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট পক্ষগুলোর…