- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক দুটি অভিযানে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একটি অভিযানে ৪৪ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায় এক পলাতক আসামি। পুলিশ জানায়, সোমবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার একটি দল উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক এলাকায় কসবা-নয়নপুর সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক আসামি ৪৪ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গাঁজাগুলো জব্দ করা হয়। এরপর সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি পিকআপ…
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পশ্চিম-দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে লোহার নিরাপত্তা বেষ্টনীর একটি অংশ ভাঙা অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভাঙা অংশটি মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সেখানে উঠতি বয়সের তরুণ-তরুণীদের আড্ডা, মাদক সেবন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। স্টেশনের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলছেন, একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনের ভেতরে এমন অনিরাপদ পরিবেশ যাত্রীদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। এ বিষয়ে অবিলম্বে ভাঙা নিরাপত্তা বেষ্টনী মেরামত, ওই…
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দাঙ্গা দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (০৬ জুলাই ২০২৬) বিকাল ৪টার দিকে সরাইল থানা পুলিশের একটি টিম উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে একটি রাম দা, একটি কোঁচ, তিনটি এক ফলা বর্শা এবং ১২টি সূঁচালো বাঁশের ফলা উদ্ধার করা হয়। স্থানীয় এলাকায় সম্ভাব্য দাঙ্গা বা সংঘর্ষ প্রতিরোধের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রসমূহ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ…
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে স্কাফ সিরাপসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৬ জুলাই ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় থানাধীন ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তির বসতবাড়ি থেকে ২৮ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। অভিযানে ওই বাড়ি থেকে মোঃ এমরান মিয়া (পিতা: মাহফুজ মিয়া) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। তার বাড়ি কাশিনগর গ্রামে, বিজয়নগর থানাধীন ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। পুলিশ জানায়, উদ্ধারকৃত স্কাফ সিরাপগুলো বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত এমরান মিয়ার বিরুদ্ধে পূর্বে…
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চিকিৎসকের কাছে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত নারী মোসা: তানজিনা (প্রায় ৩২) আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেনের স্ত্রী। জানা যায়, তিনি স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে ভৈরবের একজন চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথিমধ্যে আশুগঞ্জ গোলচত্বরে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কাভারভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তানজিনার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে…
ফেসবুকে ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার বাসিন্দা প্রাণেশ মোদককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার (৫ জুলাই) তিনি ঢাকার বনানী থানায় আত্মসমর্পণ করলে সেখান থেকে তাকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ সোমবার (৬ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন দিন আগে প্রাণেশ মোদকের ব্যবহৃত একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট প্রকাশিত হয় বলে অভিযোগ ওঠে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পর প্রাণেশ…
ঢাকা-চট্টগ্রাম রেলপথের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী স্টেশন ব্রাহ্মণবাড়িয়া আবারও টিকিট বিক্রি থেকে রাজস্ব আয়ের নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুন মাসে স্টেশনটির মোট আয় দাঁড়িয়েছে ১ কোটি ৪৯ লাখ ২৯১ টাকা (১,৪৯,০০,২৯১ টাকা), যা পূর্বাঞ্চলের কোনো মধ্যবর্তী স্টেশনের জন্য সর্বোচ্চ বলে জানা গেছে। রেলওয়ে সূত্রে জানা যায়, এই বিপুল পরিমাণ আয় কমিউটার ট্রেন ছাড়াই অর্জিত হয়েছে। ফলে এটি স্পষ্ট যে, নিয়মিত আন্তঃনগর ও মেইল ট্রেনের মাধ্যমেই বিপুলসংখ্যক যাত্রী এই স্টেশন ব্যবহার করছেন। যাত্রীচাহিদার শক্ত প্রমাণ প্রতিদিন হাজার হাজার যাত্রী ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ব্যবহার করছেন। টিকিট বিক্রির এই রেকর্ড সংখ্যাই প্রমাণ করে যে, এ অঞ্চলে রেলপথে যাতায়াতের…
নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক পুলিশ কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি ঘিরে স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা যায়, গত ১ জুলাই রাতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার স্বাক্ষরিত এক আদেশে আলী মোহাম্মদ রাশেদকে কসবা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। পরদিন তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। একই আদেশে কসবা থানার সাবেক ওসি নাজনীন সুলতানাকে জেলা পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। উল্লেখ্য, তিনি পূর্বে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। সূত্র জানায়, নতুন পদায়নপ্রাপ্ত এই কর্মকর্তার বিরুদ্ধে পূর্ববর্তী কর্মস্থলে দায়িত্ব পালনকালে বিভিন্ন অভিযোগ উঠে আসে। এসব অভিযোগের মধ্যে অনিয়ম, দুর্নীতি এবং…
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা সদর হাসপাতালের বর্তমান অবস্থা দেখে সত্যিই হৃদয় ভারী হয়ে যায়। হাসপাতালে বেডের তীব্র সংকট। অসংখ্য রোগী বাধ্য হয়ে করিডোরে, বারান্দায়, এমনকি মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। কোথাও পর্যাপ্ত জায়গা নেই, কোথাও একটি পাখাও নেই। প্রচণ্ড গরমে অসুস্থ মানুষগুলো কষ্ট সহ্য করে শুধু সুস্থ হওয়ার আশায় দিন পার করছেন। এই দৃশ্য শুধু কষ্টের নয়—এটা আমাদের স্বাস্থ্যব্যবস্থার বাস্তব প্রতিচ্ছবি। ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার প্রায় ৩০–৩৫ লাখ মানুষের চিকিৎসার অন্যতম ভরসা এই হাসপাতাল। অথচ মাত্র ২৫০টি শয্যা—যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। অনেক আগে হাসপাতালের নতুন ভবন নির্মাণের পরিকল্পনার কথা শোনা গেলেও, বাস্তবে তার অগ্রগতি কতদূর—তা অজানা। কিন্তু একটি বিষয় স্পষ্ট—জেলার মানুষের চিকিৎসার…
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো—চরচারতলা গ্রামের আলম মিয়ার ছেলে চাঁন বাদশা (৮) এবং তালশহর দক্ষিণপাড়া গ্রামের নাছির নিয়াজের ছেলে রিয়ান নিয়াজ (১২)। আহত রাহীম (১৩) একই মাদরাসার শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনজনই বাহাদুরপুর খন্দকার বাবুল শাহ হাফিজিয়া মাদরাসা ও ইয়াতিমখানার শিক্ষার্থী। বিকেলে খেলাধুলা শেষে তারা মাদরাসার পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরের ওপর দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে থাকায় পুরো পুকুরের…