Author: Voice Of Brahmanbaria

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের চলমান বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) সরাইল থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় সরাইল থানা পুলিশের পৃথক অভিযানে কুট্টাপাড়া তিন রাস্তার মোড় এলাকা থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সালমা বেগম (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রামপুর মাইজপাড়ার মৃত ফজলুল হক ও মৃত সামছুন নাহারের মেয়ে এবং বর্তমানে আখাউড়া থানার তন্তর এলাকায় মজনু…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সাকিনা আক্তার (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, তাকে মারধর করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সৌদিপ্রবাসী সাকিবকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে সদর উপজেলার রাধিকা এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাকিনা আক্তার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের পূর্বপাড়া এলাকার হুমায়ুন মিয়ার মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাকিনার অসুস্থতার কথা জানিয়ে তার পরিবারের সদস্যদের ফোন করেন স্বামী সাকিব। খবর পেয়ে স্বজনরা দ্রুত সেখানে গিয়ে সাকিনাকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ…

Read More

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পূর্ব পাইকপাড়া পাটগুদাম এলাকার ১৮ বছর বয়সী যুবক নিরব দাস নিখোঁজ হয়েছেন। গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনে ওঠার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার। নিখোঁজ নিরব দাসের গায়ের রং শ্যামলা। তার বাবার নাম কৃষ্ণ চন্দ্র দাস এবং মায়ের নাম পার্য়েল রানী দাস। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিরব দাস তিতাস কমিউটার ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছানোর পরও তিনি পরিবারের কাছে ফেরেননি। এরপর থেকে তার…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জার্মানি পূর্ব শাখার উদ্যোগে আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জার্মানি পূর্ব শাখার শীর্ষস্থানীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী পরিবারের বিপুলসংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের ঐতিহাসিক ভূমিকা, প্রবাসে সাংগঠনিক কার্যক্রম এবং আগামীর রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অনুষ্ঠানে নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবীনগর উপজেলা মহিলা দলের নেত্রী লাকি আক্তার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় লাকি আক্তার বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, মানুষের মৌলিক অধিকার এবং দেশের কল্যাণে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীর ঐক্যবদ্ধ ভূমিকা আরও শক্তিশালী হবে এটাই প্রত্যাশা। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি তিনি শুভেচ্ছা জানান। লাকি আক্তার আরও বলেন, দেশ ও মানুষের কল্যাণে গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া | ১৯ আগস্ট ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে গতকাল রাতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। এ ঘটনায় দায়িত্ব পালনে বিচ্যুতির অভিযোগে তিন পুলিশ সদস্যকে সকল ধরনের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। প্রেস রিলিজে বলা হয়, ঘটনার প্রাথমিক পর্যায়ে পুলিশ লাইন্সের গেইট ও কম্পাউন্ড ডিউটিতে দায়িত্ব পালনে বিচ্যুতির অভিযোগে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি নিরপেক্ষভাবে উদঘাটনের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিহাইর এলাকায় অভিযান চালিয়ে ৩৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার দায়ে আটজনকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়। অভিযানকালে ৩৮টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়। এ সময় আটটি রেগুলেটর জব্দ করা হয়। পাশাপাশি অবৈধভাবে ব্যবহৃত ৩/৪ ইঞ্চি এমএস পাইপের প্রায় ৪০৫ মিটার অপসারণ করা হয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয় সূত্রে জানা যায়,…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিকদের অংশগ্রহণে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুসাঈদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ। এ সময় বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুস বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন হেফাজতে ইসলাম ও সাধারণ আলেম সমাজের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে জশনে জুলুস আয়োজনের বিষয়ে তাদের আপত্তি ও বিভিন্ন যুক্তি তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়ায় এ ধরনের আয়োজন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। স্মারকলিপি প্রদানকালে জেলা প্রশাসক অত্যন্ত গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে বিষয়টি শুনেন এবং স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় যুক্তিপূর্ণ আলোচনা শেষে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে এ ধরনের কোনো বেদআতী কাজ বা আয়োজন করতে দেওয়া হবে না।” জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন দৃঢ় ও ইতিবাচক আশ্বাসে সন্তোষ প্রকাশ করেছেন স্মারকলিপি প্রদানকারীরা। তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার শান্তি-শৃঙ্খলা…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ মো. সোহাগ প্রকাশ সোহান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) ভোর ৫টা ১০ মিনিটের দিকে বিজয়নগর থানার এসআই জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের রেললাইনের উত্তর পাশে রেলক্রসিং সংলগ্ন চলাচলের রাস্তা থেকে সোহাগ প্রকাশ সোহানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেপ্তার সোহাগ প্রকাশ সোহান কাশিনগর (আলী…

Read More