Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হককে হত্যা মামলায় গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। সিআইডি সূত্রে জানা যায়, গতকাল তিনি ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সিআইডির পুলিশ সুপার (এসপি) বেনজির পলাশ। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আব্দুল হকের বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলাও রয়েছে। স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তিনি আন্দোলন প্রতিহতের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট হারুন-অর-রশিদ (হারুন) আর নেই।তিনি ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াসহ পুরো রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।মরহুমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদৌস নসিব করার…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্স মাঠে এই নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাছাইকৃত প্রার্থীদের অংশগ্রহণে Physical Endurance Test (PET)-এর প্রথম দিনের ইভেন্ট “শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” সম্পন্ন করা হয়। উক্ত নিয়োগ বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শেষে যোগ্য প্রার্থীদের ব্রিফিং প্রদানকালে পুলিশ সুপার সকলকে সতর্ক করে বলেন, কোনো দালাল চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করতে। তিনি জোর দিয়ে বলেন, শতভাগ স্বচ্ছতা,…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপির দুই পক্ষের একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার কুটি ইউনিয়নের কুটি দক্ষিণবাজার ও আশপাশ এলাকায় এ আদেশ কার্যকর থাকবে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান সম্প্রতি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৪টায় কুটি দক্ষিণবাজারে আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করে তার সমর্থকরা। কুটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্বে রয়েছেন কুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জল মিয়া।অন্যদিকে, একই সময় ও…

Read More

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ (হারুন) অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এলাকার সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন অভিভাবকতুল্য নেতা হিসেবে পরিচিত।তার অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতা কামনায় পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।সকলের প্রিয় এই বর্ষীয়ান নেতার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থতা দান করুন এবং পুনরায় জনগণের…

Read More

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার শুটকিকান্দি গ্রামে এক স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুন শুটকিকান্দি গ্রামের বাসিন্দা কান্দু মিয়াকে স্থানীয় লোকজন মাদকসহ আটক করেন। এ সময় তাকে ভবিষ্যতে মাদক সেবন ও মাদক ব্যবসা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কলাকান্দি আসমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাকিব মিয়া। অভিযোগ রয়েছে, এর জের ধরে পরদিন ১৭ জুন সকাল প্রায় ১১টার দিকে কান্দু মিয়া ও তার সহযোগীরা কান্দুশাহ্ মাজার সংলগ্ন এলাকায় একা থাকা সাকিব মিয়ার ওপর হামলা চালায়। হামলায় সাকিব আহত হন।এ ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি…

Read More

খোশ আমদেদ হিজরি নববর্ষ ১৪৪৮: মাওলানা মো. মোবারক হোসাইনের শুভেচ্ছা ও দিকনির্দেশনা পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মো. মোবারক হোসাইন। এক লিখিত শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, হিজরি নববর্ষ কেবল একটি বর্ষবদল নয়; এটি মুসলিম উম্মাহর ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের স্মারক। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের মধ্য দিয়ে যে নতুন যুগের সূচনা হয়েছিল, সেই ঘটনাই হিজরি সনের ভিত্তি। এই হিজরত ছিল অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য, ন্যায় ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার এক…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাইশমোজা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আফজাল হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সহিংসতা, নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তাকে নবীনগর থানায় নিয়ে যাওয়া হয়।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হুইস্কিসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ জুন) রাত ১টা ৩০ মিনিটে কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার ১০নং বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় অভিযান চালায়। এসময় অভিযান চলাকালে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৪৩ (তেতাল্লিশ) বোতল হুইস্কি উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে মাদক কারবারের অভিযোগে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—রাকিবুল ইসলাম রাকিব, পিতা: মৃত আবু নাছির, সাং: শিবপুর, থানা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে মাদকদ্রব্য…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৫ জুন) ভোর ৫টা ৩০ মিনিটে আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ধরখার ইউনিয়নের হাসিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ধৃত আসামি মোছাঃ আছমা আক্তারের পৈত্রিক বসত ঘর থেকে ২৫ (পঁচিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—১। মোছাঃ আছমা আক্তার, স্বামী: শাহজালাল খন্দকার, পিতা: মৃত ইনু মিয়া, সাং: হাসিমপুর, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।২। শাহজালাল খন্দকার, পিতা: মৃত সুলতান মিয়া খন্দকার, সাং: শ্রীরামপুর, থানা: নবীনগর,…

Read More