- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) রবিশল গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফজলুর রহমান ভূঁইয়ার বাড়িতে অস্থায়ী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে নতুন এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। সকালে অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদ, বিএনপি নেতা ও ব্যবসায়ী কবির আহমেদ ভূঁইয়া, জেলা বিএনপি নেতা বেলাল উদ্দিন সরকার তুহিন, বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন আব্দু, শরীফুল হক স্বপন, মো. সেলিম ভূঁইয়া, মো. আক্তার খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১২ মে সরকার ব্রাহ্মণবাড়িয়া…
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতাপ্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৭:০২ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত লরিতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত লরি চালক জামাল উদ্দিনের (৫৬) রক্তাক্ত মরদেহ চট্টগ্রামের মিরসরাই থেকে উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ফারদিন মডেল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত চালকের নাম মো. জামাল উদ্দিন ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইচার মৃত মুনাফ বেপারীর ছেলে। চালকের সহকারী বেলাল হোসেন জানান, ভোর প্রায় ৩টার দিকে সিলেটের শেরপুর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয় লরিটি। ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার ব্রিজ এলাকায় পৌঁছালে সরু সড়কের কারণে গাড়ির গতি কমে যায়। এ সময়…
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মো. আরজু হাসান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিলাসবহুল একটি পাজেরো গাড়িতে করে বিদেশি মদের বড় চালান পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। অভিযানে ১৩৬ বোতল বিদেশি মদ, একটি পাজেরো গাড়ি এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছলিমাবাদ ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ এসব মদ উদ্ধার করে। আটক ব্যক্তি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাইনুদ্দিন দুলালের ছেলে রাসেল হোসেন (৩৮)। তিনি পুলিশকে নিজেকে গাড়ির চালক বলে পরিচয় দিয়েছেন। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ১৩৬ বোতল মদের মধ্যে স্পেন ও ফ্রান্সে তৈরি বিভিন্ন ব্র্যান্ডের দামি বিদেশি…
শেখ ইলিয়াছ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ সংরক্ষণে তিতাস নদী ও সংলগ্ন বিলে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা মৎস্য বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, রিং জালসহ বিভিন্ন ধরনের অবৈধ মাছ ধরার ফাঁদ উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিতাস নদী ও আশপাশের বিলে অবৈধভাবে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ আহরণের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদী ও বিলের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এসব অবৈধ জাল ও ফাঁদ জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত জাল ও ফাঁদগুলো স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে ভবিষ্যতে এগুলো…
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অ্যাডভোকেট মনোয়ার হোসেন দীপু (৩৭) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই সন্তানের জনক এবং কসবা পৌর ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও সাবেক সহ-সভাপতি ছিলেন।সোমবার সকালে কসবা পৌর এলাকার শাহপুর উত্তরপাড়ায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আলমগীর হোসেন ও পেয়ারা বেগমের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের একপর্যায়ে তিনি নিজের কক্ষে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। এক অভিনন্দন বার্তায় সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল একজন দক্ষ, সৎ, পরিশ্রমী ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা ও নেতৃত্বগুণ দেশের বাণিজ্য খাতের উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কার্যকর সংসদীয় তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।” তিনি আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জন্য এটি অত্যন্ত গৌরবের বিষয়। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি…
‘ শেখ মোঃ ইলিয়াস ব্রাহ্মণবাড়িয়া জেলা দীর্ঘদিন ধরে ইসলামি শিক্ষা, আলেম-উলামার ঐতিহ্য এবং ধর্মপ্রাণ মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সুপরিচিত। এ অঞ্চলের মানুষ ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হলেও সামাজিক সম্প্রীতি ও সহনশীলতার চর্চা এখানে সুদীর্ঘকাল ধরে বিদ্যমান। সম্প্রতি কিছু মহল থেকে ব্রাহ্মণবাড়িয়াকে ‘ধর্মীয় উগ্রবাদের জনপদ’ হিসেবে আখ্যায়িত করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং দুঃখজনক। এ ধরনের বক্তব্য শুধু একটি জেলার মানুষের ভাবমূর্তিকেই ক্ষুণ্ন করে না, বরং দেশের সামগ্রিক সামাজিক সম্প্রীতির জন্যও হুমকিস্বরূপ। স্থানীয় সচেতন মহল মনে করে, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ইসলাম, আলেম-উলামা এবং ধর্মপ্রাণ মানুষের সম্মানকে প্রশ্নবিদ্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং এ ধরনের বক্তব্য বিভ্রান্তি ছড়ায়…
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে সীমান্ত এলাকা থেকে ২০০ পিস ভারতীয় তালা এবং একটি ইজিবাইক জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়দের দাবি, বিজিবির ধারাবাহিক অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডা এলাকার জুলাহাটিস্থ ফিরোজ মিয়া কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব “সিরাজুল ইসলাম সিরাজ”। রবিবার রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে কলোনীর ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশনায় সোমবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের খোঁজখবর নেন এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় আলহাজ্ব সিরাজুল ইসলাম…
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি অভিযানে গাঁজা ও ফেয়ারডিল সিরাপসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ১৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। একই দিনে সকাল আনুমানিক ৮টা ০৫ মিনিটে থানা পুলিশের আরেকটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ গাড়ি আটক করে। পিকআপটি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ আরও দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।…