- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মৌলভীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা পরিষ্কার না করা এবং ধীরগতিতে ড্রেন নির্মাণের ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ময়লার তীব্র দুর্গন্ধ আর খানাখন্দের কারণে ওই সড়ক দিয়ে চলাচলকারী মৌলভীপাড়া ও মধ্যপাড়ার হাজার হাজার মানুষের দৈনন্দিন জীবন এখন ওষ্ঠাগত।ময়লার স্তূপে ছড়াচ্ছে দুর্গন্ধ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত এক থেকে দুই সপ্তাহ ধরে এলাকার নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা স্তূপ আকারে পড়ে রয়েছে। পৌরসভা থেকে নিয়মিত ময়লা অপসারণ না করায় এই বর্জ্যের স্তূপ দিন দিন বেড়েই চলেছে। বাতাসে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধে সড়কটি দিয়ে চলাচল করা দায় হয়ে পড়েছে। বিশেষ করে মৌলভীপাড়া ও মধ্যপাড়া এলাকার বাসিন্দারা, যারা নিয়মিত এই পথ…
নবীনগর প্রতিনিধি: রহমতুল্লাহ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া নবীনগর উপজেলার ছয় সূর্যসন্তানের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টায় নবীনগর থানা প্রাঙ্গণের প্রবেশদ্বারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্মৃতি স্তম্ভটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। উদ্বোধন শেষে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নবীনগর উপজেলার ছয়জন শহীদ হন। তাদের এই আত্মত্যাগ গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, শহিদদের…
দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দুর্ভোগের অন্যতম কারণ হিসেবে পরিচিত ছিল। বহু প্রতীক্ষার পর সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হলেও কাজ শেষ হওয়ার এক মাসের মধ্যেই সামান্য বৃষ্টিতে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে নতুন করে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ৩৮ লাখ টাকার টেন্ডার হলেও বাস্তবে প্রায় ১৬ লাখ টাকার মতো কাজ করা হয়েছে। তারা দাবি করেন, সড়ক নির্মাণে নিম্নমানের বালু, ইট ও পিচ ব্যবহার করা হয়েছে। এছাড়া কাজের মান নিয়েও শুরু থেকেই প্রশ্ন ছিল। স্থানীয়দের ভাষ্যমতে, কাজ চলাকালে এলাকার এক ঠিকাদারকে রাস্তার পাশের পুকুরসংলগ্ন অংশটি…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে সংঘটিত তিন দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পরও কাটেনি উত্তেজনা। সংঘর্ষে একজনের মৃত্যু এবং অন্তত ৫০ জন আহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া পাল্টাপাল্টি মামলার জেরে গ্রেপ্তার আতঙ্কে ধর্মতীর্থ ও সূর্যকান্দি গ্রামের অধিকাংশ পুরুষ সদস্য বাড়িঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন। ফলে দুই গ্রামেই বিরাজ করছে থমথমে পরিস্থিতি। স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের কয়েকদিন পেরিয়ে গেলেও এলাকায় স্বাভাবিক পরিবেশ পুরোপুরি ফিরে আসেনি। অনেক দোকানপাট সীমিত পরিসরে খুললেও সন্ধ্যা নামলেই দুই গ্রামের মানুষের মধ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। অধিকাংশ বাড়িতে এখন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরাই অবস্থান করছেন। এদিকে নিহত…
শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনার স্তুপ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং ক্রমবর্ধমান পরিবেশ দূষণের প্রতিবাদে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া-এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, “ব্রাহ্মণবাড়িয়া শহর দিন দিন ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলের পাশে দিনের পর দিন বর্জ্য পড়ে থাকায় দুর্গন্ধে মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। এতে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে,…
সরাইল প্রতিনিধি | ১৭ জুলাই ২০২৬ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর গ্রামবাসী একত্রিত হয়ে এ মানববন্ধনের আয়োজন করেন।মানববন্ধনটি জজ মিয়ার সভাপতিত্বে এবং আঙুর মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মজিবুর রহমান, আবির মিয়া, আবুল কালাম, সরদার সৈকত মিয়া, আলফাজ মেম্বার, সমসো মিয়া ও খোকন মিয়া। তাদের নেতৃত্বেই মানববন্ধন কর্মসূচি পরিচালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার কাঞ্চন মিয়া ও তার ভাই রতন মিয়া সাহিন মিয়া রুবেল মিয়া ইসমাইলের বিরুদ্ধে মাদক ব্যবসা, মাদক সেবনের পরিবেশ সৃষ্টি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।…
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬ খ্রি.) বিকাল আনুমানিক ৪টায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রাটি শহরের শ্রী শ্রী রাধামাধব মন্দির থেকে শুরু হয়ে মধ্যপাড়া, পৈরতলা বাসস্ট্যান্ড, কালীবাড়ি মোড় ও পাইকপাড়া মোড় প্রদক্ষিণ করে অন্নদা স্কুলের সম্মুখস্থ শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা পদব্রজে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ রথযাত্রা নগরজুড়ে এক ভিন্ন আবহ সৃষ্টি করে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রথযাত্রাটি শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। উল্লেখ্য, রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্রাহ্মণবাড়িয়া…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান, পারিবারিক কলহ ও মানসিক হতাশার জেরে শরীফ মিয়া (২৮) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন। বুধবার (১৫ জুলাই) ভোররাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামের পূর্বপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শরীফ মিয়া ওই গ্রামের শামিম মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি সিএনজিচালিত অটোরিকশা চালানোর পাশাপাশি মাঝে-মধ্যে হকারির কাজও করতেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শোবার ঘরে গলায় ফাঁস দেন শরীফ। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত নামালেও তখন তিনি আর জীবিত ছিলেন না। খবর পেয়ে সরাইল থানা পুলিশ…
ব্রাহ্মণবাড়িয়ার বাড়িউড়া এলাকার মোরসালিন নামে এক কিশোর গতকাল আসরের নামাজের পর থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।মোরসালিন একজন ৩০ পারা কুরআনের হাফেজ। ধর্মপ্রাণ ও শান্ত স্বভাবের এই ছেলেটি হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।যদি কোনো সহৃদয় ব্যক্তি মোরসালিনের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। যোগাযোগ: 01797605334 মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের কাছে অনুরোধ—পোস্টটি বেশি বেশি শেয়ার করুন,…
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ভৈরব সংযোগকারী রেলওয়ে সেতু এলাকায় দীর্ঘদিন ধরে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত টিপু অবশেষে স্থানীয়দের হাতে আটক হয়েছে।জানা যায়, সেতু এলাকায় চলাচলকারী পথচারী ও যাত্রীদের টার্গেট করে কৌশলে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সম্প্রতি একাধিক ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা সতর্ক অবস্থানে থাকেন।অবশেষে ঐক্যবদ্ধ আশুগঞ্জ টিমের সদস্যরা পরিকল্পিতভাবে নজরদারি বাড়িয়ে টিপুকে হাতেনাতে আটক করতে সক্ষম হন। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয় বলে জানা গেছে।স্থানীয়দের দাবি, এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সেতু এলাকায় নিরাপত্তা জোরদারেরও আহ্বান জানিয়েছেন।