Author: Voice Of Brahmanbaria

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। কুমিল্লার বুড়িচং উপজেলার বহুল আলোচিত ব্যবসায়ী এনামুল হক হত্যা মামলার এক পলাতক আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে শুক্রবার (১০ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৯ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি কুমিল্লার বুড়িচং থানায় দায়ের করা এনামুল হক হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়। সংবাদ মাধ্যমে জানান, নিহত এনামুল হক কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তর মাখিশাইর এলাকার বাসিন্দা এবং…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে যাত্রীবেশে ট্রেনে ছিনতাইয়ের অভিযোগে একটি চক্রের ১১ নারী সদস্যকে আটক করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের উভয় প্ল্যাটফর্মে এ অভিযান পরিচালনা করা হয়। আটক নারীরা হলেন— সেলিনা (৩৫), সাফিয়া (৩০), সুলেমা (৬২), আবুনি (৬৫), শাহানা (৩৫), লাকি (৩০), শাহানা (৪৫), সাথী আক্তার (২৩), আখি আক্তার (২৩), রাহেলা (৫০) ও সুজনা আক্তার (৩৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে স্টেশনের দুই প্ল্যাটফর্মে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে,…

Read More

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার উমেদপুর ও রাজেন্দ্রপুর এলাকায় যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাদুটি মাদকের হটস্পট হিসেবে পরিচিত হওয়ায় মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়। আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে রাজনীতিবিদ, শিক্ষার্থী, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আনু মিয়া, মো. সাইফ মিয়া, ঐক্যবদ্ধ আখাউড়ার আহ্বায়ক আমজাদ ভূঁইয়া, প্রধান সমন্বয়ক মো. রোবায়েদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার মেড্ডা বাসস্ট্যান্ড মেইন রোড দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ব্যস্ত এই সড়কটি এখন যেন দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, ভাঙা ও গর্তে ভরা রাস্তায় চাকা পড়ে প্রায়ই রিকশা, সিএনজি ও ইজিবাইক উল্টে যাচ্ছে। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। একই সঙ্গে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলেও মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।…

Read More

নাসিরনগরে ‘খালা’ পরিচয়ে স্কুলছাত্রীকে নেওয়ার চেষ্টা, তরুণী আটক ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:শেখ মোঃ ইলিয়াসব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘খালা’ পরিচয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিশুটির নাম জান্নাত আক্তার (৫)। সে তুল্লাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল বাছিরের মেয়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে সুমাইয়া আক্তার বিদ্যালয়ে গিয়ে নিজেকে শিশুটির খালা পরিচয় দেন এবং তাকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি শিক্ষকদের সন্দেহ হলে তারা দ্রুত…

Read More

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট ভিসায় ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দুই বছর পর প্রথম একজন বাংলাদেশি পাসপোর্টধারী ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণে যান। সংশ্লিষ্টরা জানান, ভারত সরকার পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করায় ধীরে ধীরে এ পথে যাত্রী চলাচল বাড়তে শুরু করেছে। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, প্রথম যাত্রী ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি গত ২৮ জুন ভিসার জন্য আবেদন করেন এবং ৮ জুলাই ছয় মাস মেয়াদি ট্যুরিস্ট ভিসা পান। আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাদরুল হাসান চৌধুরী আকাশ এবং আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। চিকিৎসা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর দেখা পাননি অনেকে। কোথাও বন্ধ ছিল কমিউনিটি ক্লিনিক, কোথাও আবার জরুরি স্বাস্থ্যসেবা কার্যত অচল। অভিযোগ উঠেছে, দায়িত্ব পালনের পরিবর্তে বিদায় সংবর্ধনা, ভুরিভোজ ও আনন্দ ভ্রমণে ব্যস্ত ছিলেন মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩৩টি কমিউনিটি ক্লিনিকের নিয়মিত স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন হাজারো রোগী, গর্ভবতী নারী, প্রসূতি মা ও শিশুরা। স্থানীয় সূত্র, স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৩ জুন কসবা উপজেলায় মাসিক সমন্বয় সভা ও মাঠ পর্যায়ে ইপিআই এবং কমিউনিটি ক্লিনিক তদারকির…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:শেখ মোঃ ইলিয়াসমানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল। মুমূর্ষু এক রোগীর জীবন বাঁচাতে চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্ত এবং নার্সদের স্বতঃস্ফূর্ত রক্তদানে ঘটেছে এক হৃদয়স্পর্শী ঘটনা। গত বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের লালপুর গ্রামের বাসিন্দা, অটোরিকশাচালক আব্দুর রহিমের স্ত্রী হাসিনা (২৫)-কে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। একটোপিক প্রেগন্যান্সির কারণে তার ফ্যালোপিয়ান টিউব ফেটে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়, যা তাকে মুমূর্ষু অবস্থায় নিয়ে যায়। হাসপাতালে আনার সময় তার সঙ্গে ছিল কেবল ৭ বছর বয়সী কন্যা সন্তান সাদিয়া। স্বামী জীবিকার তাগিদে বাইরে থাকায় তাৎক্ষণিকভাবে কোনো অভিভাবক উপস্থিত ছিলেন না। রোগীর অবস্থা গুরুতর…

Read More

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক নকিবুল হুদার ছোট ভাইয়ের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল গভীর রাতে সংঘটিত এ ঘটনায় ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও পরিবারের মূল্যবান স্মৃতিচিহ্নসহ প্রায় সবকিছুই আগুনে ভস্মীভূত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো ঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মাওলানা মুহা. মোবারক হোসাইন। এক বিবৃতিতে তিনি বলেন,…

Read More

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনে ট্রেনে করে ঢাকায় ইয়াবা পাচারের চেষ্টাকালে এক নারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তার গোপনাঙ্গে লুকিয়ে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার (৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম মিয়া। গ্রেপ্তার হওয়া নারী সাবিত্রী রানী ব্রহ্ম (৫০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বণিকপাড়া এলাকার বাসিন্দা এবং নির্মল ব্রহ্মের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সংবাদের…

Read More