- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
মোছাব্বির হাসান সজী্ব, ব্রাহ্মণবাড়িয়া আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব বদিউর রহমানের নিয়োগে বিভিন্ন মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, সততা, দক্ষ নেতৃত্ব এবং দূরদর্শী চিন্তাভাবনা ব্যাংকটির উন্নয়ন ও অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। ব্যাংকিং খাতে তাঁর নেতৃত্বের নতুন এই দায়িত্বকে আস্থা ও সম্ভাবনার এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, তাঁর প্রজ্ঞা, বিচক্ষণতা এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি আরও সমৃদ্ধ, আধুনিক ও গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে। এ উপলক্ষে শুভাকাঙ্ক্ষীরা আলহাজ্ব বদিউর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে দোয়া…
পরিবেশ সুরক্ষা ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Green & Clean Brahmonbaria এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার গৌতম পাড়া ঘাটুরা উচ্চ বিদ্যালয়ে শাকসবজির বীজ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শাকসবজির বীজ বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনধারা ও স্বনির্ভরতার প্রতি আগ্রহী করে তোলাই মূল লক্ষ্য। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজকরা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা নিজেদের বাসাবাড়িতেও গাছ লাগানো ও সবজি…
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর প্রায় ৪টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম উপজেলার দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই গ্রামের পশ্চিমপাড়ার মৃত মো. মালেক মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও পাঁচ সন্তান রেখে গেছেন। স্বজনদের দাবি, অভাব-অনটনের মধ্যেই তার সংসার চলছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেবনগর এলাকায় ভেকু (এক্সকেভেটর) দিয়ে বালু ফেলে জমি ভরাটের সময় বিদ্যুতের একটি সার্ভিস তার ছিঁড়ে যায়। পরে সেটি মেরামতের জন্য শফিকুল ইসলামকে ডেকে আনা হয়। ভেকুর সাহায্যে ওপরে উঠে সার্ভিস লাইনে সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে…
‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে বীর জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই ২০২৬ খ্রি.) সকালে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের প্রতি এ শ্রদ্ধা জানান ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ। শ্রদ্ধা নিবেদনকালে তিনি শহিদদের আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদানের প্রতি সম্মান জানান। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। আয়োজকদের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৬টায় জেলা শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরা হবে এবং শহীদ আবু সাঈদের আত্মত্যাগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানের আয়োজক হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মোবারক হোসাইন।আয়োজকরা দলের নেতাকর্মী,…
টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চলে পানি কমতে শুরু করেছে। এতে বন্যার আশঙ্কা অনেকটাই কাটিয়ে উঠে সীমান্তবর্তী এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। গত সোমবার আকস্মিক ঢলে উপজেলার মোগড়া, মনিয়ন্দ, দক্ষিণ ও ধরখার ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে সীমান্তঘেঁষা বহু বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আখাউড়া স্থলবন্দর এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ অফিসে পানি ঢুকে পড়ে। এমনকি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমস হাউস এলাকায়ও জলাবদ্ধতা তৈরি হয়। তবে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত কমে আসা এবং উজানের পানির প্রবাহ হ্রাস পাওয়ায় দ্রুত পানি নামতে শুরু করে। বর্তমানে অধিকাংশ এলাকা থেকে পানি সরে গিয়ে…
আগামী ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা এবং ২৪ জুলাই শুক্রবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে জেলা রথযাত্রা আয়োজক কমিটি এবং থানা পর্যায়ের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ। সভায় আসন্ন রথযাত্রা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ জেলা পুলিশের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। বিশেষ করে রথযাত্রা ও উল্টো রথযাত্রার শোভাযাত্রা যেন নিরাপদ, সুশৃঙ্খল এবং যানজটমুক্তভাবে সম্পন্ন হয়—সে বিষয়ে…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশে সড়ক নিরাপত্তা আন্দোলনের অন্যতম পরিচিত সংগঠক এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান এস এম আজাদ হোসেন গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরাম (Global Consumer & Human Rights Forum)-এর লাইফ মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে তাকে সংগঠনটির একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ফোরামের নেতৃবৃন্দ। সম্প্রতি আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আজাদ হোসেন। অনুষ্ঠানে তাকে সম্মাননা জানিয়ে গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের নেতারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধিতে অভিজ্ঞ ও নিবেদিত ব্যক্তিদের সম্পৃক্ত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই তাকে লাইফ…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৫ জুলাই) সদর উপজেলার পুনিয়াউট এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান। এ সময় প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ ইবনে সাদেক।…
ব্রাহ্মণবাড়িয়া সদরের বাটপাড়া এলাকার বাসিন্দা হাফেজ মুজাহিদুল ইসলাম (১২) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। গতকাল (তারিখ উল্লেখযোগ্য) বিকাল আনুমানিক ৪:০০টার দিকে তাকে ফুলবাড়িয়া মাদ্রাসায় পাঠানোর উদ্দেশ্যে তার মা একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেন। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ শিশুটির পিতা শফিকুল ইসলাম (প্রবাসী)। মুজাহিদের পরনে ছিল ক্রিম রঙের কলার পাঞ্জাবি এবং কালো পায়জামা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকেন, অনুগ্রহ করে নিচের নম্বরে দ্রুত যোগাযোগ করার…