- ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে বড় রদবদল, একযোগে বদলি ৫৬ কর্মচারী
- ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ২, আহত শিশুসহ ২
- চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগে সাধারণ আলেম সমাজের উদ্বেগ ও প্রতিবাদ
- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
Author: Voice Of Brahmanbaria
নিউজ রিপোর্ট:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শিক্ষাসদন বায়েক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী মো. আব্দুল মালেক স্যার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে এলাকায় সুনাম অর্জন করেছিলেন। তাঁর নেতৃত্বে শিক্ষাসদন বায়েক উচ্চ বিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অসংখ্য শিক্ষার্থী তাঁর স্নেহ-শাসনে গড়ে উঠেছে। শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষাগুরু ও অভিভাবকসুলভ ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে। তাঁর মৃত্যুতে এলাকাবাসী, সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীরা গভীর…
নিউজ রিপোর্ট:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অবৈধভাবে জলাশয় ভরাটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল পরিচালিত এ অভিযানে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের মোগড়া সড়ক এলাকায় ড্রেজারের মাধ্যমে একটি নিচু জলাশয় ভরাটের চেষ্টা করা হচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। Pঅভিযানকালে জলাশয় ভরাট কাজে ব্যবহৃত আনুমানিক ১০০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জেল বা জরিমানা করা সম্ভব হয়নি।প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জলাধার রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দেরও এ ধরনের কার্যকলাপের বিষয়ে সচেতন হয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
নিউজ রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিদেশি সিগারেটসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ১০টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোড্ডা এলাকায় অভিযান চালিয়ে মজিবুর রহমান (পিতা: নুর আহমদ) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার দক্ষিণ রুপকানিয়া গ্রামের বাসিন্দা। এসময় তার হেফাজত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিদেশি ব্র্যান্ডের ৩০ (ত্রিশ) কার্টুন সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটগুলো বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে পুলিশ।…
বিস্তারিত প্রতিবেদন:ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় সাপের কামড়ে নুরুদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সাপের কামড়ে আক্রান্ত হয়ে দুই নারী ও এক পুরুষসহ আরও তিনজন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী।জানা গেছে, রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আমখার গ্রামে বাড়ির পাশের জমিতে মাছ ধরতে গেলে সাপের কামড়ে গুরুতর আহত হয় নুরুদ্দিন, সে স্থানীয় সোহেল মিয়ার ছেলে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যরা তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে একই সময়ে…
বিস্তারিত প্রতিবেদন:ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপির পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। রোববার (২৬ জুলাই) অনুষ্ঠিত এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল বিতরণ করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে অনেক নিম্নআয়ের পরিবার কর্মহীন হয়ে পড়েছে এবং খাদ্য সংকটে ভুগছিল। এই অবস্থায় এমপি আব্দুল মান্নানের…
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ। উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ আশপাশের খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের আহ্বান জানান এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি পুলিশ লাইন্স, জেলার ৯টি থানা, পুলিশ ফাঁড়ি, তদন্তকেন্দ্র এবং পুলিশের বিভিন্ন ইউনিটের খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের জন্য…
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক দুটি অভিযানে মোট ৩২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। পুলিশ জানায়, গত ২৪ জুলাই ভোর ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়েক এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ জামাল মিয়া (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। একই দিন সকাল ১১টা ৩০ মিনিটে কসবা পৌরসভার শাহপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি অটোরিকশা তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ইসমাইল, মো. ইকবাল ও মো. মাহফুজ মিয়াকে গ্রেফতার করা হয়। অভিযানে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে জামাল মিয়ার…
নিউজ রিপোর্ট:শেখ ইলিয়াস ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিগন্ত পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুটি এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে গোলাসার এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতরা সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।এ…
নিউজ রিপোর্ট:ব্রাহ্মণবাড়িয়ায় মানবিক সংগঠন Brahmanbaria Batighar (ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর)-এর উদ্যোগে আজ রোববার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৩টায় অজ্ঞাতনামা এক ব্যক্তির বেওয়ারিশ মরদেহ দাফন সম্পন্ন করা হবে। এটি সংগঠনটির ২৬৪তম বেওয়ারিশ দাফন কার্যক্রম। দাফন কার্যক্রমটি ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকায় তিতাস নদীর পাড়ে অবস্থিত কবরস্থানে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করতে আগ্রহী সকলকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে অথবা সরাসরি নির্ধারিত কবরস্থানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। জানা গেছে, নিহত ব্যক্তি আনুমানিক ৩৫ বছর বয়সী। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয় এক অটোরিকশাচালক মানবিক উদ্যোগে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে…
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মনিপুর গ্রামে নবীনগর থানার এসআই/এএসআই প্রদীপ দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে এক বছর এক মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি জলিল মিয়া (৫২) গ্রেপ্তার হন। তিনি মনিপুর গ্রামের মোতালেব মিয়ার ছেলে। এদিকে একই রাতে নবীনগর পৌর এলাকার ভোলাচং এলাকায় এএসআই প্রদীপ দাস ও এএসআই দিলীপ দাসের নেতৃত্বে আরেকটি অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শাকিলকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দোলাবাড়ি গ্রামের নুর মিয়ার…