Author: Voice Of Brahmanbaria

নিজস্ব প্রতিবেদক: মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে প্রায় ৬০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার মেয়ে সুহানা আক্তার। তিনি এ বছর Asian University for Women (AUW)-এ এই মর্যাদাপূর্ণ স্কলারশিপ পেয়েছেন। এই শিক্ষাবৃত্তির আওতায় সুহানা আগামী চার বছর AUW-তে পড়াশোনা করে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এমন বড় পরিসরের স্কলারশিপ অর্জনের খবরে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। সুহানা আক্তার বাচ্চু মিয়ার একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম এবং নিজের লক্ষ্যে অটুট থাকার মানসিকতাই তাঁকে…

Read More

নিজস্ব প্রতিবেদক: মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে প্রায় ৬০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার মেয়ে সুহানা আক্তার। তিনি এ বছর Asian University for Women (AUW)-এ এই মর্যাদাপূর্ণ স্কলারশিপ পেয়েছেন। এই শিক্ষাবৃত্তির আওতায় সুহানা আগামী চার বছর AUW-তে পড়াশোনা করে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এমন বড় পরিসরের স্কলারশিপ অর্জনের খবরে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। সুহানা আক্তার বাচ্চু মিয়ার একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম এবং নিজের লক্ষ্যে অটুট থাকার মানসিকতাই তাঁকে…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ৪ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার কারখানাঘাট এলাকায় তিতাস নদীর তীর যেন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। কাঁচাবাজারের বর্জ্য ও স্থানীয় বাসিন্দাদের গৃহস্থালি আবর্জনা ফেলে নদীর তীরজুড়ে তৈরি হয়েছে বিশাল ময়লার স্তূপ। দূর থেকে দেখলে মনে হয়, নদীর বুকেই গড়ে উঠেছে কৃত্রিম কোনো ময়লার পাহাড়। শুধু বর্জ্য ফেলা নয়, এর সঙ্গে নদীর তীর দখলের অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে নদীর তীরের জায়গা ভরাট করে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন নদীর স্বাভাবিক পরিবেশ ও প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বাড়ছে দূষণ। দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা স্থানীয় বাসিন্দা ও প্রতিদিন বাজারে আসা মানুষের…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী ও বিভিন্ন অপরাধবিরোধী অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দিনব্যাপী জেলার ৯টি থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের মিডিয়া উইং সূত্রে জানা গেছে, গ্রেফতার ৩৮ জনের মধ্যে আদালতের পরোয়ানামূলে ২১ জন, নিয়মিত মামলায় ১৪ জন এবং অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ রিং জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় ‘হাজ্বী এন্টারপ্রাইজ’-এর মালিক নুরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের টানবাজার এলাকার হক প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ‘হাজ্বী এন্টারপ্রাইজ’-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটি থেকে ৪১ বস্তা নিষিদ্ধ রিং জাল জব্দ করা হয়। মৎস্য বিভাগের কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, জব্দ করা জালের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০টি। প্রতিটি জালের গড় মূল্য প্রায় ২ হাজার টাকা হিসেবে এসব জালের আনুমানিক বাজারমূল্য ৫০…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্মাণ নিষেধাজ্ঞা সম্বলিত লাল নোটিশ লাগানো থাকার পরও একটি ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে বলে অভিযোগ উঠেছে। শহরের কুমারশীল মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। তাদের দাবি, পৌরসভার পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা সংবলিত নোটিশ দৃশ্যমানভাবে লাগানো থাকলেও তা উপেক্ষা করেই নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে কীভাবে নির্মাণকাজ চলমান রয়েছে—এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, কোনো নির্মাণকাজে পৌরসভার নিষেধাজ্ঞা থাকলে সেটি কার্যকরভাবে বাস্তবায়নে কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কোনো ব্যবস্থা নেবে কি না, নাকি নিষেধাজ্ঞার বিষয়টি এভাবেই গুরুত্বহীন হয়ে থাকবে—এমন প্রশ্নও তুলেছেন স্থানীয়রা।…

Read More

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ উপলক্ষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে ভোট প্রদান করেছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব। ভোট প্রদান শেষে তিনি বলেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে জনগণের সক্রিয় অংশগ্রহণ। দেশের উন্নয়ন, অগ্রগতি ও গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করতে প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন। এ সময় তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর রহমত ও সহায়তা প্রার্থনা করেন। গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করে তিনি…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রামে অবস্থিত আলতাফিয়া হিফজুল কোরআন মাদ্রাসা থেকে মাকসুদুর রহমান নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার সকাল ১০টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজ মাকসুদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা (আরামবাগ) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মরহুম মিস্টার আলী। তার পোস্ট অফিস বুধল, থানা সদর এবং জেলা ব্রাহ্মণবাড়িয়া। পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ কোনো…

Read More

নিজস্ব প্রতিবেদক | বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব আমেনা বেগম দারুল কুরআন টাইটেল মাদ্রাসা, ইসলামপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। মাদ্রাসার পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করা হয়। শুভেচ্ছা বার্তায় বলা হয়, দেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বে তাঁর এই নতুন পথচলা দেশ ও জাতির জন্য কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। মহান আল্লাহ যেন তাঁকে প্রজ্ঞা, সাহস ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফিক দান করেন। মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়, নবনির্বাচিত…

Read More

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার কারণ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেত্রী রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। ভোট গণনা শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট। ভোট না দেওয়ার বিষয়ে রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, “এই নির্বাচন অর্থহীন এবং প্রহসনের। কারণ, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়।” তাঁর দাবি,…

Read More