- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
৩০/০৬/২০২৬ ইং প্রকাশিত রাজধানীর গুলশান থানায় দায়ের করা এক যৌন নিপীড়ন মামলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়সালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে আসামি তার আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষ দাবি করে, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং ঘটনার এক মাস পর মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, বাদীপক্ষ আসামির জামিনের বিরোধিতা করে আদালতে বলেন, অভিযোগটি গুরুতর এবং ভুক্তভোগীর নিরাপত্তার স্বার্থে জামিন না দেওয়াই যুক্তিযুক্ত। উভয় পক্ষের শুনানি…
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তী এলাকার সংঘর্ষে নিহত ধরন্তী গ্রামের হাদিম মিয়া হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রোববার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য, স্বজন, এলাকাবাসী এবং কালিকচ্ছ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, কালিকচ্ছ বাজারে একা পেয়ে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হাদিম মিয়াকে হত্যা করা হয়েছে। তাদের দাবি, এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখিত জহিরুল হক, মোশারফ, সাখাওয়াত, শেখ মামুন, ওসমান ফারুকীসহ জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া বক্তারা বলেন, সরাইলে…
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুরে ঐক্যবদ্ধ শাহজাদাপুর সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাদাপুর ইউনিয়নের প্রশাসক পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন শাহজাদাপুর যুব সংগঠনের ক্যাশিয়ার কাউসার মিয়া। তিনি বলেন, “মাদক বিক্রেতা ও মাদকসেবীদের প্রতি আমাদের কঠোর বার্তা—শাহজাদাপুর গ্রামে তাদের কোনো স্থান নেই। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।” প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. সাইফুল ইসলাম ঐক্যবদ্ধ শাহজাদাপুর…
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামে দাঙ্গা দমন ও দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করেছে সরাইল থানা পুলিশ। শনিবার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে পরিচালিত এ অভিযানে একটি রামদা, দুটি টেঁটা, একটি সূঁচালো লোহার রড এবং বিভিন্ন সাইজের প্রায় ১০০ থেকে ১৫০টি সূঁচালো বাঁশের ফলা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সংঘর্ষ প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দাঙ্গা দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নজরুল বর্ষ উপলক্ষে কসবা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কলেজ পর্যায়ের সাংস্কৃতিক ও সাহিত্য প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে কসবা মহিলা ডিগ্রি কলেজ। প্রতিযোগিতার মোট ৫টি ইভেন্ট—রচনা, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি এবং একক নৃত্য—প্রতিটি বিভাগেই ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে কলেজটির মেধাবী শিক্ষার্থীরা। অর্থাৎ, ৫টি বিষয়ের মোট ১৫টি পুরস্কারের সবকটিই নিজেদের ঝুলিতে তুলে নিয়ে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছে এই শিক্ষা প্রতিষ্ঠান। এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে শিক্ষার্থীদের মেধা, কঠোর পরিশ্রম এবং সম্মানিত শিক্ষক মণ্ডলীর সঠিক দিকনির্দেশনা। এই গৌরবময় সাফল্যে বিজয়ী সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। এমন সাফল্য আগামীতেও অব্যাহত থাকুক—এই প্রত্যাশাই…
বিশেষ প্রতিবেদন | ৫ জুলাই, ২০২৬ | ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় এক সিএনজি অটোরিকশা চালকের বিরুদ্ধে যাত্রীর সঙ্গে অসদাচরণ ও টাকা ছিনিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ৩ জুলাই, বাড়িউড়া থেকে সুহিলপুর আসার পথে। ভুক্তভোগী নাঈম আহমেদের অভিযোগ অনুযায়ী, গন্তব্যে পৌঁছানোর পর যেখানে স্বাভাবিক ভাড়া ৩০ থেকে ৪০ টাকা হওয়ার কথা, সেখানে চালক ৬০ টাকা দাবি করেন। ভাড়ার এ অযৌক্তিক পার্থক্যের কারণ জানতে চাইলে চালক উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে, একপর্যায়ে যাত্রী প্রতিবাদ করলে চালক তার হাতে থাকা ১০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। অভিযুক্ত সিএনজির নম্বর—ব্রাহ্মণবাড়িয়া-থ ১১-১৬৩৭। বিশেষজ্ঞদের…
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো বিপজ্জনক ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ এবং এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ব্রাহ্মণবাড়িয়ায় জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই ২০২৬) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে সামাজিক সংগঠন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া-এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম (সিরাজ)। সভাপতিত্ব করেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাইয়ুম, আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস, মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সভাপতি এবিএম মমিনুল হক,…
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন থেকে ছিটকে পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। বুধবার (১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে আখাউড়া রেলওয়ে থানার অধীন কসবা–মন্দবাগ রেল সেকশনের ১৮৪/৩-৪ কিলোমিটারের মধ্যবর্তী হাঁকর ও গঙ্গানগর এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কসবা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের লিখিত মেমোর ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই…
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও ফাঁদ জব্দ করে ধ্বংস করা হয়েছে। অদ্য ০১ জুলাই ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাসরিন মহোদয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি আনন্দবাজার ঘাট থেকে শুরু হয়ে শিমরাইলকান্দি, ভাদুঘর (কুরুলিয়া নদীর মুখ) হয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিজয়নগর সীমনা সড়কের দ্বিতীয় ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত তিতাসের শাখা নদী দুগাঙ্গী ও আশপাশের এলাকায় পরিচালিত হয়। এসময় অভিযান পরিচালনাকালে ৫০টি রিং জাল, ১০টি কারেন্ট জাল এবং ৮টি মাছ ধরার ফাঁদ (ছাই) জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব…