- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া, ১৪ জুন ২০২৬: জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ। সভায় জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, উপ-পরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি সেবার…
দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মাসুক হৃদয়। তাঁর এই নিয়োগে জেলার সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।মাসুক হৃদয় দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তিনি বর্তমানে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। মাঠপর্যায়ে অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি ইতোমধ্যে পাঠক ও সহকর্মীদের আস্থা অর্জন করেছেন।সাংবাদিক মহলের অভিমত, মেধা, যোগ্যতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবেই যমুনা টেলিভিশনের মতো জাতীয় গণমাধ্যমে তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি। স্থানীয় পর্যায়ের নানা সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়…
মোটরসাইকেলে ইয়াবা বহন, আশুগঞ্জে গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেলে ইয়াবা বহনের সময় এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি মোটরসাইকেল আটক করে। এসময় মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে ৭১০ (সাতশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—রাসেল মিয়া, পিতা: সুরুজ আলী, সাং: বৌলাই, থানা: কিশোরগঞ্জ সদর, জেলা: কিশোরগঞ্জ।এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১৪ জুন: ব্রাহ্মণবাড়িয়া জেলার আন্তঃস্কুল বালিকা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং ফুটবল প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জনকারী আখাউড়ার হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন। রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “স্কুল শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’ এখন তাদের জন্য একটি বাতিঘরে পরিণত হয়েছে। নতুন কুঁড়ির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গৌরবময় উদ্যোগের ধারাবাহিকতা ধরে…
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে ৬ষ্ঠ বারের মতো স্বেচ্ছায় (B+) রক্তদান করেছেন তরুণ সংগঠক মাইনুদ্দিন তানজিব লাল।দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সমাজসেবামূলক কাজে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি জরুরি প্রয়োজনে রক্তদানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন তিনি। তার এই মানবিক উদ্যোগ স্থানীয় তরুণদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করছে। রক্তদান শেষে মাইনুদ্দিন তানজিব লাল বলেন, “দেহের একটু রক্ত দিলে যদি একটি প্রাণ বেঁচে যায়, এর চেয়ে বড় তৃপ্তি আর কিছু হতে পারে না। সবাই নিয়মিত রক্তদানে এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীর জীবন ঝুঁকিতে পড়বে না।মানবতার সেবায় তার এ মহৎ উদ্যোগের প্রশংসা…
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ৯নং কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।এসময় তার হেফাজত থেকে ৯ (নয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—মোঃ সাকিব, পিতা: মোঃ কবির হোসেন, সাং: মাদলা, থানা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সাকিবের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় কসবা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক এবং বিভিন্ন সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত। শনিবার (১৩ জুন) ভোররাতে সদর উপজেলা ও শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—মো. জুবায়ের (৩০), ইব্রাহিম নিলয় (২৬), নয়ন মনি দেব (৬৮), মো. রনি মিয়া (২৪) এবং জুম্মান মিয়া (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, শহরের মেড্ডা কুকিল টেক্সটাইল এলাকা ও সদর উপজেলার রাধিকার বিরামপুর এলাকায় ছাত্রলীগের মিছিলের অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলা, ২০২১ সালের মোদিবিরোধী সহিংসতা ও নাশকতার মামলা এবং জুলাই…
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (১৩ জুন) সকালে সরাইল থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রনি মিয়া (৩১) এবং অপহরণ মামলার আসামি হৃদয় মিয়া (২৭)। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত আরও তিন আসামি—ইয়াছিন মিয়া (২৫), মো. নজরুল ইসলাম (৪০) ও দ্বীন ইসলাম (৩২) গ্রেপ্তার হয়েছেন।পুলিশ জানায়, রনি মিয়ার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। হৃদয় মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা অপহরণ মামলার বিচার চলমান রয়েছে।…
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর সাইবার সেলের একটি সফল অভিযানে সাইবার অপরাধে জড়িত মোঃ সিয়াম (২০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দে নবীনগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিয়াম দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয় ব্যবহার করে ই-মেইল অ্যাকাউন্ট এবং অনলাইন পোর্টালের পাসওয়ার্ড হ্যাক করার অপচেষ্টা চালিয়ে আসছিল। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের পরিচয় ব্যবহার করে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার আইসিটি শাখায় একটি সরকারি ই-মেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলে জেলা গোয়েন্দা শাখার সাইবার সেল প্রযুক্তিগত অনুসন্ধান ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে…
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিশেষ অভিযানে ১৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি মোটরসাইকেল আটক করা হয়।পরে মোটরসাইকেলের আরোহী দুইজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ১৫৫০ (এক হাজার পাঁচশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—সাইমন, পিতা: ছবির খান এবং সোহেল, পিতা: মোকলেস। তারা উভয়ই ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তেতৈয়া এলাকার বাসিন্দা।পুলিশ উদ্ধারকৃত ইয়াবা ও ব্যবহৃত মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে। এ…