Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে দেশীয় তৈরি মদ বহনের অভিযোগে মো. রিয়াজ মিয়া (___) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে রিয়াজ…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: তীব্র গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সবকটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত থেকে জেলার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সম্পূর্ণভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকরা। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১২ আগস্ট) থেকেই জেলার পাঁচটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের চাপ ও সরবরাহ কমিয়ে দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার রাত থেকে পুরোপুরি সরবরাহ বন্ধ হয়ে গেলে একে একে বন্ধ হয়ে যায় সবগুলো ফিলিং স্টেশন। কমেছে অটোরিকশা, বেড়েছে ভাড়া গ্যাস না পেয়ে অনেক সিএনজি অটোরিকশাচালক…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া থেকে সিজারিয়ান অপারেশনের পর মাত্র তিন দিনের নবজাতককে নিয়ে বাড়ি ফেরার পথে চালকের বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে একই পরিবারের চারজন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা ও সুলতানপুরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা কসবা উপজেলার বগাবাড়ি গ্রামের একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনার সময় গাড়িতে তিন দিনের এক নবজাতকও ছিল। গাড়িতে থাকা এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় সড়কটি অনেকটাই ফাঁকা ছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের রেলিংয়ের ওপর তুলে দেন। এতে গাড়িতে থাকা পরিবারের চার সদস্য মর্মান্তিকভাবে আহত হন। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় চালক নেশাগ্রস্ত অবস্থায়…

Read More

মৎস্য সম্পদ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া | ১৬ আগস্ট ২০২৬ “ভবিষ্যতের বাংলাদেশ গড়ি, মৎস্য সম্পদের যত্ন নিই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’। মৎস্য সম্পদের সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষিদের আধুনিক ও লাভজনক চাষাবাদে উৎসাহিত করতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে জেলা মৎস্য অধিদপ্তর। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় শহরের কাউতলী ব্রিজের দক্ষিণপাড় সংলগ্ন অ্যান্ডারসন খালে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে কাউতলী ব্রিজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বের করা হয় বর্ণাঢ্য সড়ক র‌্যালি। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের…

Read More

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৩ নম্বর বাদৈর ইউনিয়নের শিকারপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী জান্নাতুল হক মিম বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান লন্ডনের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড (University of Oxford)-এ পড়ার সুযোগ পেয়েছেন। জান্নাতুল হক মিম শিকারপুর গ্রামের মোঃ মোজাম্মেল হক মৃধা (বাবুল)-এর কন্যা। তার এমন অসাধারণ অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশ্বের অন্যতম প্রাচীন ও খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া নিঃসন্দেহে একটি গৌরবের বিষয়। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করে জান্নাতুল হক মিম কসবা তথা ব্রাহ্মণবাড়িয়ার জন্য সম্মান বয়ে এনেছেন। মিমের এই অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর শিকারপুরসহ…

Read More

সংসারে অভাব-অনটন নিত্যদিনের সঙ্গী। বাবা মানসিকভাবে অসুস্থ, মা নিজেও শারীরিক নানা সমস্যায় ভুগছেন। তিন মেয়েকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। জীবিকার তাগিদে হাঁস-মুরগি পালন করেই কোনোভাবে সংসারের চাকা সচল রেখেছেন মা। এমন প্রতিকূলতার মধ্যেও পড়াশোনার পথ থেকে সরে যায়নি ব্রাহ্মণবাড়িয়ার সাইবা আক্তার মিলি। বরং নিজের অদম্য চেষ্টা ও অধ্যবসায়ে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে সে। সাইবা আক্তার মিলি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামের বাসিন্দা। সে বাকাইল হাইস্কুলের শিক্ষার্থী। পরিবারের নানা সংকট, আর্থিক অনটন ও প্রতিকূল পরিবেশের মধ্যেও পড়াশোনা চালিয়ে গেছে মিলি। শেষ পর্যন্ত তার সেই পরিশ্রমের ফল এসেছে এসএসসির ফলাফলে। মিলির বাবা…

Read More

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নাসিরনগরে সাবেক এনসিপি নেতা আসাদ খোকনকে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা আসাদ খোকনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তরের অভিযোগ উঠেছে। স্থানীয় সংসদ সদস্য ও সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে ঘটনায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে উপজেলা বিএনপি। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের ঐতিহাসিক হরিপুর রাজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আসাদ খোকন উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে একটি দলীয় ভ্রমণ ও বনভোজনের অংশ হিসেবে আসাদ…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় চুরি হওয়া একটি রিকশা উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় জসিম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা মামলার সূত্রে এসব তথ্য জানা গেছে। গ্রেপ্তার জসিম উদ্দিন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউড়া পশ্চিমপাড়ার মো. মুসলিম উদ্দিনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুন কাউতলী বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা সড়কের পাশে রিকশাটি রেখে চায়ের দোকানে চা পান করতে যান চালক। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি রিকশাটি দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে কোথাও সন্ধান না পেয়ে রিকশার মালিক রুবেল আহম্মদ (৪২)…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া কারাগার শুধু শাস্তি ভোগের স্থান নয়; বন্দিদের সংশোধন, মানসিক সুস্থতা নিশ্চিত এবং পুনর্বাসনের মাধ্যমে সমাজে ফিরিয়ে দেওয়ারও একটি প্রতিষ্ঠান। এই ভাবনাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। কারাগারের অভ্যন্তরে বন্দিদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে ফুটবল খেলার। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারা কর্তৃপক্ষের উদ্যোগে কারাগারের ভেতরের মাঠে অনুষ্ঠিত হয় এ ফুটবল ম্যাচ। খেলাটি উপভোগ করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন জেলার মো. হুমায়ুন কবির হাওলাদার ও ডেপুটি জেলার মো. জসিম উদ্দিন। খেলা চলাকালে কারা কর্মকর্তারা বন্দিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুশৃঙ্খল আচরণ পর্যবেক্ষণ…

Read More

প্রতিবেদক: শেখ মোঃ ইলিয়াস ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের টি.এ রোডস্থ দলীয় কার্যালয়ে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি হিসেবে মাওলানা মাহমুদুল হাসান হিফয এবং প্রচার সম্পাদক হিসেবে এম আবু হানিফ নোমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা গাজী নিয়াজুল করীম, শাইখুল হাদিস মাওলানা শরিফ উদ্দিন ও শেখ মোহাম্মদ শাহ আলম। জয়েন্ট সেক্রেটারি হিসেবে মুফতি আশরাফুল ইসলাম বেলাল এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া…

Read More