- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পূর্ব পাশে সীমনা সড়ক সংলগ্ন এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে নদীর প্লাবনভূমি, বিল ও কৃষিজমি ভরাটের কাজ। সীমনা সড়কের প্রথম ব্রিজ পার হয়ে দ্বিতীয় ব্রিজের আগেই নতুন করে টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। একইসাথে চারপাশে বাউন্ডারি দেওয়ার কাজও চলমান। জানা গেছে, বাউন্ডারি শেষ করে পুরো জায়গাটি বালু দিয়ে ভরাট করা হবে। অথচ পাশেই ভরাট করা প্রায় ৯৮ শতাংশ জমিতে মাত্র পাঁচ মাস আগে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছিল এবং বালু নিলামের জন্য সাইনবোর্ডও টানানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে কার্যকর নজরদারি ও পদক্ষেপ না থাকায় আবারও দখল ও ভরাট কার্যক্রম বেড়েই চলেছে। নদীর প্লাবনভূমি,…
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন ২০২৬) দুপুর ১২টা ২০ মিনিটে আখাউড়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর এলাকায় ধৃত আসামির বসত ঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘর তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই হানিফ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের পরিচয়: – নাম: হানিফ মিয়া – পিতা: মৃত মন্তু মিয়া – স্থায়ী ঠিকানা: চানপুর মন্তু মিয়ার বাড়ি – বর্তমান ঠিকানা: রাজাপুর, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে…
অদম্য পরিশ্রম, দৃঢ় মনোবল আর অটুট স্বপ্ন—এই তিনের সমন্বয়ে সাফল্যের শিখরে পৌঁছেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জল্লী গ্রামের সন্তান আব্দুল করিম। ৪৭তম বিসিএসে তিনি শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নিজের স্বপ্নপূরণ করেছেন। চাকরি, সংসার ও সন্তানের দায়িত্ব সামলেও নিরলস অধ্যবসায়ের মাধ্যমে এ অর্জন সম্ভব করেছেন তিনি, যা অনেকের জন্যই অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আব্দুল করিমের বাবা আবুল কাশেম। তিনি দরিকান্দি-বাড্ডা আছমাতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের ২০১২ সালের ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি জনতা ব্যাংকে চাকরি করেন। বর্তমানে তিনি অগ্রণী ব্যাংকের সলিমগঞ্জ শাখায় কর্মরত রয়েছেন। জানা যায়, ৪৫তম বিসিএসে তিনি…
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোনিয়া আক্তার (১৯) নামে এক নববিবাহিত গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার যৌতুকের দাবিতে নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে। তবে পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবে জানিয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। সোমবার (২৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কুটি গ্রামের ঈদগাহ পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সোনিয়া আক্তার ওই গ্রামের সাগর মিয়ার স্ত্রী। প্রায় তিন মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। সোনিয়ার বাবার বাড়ি কসবা পশ্চিম ইউনিয়নের আকসিনা কুচুয়াপাড়া গ্রামে। তিনি সাজিদ মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে বসতঘরের আড়ার সঙ্গে…
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মানসিক অবসাদের কারণে উজ্জ্বল মিয়া (৩৫) নামে এক জেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরা গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত উজ্জ্বল মিয়া ওই এলাকার মৃত আলী আহমদের ছেলে। তিনি পেশায় একজন মাছ শিকারি ছিলেন। নদী-খাল ও বিল থেকে মাছ শিকার করে স্থানীয় বাজারে বিক্রি করেই পরিবারের জীবিকা নির্বাহ করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ থেকে ১৫ দিন…
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইল ব্যবহার নিয়ে মায়ের সঙ্গে কথা–কাটাকাটির পর তানিশা আক্তার (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। সোমবার (২৯ জুন) বিকেল তিনটার দিকে আখাউড়া পৌরসভার রাধানগর মুন্সিবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তানিশা ওই এলাকার দেলোয়ার হোসেন লিটন ও নারগিস আক্তারের মেয়ে। তিনি আখাউড়া গঙ্গাসাগর ক্যামব্রিয়ান কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মোবাইল ব্যবহার নিয়ে তানিশার সঙ্গে তার মায়ের কথা–কাটাকাটি হয়। এর কিছু সময় পর পরিবারের সদস্যরা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে…
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ জুন ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিটে কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, কসবা পৌরসভার টিআলী মোড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ খোকন মিয়া নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের পরিচয়: – নাম: মোঃ খোকন মিয়া – পিতা: মৃত সুলতান আহমেদ – ঠিকানা: শিমরাইল, কসবা, ব্রাহ্মণবাড়িয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে ৫টি মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইন অনুযায়ী জব্দ…
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভাঙারি সংগ্রহের আড়ালে মাদক পাচারের চাঞ্চল্যকর ঘটনা উদঘাটন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একটি ইজিবাইক থেকে প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাঙারি বহনকারী একটি ইজিবাইক সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ইজিবাইকের ভেতরে লুকিয়ে রাখা বস্তা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ মাদক চক্র দীর্ঘদিন ধরে ভাঙারি সংগ্রহের আড়ালে এই রুট ব্যবহার করে মাদক পরিবহন করে আসছিল। এ ঘটনায় ইজিবাইকের চালক ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে…
মোঃ রায়হান উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রতিনিধি সবুজ বিপ্লবের অঙ্গীকার বৃক্ষরোপণ হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা বিষয়ক র্যালি, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহ-সুপার জনাব কাজী মোঃ আব্দুল হান্নান। তিনি বলেন, গাছের প্রয়োজনীয়তা আমাদের জীবনে অপরিসীম। বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের দুই পক্ষের মধ্যে বিলে মাছ ধরার ইজারা (পাড়ি) নিয়ে ভয়াবহ সংঘর্ষে মো. হাদিম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে কালিকচ্ছ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের মোশারফ মিয়া (পিতা: জহিরুল মেম্বার) এবং ধরন্তি গ্রামের আজিম মিয়া (পিতা: শামসুল হক) পক্ষের মধ্যে বিলে মাছ ধরার ইজারা নিয়ে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় ধরন্তি…