- ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে বড় রদবদল, একযোগে বদলি ৫৬ কর্মচারী
- ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ২, আহত শিশুসহ ২
- চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগে সাধারণ আলেম সমাজের উদ্বেগ ও প্রতিবাদ
- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
Author: Voice Of Brahmanbaria
নিউজ রিপোর্ট:শেখ ইলিয়াসসাধারণ আলেম সমাজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই-২৪’ শীর্ষক শহিদ স্মরণ ও আলোচনা সভা এবং ঐতিহাসিক গ্রন্থ ‘জুলাইয়ের আবাবিল’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ স্মরণ, তাদের আদর্শ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্যে জুলাইয়ের ঘটনাবলিকে জাতির জন্য এক গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়। বক্তারা বলেন, জুলাই শুধু একটি সময় নয়—এটি ন্যায়, অধিকার ও আত্মত্যাগের প্রতীক, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ আলেম সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি মাসুম বিল্লাহ মাহমুদী, সাধারণ সম্পাদক আকিফ আব্দুল্লাহ,…
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতিরিক্ত মদ্যপানের পর মো. বাচ্চু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে তিনি অতিরিক্ত মদ্যপান করেন। পরে আখাউড়া সড়ক বাজার এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকেন। শুক্রবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরিবারের সদস্যরা জানান, বাড়িতে নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। মৃত বাচ্চু মিয়া আখাউড়া পৌরসভার পূর্ব মালদারপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করতেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, এ ঘটনায় থানায়…
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের ভেন্টিলেটরের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিমার স্বর্ণালংকার, রুপার সামগ্রী, তিনটি শ্যালগ্রাম শিলা এবং নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। মন্দিরের পুরোহিত গৌরাঙ্গ আচার্য জানান, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে চার থেকে পাঁচ ভরি স্বর্ণের অলংকার, প্রায় ২০ ভরি রুপার সামগ্রী, নগদ ২০ হাজার টাকা এবং তিনটি শ্যালগ্রাম শিলা। শ্রী শ্রী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সীতানাথ…
ব্রাহ্মণবাড়িয়ার শিকারপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা হনুফা বেগম (বয়স আনুমানিক৪০) গত প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। পারিবারিক বিরোধের জেরে ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, হনুফা বেগম শারীরিকভাবে কিছুটা অসুস্থ। দীর্ঘদিন ধরে তার কোনো সন্ধান না মেলায় পরিবার চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার অবস্থান জানা যায়নি। কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। যোগাযোগ: +8801622293579মানবিক…
নিউজ রিপোর্ট:শেখ ইলিয়াসব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যস্ততম প্রধান সড়কের রেলগেট এলাকায় দীর্ঘদিনের যানজট জনদুর্ভোগের অন্যতম কারণ হিসেবে পরিচিত। প্রতিদিন অসংখ্য যানবাহন ও পথচারীর চাপের কারণে এ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়ে থাকে, যা নগরবাসীর নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে।এই পরিস্থিতি নিরসনে দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতন মহল দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবির প্রেক্ষিতে রেলগেট এলাকায় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রাফিক পুলিশের উপস্থিতিতে ইতোমধ্যে যান চলাচলে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমতে শুরু করেছে। স্থানীয়দের মতে, এই উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকলে রেলগেট এলাকা ধীরে ধীরে যানজটমুক্ত হয়ে উঠবে।সচেতন নাগরিকরা এই সময়োপযোগী…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। অস্ত্রটি কার, কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এসব বিষয় জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে র্যাব। র্যাব-৯ জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৮:২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল নবীনগর উপজেলার কুলাসিন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি কাটা গাছের গোড়ার গর্তে খাকি কাগজ ও পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। অস্ত্রটি…
ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) জামিন পেয়েছেন।মঙ্গলবার (২১ জুলাই) রাতে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হলেও আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) জানাজানি হয়। উম্মে ফাতেমা নাজমা বেগম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি প্রয়াত এ কে এম ইকবাল আজাদের সহধর্মিণী।২০২৪ সালের ৬ অক্টোবর রাতে ঢাকার নিকেতনের বাসা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রাতেই তাঁকে সরাইল থানা-পুলিশের জিম্মায় দেওয়া হয়। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সরাইল থানায় করা একটি হত্যা মামলায় উম্মে ফাতেমা নাজমা বেগমকে…
আজ, ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কিট প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮:০০ ঘটিকায় অনুষ্ঠিত কিট প্যারেডে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ জেলা পুলিশের সদস্যদের পোশাক-পরিচ্ছদ, সরকারি সরঞ্জাম ও অন্যান্য কিট সামগ্রী পরিদর্শন করেন। এ সময় তিনি শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে সকাল ৯:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত ও কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় বিষয়গুলো…
ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নিম গাছের চারা রোপণ করেছেন পীর সাহেব চরমোনাই। গতকাল ২২ জুলাই শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর, ইন্ডাস্ট্রিয়াল স্কুল মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পীর সাহেব চরমোনাই নিজ হাতে একটি নিম গাছের চারা রোপণ করেন। নিম গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ু বিশুদ্ধকরণ ও মানবস্বাস্থ্যের জন্য উপকারী হওয়ায় এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক সহযোগিতা ও পরিচর্যার দায়িত্ব পালন করছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এবং সবুজ-সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
নিজস্ব প্রতিবেদক২১ জুলাই, ২০২৬:প্রাকৃতিক সৌন্দর্যের আধার ও স্থানীয় অর্থনীতির প্রাণকেন্দ্র তিতাস নদী রক্ষায় এবং দেশি মাছের বংশবিস্তার নিশ্চিত করতে মাঠে নেমেছে “তিতাস নদী সুরক্ষা ও মৎস্যজীবী উন্নয়ন সমবায় সমিতি”। নদী থেকে নির্বিচারে মা মাছ ও দেশীয় পোনা নিধন রোধে সংগঠনটির পক্ষ থেকে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ করা হয়েছে।সাম্প্রতিক সময়ে তিতাস নদীতে ক্ষতিকর কারেন্ট জাল এবং অবৈধ রিং জালের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় নদীটির মৎস্য সম্পদ ধ্বংসের মুখে পড়েছে। এই বিপর্যয় রোধে সংগঠনের পক্ষ থেকে সাধারণ মৎস্য শিকারী, স্থানীয় বিক্রেতা এবং জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।পাশাপাশি নদী তীরবর্তী বিভিন্ন পয়েন্টে জেলেদের সাথে সরাসরি কথা বলে বিশেষ…