Author: Voice Of Brahmanbaria

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় নিয়াজ মোহাম্মদ হাইস্কুল অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের লক্ষ্যে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম বিভাগের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী,…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত গবেষণা বিষয়ক ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। গবেষণা কার্যক্রমকে আরও কার্যকর, তথ্যনির্ভর ও সময়োপযোগী করার লক্ষ্যে এ ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে গবেষণার বিভিন্ন দিক, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, গবেষণার পদ্ধতি এবং বাস্তবভিত্তিক গবেষণার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিলসহ সংশ্লিষ্ট অতিথি ও অংশগ্রহণকারীরা গবেষণার মাধ্যমে দেশের উন্নয়ন ও নীতি প্রণয়নে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী খড়মপুর মাজারের ওরস ২০২৬ উপলক্ষে দানবাক্সে জমা হওয়া নগদ অর্থ গণনা শেষে সর্বমোট ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা পাওয়া গেছে। মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ গণনার পর এ তথ্য জানা গেছে। এবার মোট নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১,০৩,০০,৬৫১ টাকা। খড়মপুর মাজারের ওরসকে ঘিরে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। ওরস উপলক্ষে মাজারে দান ও মানত করেন ভক্তরা। নগদ অর্থ গণনার এ হিসাব প্রকাশের পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিহত বৃদ্ধের আনুমানিক বয়স ৬৫ বছর। দুর্ঘটনার পর তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে সহযোগিতার অনুরোধ প্রকাশিত ছবিটি দেখে কোনো সহৃদয় ব্যক্তি যদি নিহত বৃদ্ধকে চিনতে পারেন কিংবা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত খাটিহাতা হাইওয়ে থানা অথবা Brahmanbaria Batighar – ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সবার প্রতি মানবিক দৃষ্টিকোণ থেকে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াকে পরিচ্ছন্ন ও সুন্দর শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে Green & Clean Brahmanbaria। এরই ধারাবাহিকতায় আজ অবকাশ পার্কের ভেতরে থাকা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন খুলে ফেলা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানগুলোকে দৃষ্টিনন্দন রাখতে এবং অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুনের জঞ্জাল থেকে মুক্ত করতে সংগঠনটির এ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। সচেতন মহলের মতে, শুধু অবকাশ পার্ক নয়—ব্রাহ্মণবাড়িয়ার গুরুত্বপূর্ণ সড়ক, পার্ক, স্থাপনা ও জনসমাগমস্থলগুলোতেও এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা প্রয়োজন। Green & Clean Brahmanbaria-এর এমন উদ্যোগ শহরকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের এ কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ারেন্ট তামিল ও আসামি গ্রেপ্তারে বিশেষ সাফল্যের স্বীকৃতি পেয়েছেন বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাহবুবুল আলম। জুলাই ২০২৬ মাসে জেলায় সর্বাধিক ওয়ারেন্ট তামিল করায় তাকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট-তামিলকারী এসআই হিসেবে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত জুলাই ২০২৬ মাসের বিশেষ কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে দেওয়া কৃতিত্বের সনদে উল্লেখ করা হয়, এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুবুল আলম (বিপি-৮২০২০৯৬৩২৭), বিজয়নগর থানা, ব্রাহ্মণবাড়িয়াকে জুলাই ২০২৬…

Read More

আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী খাবার ‘খদরে’ খাসি না থাকায় বিয়ে না করেই কনের বাড়ি থেকে ফিরে গেছেন জাপানপ্রবাসী এক বর। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, জাপানপ্রবাসী বর জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে তিনি কনের বাড়িতে পৌঁছালে ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। তবে ফুল দিয়ে বরণ করার বিষয়টি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং উপস্থিত লোকজনের সামনে বিরূপ মন্তব্য করেন। পরে ফুল ও গেটের আনুষ্ঠানিকতা শেষে বরকে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়া শেষে বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বরপক্ষের…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ কেজি গাঁজাসহ ওমর ফারুক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন পুনিআউট বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনির সামনে সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওমর ফারুক নেত্রকোনা জেলার পূর্বধলা থানার গাইলারা গ্রামের মো. ইসলাম উদ্দিন আকন্দের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ওমর ফারুককে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির…

Read More

নাসিরনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকবিরোধী অভিযানে এক কবিরাজসহ ৯ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নাসিরনগর থানা-পুলিশ সহযোগিতা করে। দণ্ডপ্রাপ্তরা হলেন—ভলাকুট ইউনিয়নের বাবুল মিয়া, লালু মিয়া, পায়েল মিয়া ও জালাল মিয়া; চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের ইমরান মিয়া; হরিপুর ইউনিয়নের কবিরাজ জাহের মিয়া এবং চাপরতলা ইউনিয়নের শফিক মিয়া ও আঙ্গুর মিয়া। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় মাদক সেবন ও বহনের অভিযোগে ৯ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরু চুরির অভিযোগে কাজল মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার সাতমোড়া ইউনিয়নের নলোয়ার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজল মিয়া কুমিল্লার বাঙ্গরা বাজার থানার হাসনাবাদ পশ্চিমপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নলোয়ার পাড়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরি করতে ঢোকার অভিযোগ ওঠে কাজল মিয়ার বিরুদ্ধে। বিষয়টি টের পেয়ে স্থানীয় একটি মসজিদের মাইকে এলাকায় চোর ঢোকার ঘোষণা দেওয়া হয়। এরপর আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে কাজল মিয়াকে গরুসহ আটক করেন বলে স্থানীয়রা জানান। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তার…

Read More