Author: Voice Of Brahmanbaria

নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে অবৈধ বালি উত্তোলন ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার হতে হচ্ছে বলে দাবি করেছেন এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম আহ্বায়ক ও আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ডালিম। সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ দাবি করেন। ভিডিও বার্তায় ডালিম বলেন, আশুগঞ্জের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে চর সোনারামপুর এলাকায় ব্যাপক নদীভাঙন দেখা দিয়েছে। এতে পাঁচ হাজারেরও বেশি মানুষের বসতভিটা হুমকির মুখে পড়েছে। এছাড়া পানিশ্বর এলাকার বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানিশ্বর বাজারও নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। তিনি দাবি করেন, এই…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টা ১৫ মিনিটে বিজয়নগর থানার আওতাধীন আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা (রাজবাড়ি) এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মো. মিন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. মিন্টু মিয়া (পিতা: মৃত ফজলুল হক) বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Read More

ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ডালিম এনসিপি (ন্যাশনাল সিটি পার্টি) ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম-আহবায়ক এবং আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি দীর্ঘদিন ধরে আশুগঞ্জ উপজেলায় নানাবিধ সামাজিক কাজ করে আসছেন। তিনি যেকোনো বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এবং মাদকবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। আশুগঞ্জের মেঘনা নদী থেকে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে বালি উত্তোলন করছে। এর ফলে আশুগঞ্জের চর-সোনারামপুর এলাকা ভেঙে নদীতে বিলীন হচ্ছে, যেখানে পাঁচ হাজারেরও বেশি মানুষের ঘর-বাড়ি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়াও এই অবৈধ বালি উত্তোলনের কারণে পানিশ্বরের অনেক পরিবার ইতিমধ্যেই ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে এবং পানিশ্বর বাজার এখন ভাঙনের হুমকিতে রয়েছে। এত বড় অনিয়মের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না। এই অবৈধ…

Read More

দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অবৈধ রিংজাল ক্রয়-বিক্রয় ও ব্যবহার বন্ধে জনসচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে জেলা শহরের জগত বাজার ও নিউমার্কেট এলাকায় পরিচালিত এ অভিযানে ব্যবসায়ীদের নিষিদ্ধ জাল বিক্রি ও সংরক্ষণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মাছের প্রজনন মৌসুম এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ জালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। অভিযানে উপস্থিত থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম বলেন, রিংজাল শুধু ছোট মাছ নয়, মাছের ডিম ও পোনাও ধ্বংস করে। এতে নদী-খাল-বিলের প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া বিপ্লব ও ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আশুগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের আমলে দলটিকে পুঁজি করে ক্ষমতার অপব্যবহার এবং গত ৫ আগস্টের পটপরিবর্তনের পরও নতুন দলের প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক তথ্যের বরাতে জানা যায়, জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলনে আমিনুল ইসলাম ডালিমের কোনো সক্রিয় ভূমিকা ছিল না। উল্টো তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের একজন সুবিধাভোগী দোসর হিসেবে পরিচিত ছিলেন। কেউ কেউ বলছেন তিনি…

Read More

ফজলে রাব্বি পাপপু (নবীনগর উপজেলা প্রতিনিধি) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ফুটবল খেলা চলাকালে স্পেনের জয় উদযাপন করে আল্লাহর দরবারে সেজদা দেওয়াকে কেন্দ্র করে এক শারিরীক ও মানসিক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠেছে। আহত ওই যুবকের নাম আকবর হোসেন ওরফে জানি (২৩)। তিনি উপজেলার শিবপুর ইউনিয়নের কণিকাড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের শাহনূর মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের অভিযোগ, গত ১৯ জুলাই দিবাগত রাত প্রায় ৪টার দিকে ফুটবল ম্যাচ শেষে স্পেনের জয় উদযাপন করে আকবর সেজদাকে কেন্দ্র করে গাংকুলহাটি স্কুল মাঠে একই গামের আব্দুল্লাহ (২৭), পিতা- আব্দুল বাতেন এবং রিফাত (২৩), পিতা- আব্দুল আওয়াল দ্বয় মারধর করে। গুরুতর আহত অবস্থায় আকবরকে…

Read More

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর ব্রাহ্মণবাড়িয়ায় উল্লাসে মেতে ওঠেন স্পেনের সমর্থকরা। বিজয়ের খবর ছড়িয়ে পড়তেই জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বের হয় আনন্দ মিছিল। এসব মিছিলে ব্রাজিলের সমর্থকদেরও অংশ নিতে দেখা যায়। মিছিলে অংশ নেওয়া লামিন ইয়ামালের ভক্ত ও স্পেনের সমর্থকদের অনেককে মজলুম ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। তাদের হাতে ছিল স্পেনের জাতীয় পতাকা। সড়ক প্রদক্ষিণ করে তারা বিজয় উদযাপন করেন। এ সময় ব্রাজিলের সমর্থকরাও তাদের সঙ্গে আনন্দ-উল্লাসে শামিল হন। উদযাপনের অংশ হিসেবে আতশবাজি ফোটানো, মিষ্টি বিতরণ এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অন্যদিকে, তুমুল উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচের…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া ২০২৬ সালের ১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার এফ এ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় বহু ব্যবসায়ীর বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্ন। আগুনের ভয়াল থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে ছিল দ্বিতীয় তলার ২৯ ও ৩০নং দোকান “মারহাবা ওয়ার্ল্ড”। আগুন নিভে যাওয়ার পর সেখানে পড়ে ছিল শুধু পোড়া ধ্বংসস্তূপ, আর ব্যবসায়ীর চোখে ছিল ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার অশ্রু। দীর্ঘ চার মাসের প্রতীক্ষার পর সেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। রবিবার (১৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল-এর সুপারিশে জেলা পরিষদের পক্ষ থেকে আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ “মারহাবা ওয়ার্ল্ডে” এর মালিকের…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মো. ফারুক মিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে ওয়ার্ডবাসীর কাছে নিজের অবস্থান তুলে ধরে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বর্তমানে কোনো প্রশাসনিক দায়িত্ব বা ক্ষমতা না থাকলেও ব্যক্তিগতভাবে সবসময় নাগরিকদের পাশে থাকার চেষ্টা করবেন। পোস্টে ফারুক মিয়া উল্লেখ করেন, ৯নং ওয়ার্ডের জনগণ সকল প্রতিকূলতা ও চাপ উপেক্ষা করে তাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেছিলেন। তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময় কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে পৌরসভার সব ধরনের কার্যক্রম থেকে তাকে অন্যায়ভাবে বিরত রাখা হয়। ফলে তিনি নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও জনগণের প্রত্যাশিত সেবা দিতে পারেননি বলে দাবি করেন।…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ‘কৃষক কার্ড’-এর তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ইশতিহারের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি ‘কৃষক কার্ড’-এর তথ্য সংগ্রহ অভিযান তৃণমূল পর্যায়ে নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের উদ্দেশ্যে তিনি এ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান…

Read More