Author: Voice Of Brahmanbaria

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের ১১ জন নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নারীদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে। আটক ব্যক্তিরা হলেন—সুফিয়া খাতুন (৪০), খোদেনা আক্তার দিলারা (৩৫), হামিদা আক্তার মিনা (২৪), পারভীন (৩০), বৃষ্টি (২৫), রোজিনা আক্তার সায়দা (৩০), বিউটি খাতুন (৩৫), শেফা আক্তার (২১), তামান্না (৩০), জুমা (২০) এবং সুবিনা আক্তার লাকী (২০)। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আশাবাদ সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্তের আলোকে এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার প্রায় তিন লক্ষাধিক মানুষ উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট, চিকিৎসক ও জনবল ঘাটতির কারণে রোগীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। ১০১ শয্যায় উন্নীত হলে হাসপাতালের অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম, জনবল এবং সেবার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ফলে অনেক রোগীকেই আর জেলা সদর বা রাজধানীমুখী হতে হবে না। এ…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক দুই অভিযানে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালিয়ে গেলেও তার ফেলে যাওয়া ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক এলাকায় কসবা-নয়নপুর সড়কে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালিয়ে গেলে ঘটনাস্থলে ফেলে যাওয়া ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই দিন সকাল সাড়ে ৬টার দিকে কসবা থানার আরেকটি দল বিনাউটি…

Read More

ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে “শিক্ষার মান উন্নয়ন ও শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি অধিকতর কার্যকর করার কৌশল” বিষয়ক এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা আসমা বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. শহিদুল্লাহ মজুমদার। সভাটি সঞ্চালনা করেন মাউশির উপপরিচালক মো. শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মাউশির গবেষণা কর্মকর্তা প্রফেসর মো. মাহবুবুল আলম, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ এ.বি.এম. মোমিনুল হক এবং কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শ্রেণিকক্ষে আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতির প্রয়োগ, শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক শিক্ষা নিশ্চিতকরণ…

Read More

নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২ নম্বর বুধল ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড (চান্দিয়ারা) এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য মেম্বার প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এ আলোচনায় স্থানীয়দের মুখে মুখে উঠে আসছে তরুণ আলেম, উদ্যোক্তা ও সমাজসেবী মাওলানা নাজমুল হকের নাম। চান্দিয়ারা গ্রামের কৃতি সন্তান মাওলানা নাজমুল হক এলাকার সাবেক জনপ্রতিনিধি মরহুম আলহাজ্ব আব্দুল মতিন মেম্বারের সুযোগ্য নাতি। পারিবারিকভাবে জনসেবার ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে তিনি দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ-মাদরাসাকেন্দ্রিক কার্যক্রম, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উদ্যোগে অংশগ্রহণ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৮ বোতল স্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ধৃত আসামির বসতবাড়ি থেকে ২৮ (আটাশ) বোতল স্কাফ সিরাপ উদ্ধারসহ মো. এমরান মিয়াকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত এমরান মিয়ার বিরুদ্ধে এর আগে একটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত এমরান মিয়া কাশিনগর এলাকার মাহফুজ মিয়ার ছেলে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Read More

ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া, কসবা ও আখাউড়া রেলস্টেশনে প্রতিবন্ধী যাত্রীদের চলাচলের জন্য প্রয়োজনীয় হুইলচেয়ার র‌্যাম্প এবং নারী যাত্রীদের জন্য পৃথক বিশ্রামাগার বা অপেক্ষমাণ কক্ষ না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো যাত্রী। এ অবস্থার দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ জেলা ব্রাহ্মণবাড়িয়ার এই তিনটি রেলস্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করেন। যাত্রীদের মধ্যে রয়েছেন প্রতিবন্ধী ব্যক্তি, নারী, প্রবীণ, শিশু ও দুগ্ধপোষ্য সন্তানসহ অসংখ্য মা। কিন্তু স্টেশনগুলোতে হুইলচেয়ার চলাচলের উপযোগী র‌্যাম্প না থাকায় প্রতিবন্ধী যাত্রীদের ট্রেনে ওঠানামা করতে অন্যের সহায়তার ওপর নির্ভর করতে হয়। এতে তারা প্রতিনিয়ত…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে তিতাস নদীর ওপর নির্মাণাধীন একটি সেতুর কাজ শুরু হওয়ার ছয় বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি। এতে করে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে সন্ধ্যার পর নৌকা চলাচল বন্ধ হয়ে গেলে কৃষ্ণনগর গ্রাম কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে করে জরুরি প্রয়োজনে রোগী পরিবহনসহ নানা ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, সরকারি অর্থায়নে ২০২০ সালের অক্টোবর মাসে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২০৮ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার প্রস্থের এই সেতুটি কৃষ্ণনগর গ্রামের সঙ্গে বরিশল গ্রামের সংযোগ স্থাপনের জন্য…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়নের প্রশাসক হিসেবে “ফজলুর রহমান ভূঁইয়া”কে নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। নির্বাচিত ইউনিয়ন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত তিনি প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ ইউনিয়নের সার্বিক দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১৮(১)-এর ক্ষমতাবলে বরিশল গ্রামের বাসিন্দা ফজলুর রহমান ভূঁইয়াকে নবগঠিত বরিশল ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১১(১) অনুযায়ী গত ১২ মে ২০২৬ আখাউড়া উপজেলার আওতায় ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে। ২৬৯ জন শিক্ষার্থীর বিপরীতে বর্তমানে মাত্র চারজন শিক্ষক কর্মরত থাকায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। এতে পাঠদান প্রক্রিয়া ব্যাহত হওয়ার পাশাপাশি অতিরিক্ত চাপে হিমশিম খাচ্ছেন কর্মরত শিক্ষকরা। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘ সময় ধরে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে। একসময় রাস্তাঘাটহীন প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত এই প্রতিষ্ঠানটির হাত ধরেই পুরো এলাকায় শিক্ষার হার, অবকাঠামোগত ও আর্থ-সামাজিক পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটে। বিদ্যালয় সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই এখানে নিয়মিত পাঠদান চললেও বিগত সরকারের মেয়াদের শুরুতে রাজনৈতিক প্রভাবে বিদ্যালয়ের অনুমোদিত ছয়টি পদের মধ্যে একটি পদ অন্য স্কুলে সমন্বয় করা হয়।…

Read More