Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে জমি ও বসতভিটার বিরোধকে কেন্দ্র করে নারী নির্যাতন, সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজয়নগর থানাকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী নিলুফা বেগম, তিনি পাহাড়পুর গ্রামের বাসিন্দা ও কামাল মিয়ার স্ত্রী। মামলায় অভিযুক্ত করা হয়েছে একই এলাকার গিয়াস উদ্দিন (৫৮), কাইয়ুম (৬০), সিরাজ মিয়া (৫৫), ইউনুছ আলী (৬২), তাজুল ইসলাম (৬০), মোবারক ওরফে ফরাস উদ্দিন (৫৫), আক্তার (৪৫), তারেক (২২), নজরুল (২৪), জাহিদুল ইসলাম (২২), আনোয়ার হোসেন ও আরমান (২৫)সহ আরও একজনকে।মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদীপক্ষের…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার পৌর ছাত্রলীগ নেতা নিলয়কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত প্রায় ৪টার দিকে শহরের দক্ষিণ পৈরতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সন্ত্রাসবাদবিরোধী আইনে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, নিলয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।পুলিশ আরও…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া | ১২ জুন ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালেক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) সকালে জেলা শহরের মধ্যপাড়া এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মালেক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মালেক চৌধুরীর বিরুদ্ধে নাশকতার একটি মামলা রয়েছে এবং তিনি এতদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Read More

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সুস্থ সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় Run Baria-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘রেইন রান’। এ আয়োজনে দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত রানাররা অংশগ্রহণ করেন। ভোরের নির্মল আবহাওয়া ও ঝিরিঝিরি বাতাসের মধ্যে শত শত দৌড়বিদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। বয়স, পেশা ও ভৌগোলিক অবস্থানের ভিন্নতা থাকলেও সুস্থ জীবনযাপনের আহ্বানে সবাই একত্রিত হন এই দৌড়ে। অংশগ্রহণকারীদের উৎসাহ-উদ্দীপনা আয়োজনটিকে এনে দেয় ভিন্নমাত্রা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত রানিং ইভেন্টে অংশগ্রহণকারীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দৌড়ে অংশ নেন। আয়োজকদের মতে, বর্তমান সময়ে যুবসমাজকে মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে…

Read More

নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া | ১২ আগস্ট ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দিদারুল আলম দিদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) সকালে জেলা শহরের কাউতলী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত দিদারুল আলম দিদার কাউতলী বড় মসজিদ রোড এলাকার বাসিন্দা হাজী মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দিদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার যমুনা হাসপাতালে চেয়ারম্যান পদ নিয়ে বিতর্ক, অভিযোগ অস্বীকার করে মুখ খুললেন জুলফিকার আলী নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ে অবস্থিত যমুনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতালটির চেয়ারম্যান পদ থেকে তাকে অপসারণ ও অনাস্থা প্রদানের উদ্যোগকে বেআইনি, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন বর্তমান চেয়ারম্যান ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জুলফিকার আলী।আজ মঙ্গলবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জুলফিকার আলী বলেন, “গত এপ্রিল মাসে আমার বিরুদ্ধে ১৪টি অভিযোগ আনা হয়েছিল। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজসহ জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া | ১১ জুন ২০২৬ ব্রাহ্মণবাড়িয়ার ঘাটিয়ারা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাঁদা দাবি, হুমকি ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগকারী মোহাম্মদ পরশ ভূইয়া জানান, তিনি তার দাদার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া ২৪ শতাংশ জমির মালিক। সম্প্রতি ওই জমিতে একটি সাইনবোর্ড দেখতে পেয়ে তিনি বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তার কাছে ১৫ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরশ ভূইয়ার দাবি, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এমনকি জমির কাছে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ (পুশইন) প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নজরদারি জোরদারের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করতে মাইকিং কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। বুধবার (১০ জুন) আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির সদস্যদের মাইকিং করতে দেখা যায়। এ সময় সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও সন্দেহজনক চলাচল সম্পর্কে সতর্ক করা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, আন্তর্জাতিক আইন অমান্য করে কেউ যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি কঠোর…

Read More

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। চীনের ইউহান প্রদেশের গভর্নর মি. ওয়াং ইউবো-এর আমন্ত্রণে অনুষ্ঠিতব্য ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশন (China-South Asia Exposition)-এ অংশ নিতে মঙ্গলবার (১০ জুন) তিনি দেশ ত্যাগ করেন। জানা গেছে, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. কায়সার কামালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলের সদস্য হিসেবে এমপি শ্যামলও এ আন্তর্জাতিক আয়োজনে যোগ দিচ্ছেন। সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে নানা…

Read More

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার বেজুড়া নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজির ২ জন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে১১ টাশ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ…

Read More