Author: Voice Of Brahmanbaria

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রিটেনের লন্ডনে অবস্থিত ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ আইন পেশাজীবীদের প্রতিষ্ঠান দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নয়াদিল গ্রামের কৃতিসন্তান সজীব বি. রাফিত। তাঁর এই অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। প্রায় ৬০০ বছরের ঐতিহ্যবাহী লিংকনস ইনের ঐতিহাসিক গ্রেট হলে আয়োজিত ‘কল টু দ্য বার’ অনুষ্ঠানে ২১টি দেশের মোট ৯৬ জন প্রার্থী ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি লাভ করেন। এতে ভারত, চীন, ভিয়েতনাম, পাকিস্তানসহ ইউরোপের বিভিন্ন দেশের প্রার্থীরা অংশ নেন। এই অর্জনের মধ্য দিয়ে সজীব বি. রাফিতের দীর্ঘদিনের অধ্যবসায় ও উচ্চশিক্ষার যাত্রায় যুক্ত হলো গুরুত্বপূর্ণ এক মাইলফলক। সজীব বি.…

Read More

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত শহরের পৃথক তিনটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের তিতাসপাড়ার বড় মসজিদের পেছনে বালুর মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ পিস ইয়াবাসহ আমীর হামজা (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের মো. জাকির…

Read More

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চের (ডিএসবি) সাবেক সদস্য মশিউর রহমান মাতুব্বর, যিনি সবার কাছে মোয়াজ্জেম হোসেন নামে পরিচিত ছিলেন, আর নেই। আনুমানিক ৬০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সাবেক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গত শনিবার (১০ অক্টোবর) ভোররাত ২টার দিকে ঢাকার মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। পরে শনিবার বাদ আসর বরিশালের বাকেরগঞ্জে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। কর্মজীবন শেষে তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বরিশাল শহরে বসবাস করছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় কেটেছে দীর্ঘ ২১ বছরের কর্মজীবন মোয়াজ্জেম হোসেন ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ ২১ বছর…

Read More

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লক্ষ্মীমুড়া উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. ইব্রাহিম মিঞা। বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট এডহক কমিটিকে আগামী ছয় মাসের জন্য অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপনে নির্ধারিত মেয়াদের মধ্যে প্রচলিত বিধি অনুযায়ী বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪’-এর ৬৪(১০) ধারা অনুযায়ী ছয় মাসের জন্য এডহক কমিটিটি অনুমোদন করা হয়েছে। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের টি-এ রোড এলাকায় পুলিশের রাত্রিকালীন অভিযানে ১৩ পিস ইয়াবা ও ১২-বোরের একটি পুরোনো রাবার কার্তুজসহ সুমন শীল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের টি-এ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন শীল শহরের কাজীপাড়া বণিকপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন দায়িত্ব পালন করছিলেন। এ সময় শহরের টি-এ রোডে হোটেল মিড…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় খতমে নবুওয়ত মাদরাসা থেকে এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার (১১ অক্টোবর) সকাল থেকে দুপুরের পর কোনো একসময় সে নিখোঁজ হয় বলে জানানো হয়েছে। তার নিখোঁজের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার খতমে নবুওয়ত মাদরাসা থেকে নিখোঁজ হওয়ার পর থেকে ওই শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। তার বর্তমান অবস্থান সম্পর্কে কেউ কোনো তথ্য জেনে থাকলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সন্ধান পেলে যোগাযোগ করুন নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের মুঠোফোন নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। 📞…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্‌যাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের সূচনাপর্ব মহালয়া। শনিবার (১০ অক্টোবর) ভোরে দেবীপক্ষের সূচনাকে ঘিরে জেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে চণ্ডীপাঠ, আগমনী সংগীত ও পূজা-অর্চনার আয়োজন করা হয়। শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিববাড়ী এলাকার পুষ্পাঞ্জলি সংসদ পূজামণ্ডপ এবং মধ্যপাড়া রাধামাধব মন্দিরে পবিত্র চণ্ডীপাঠ ও দেবী দুর্গার আগমনী সংগীতের মধ্য দিয়ে দেবীকে মর্ত্যে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সনাতনী শিল্পগোষ্ঠীর শিল্পীরা আগমনী সংগীত পরিবেশন করেন। তাঁদের সুরে আবেগঘন হয়ে ওঠে পুরো মণ্ডপ এলাকা। লাল-সাদা শাড়ি ও পাঞ্জাবি পরে শিল্পীসহ বিভিন্ন…

Read More

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। জেলার নাসিরনগর উপজেলায় সংসদ সদস্য এম এ হান্নানের ছেলে, বোনজামাই ও ভাগ্নের স্ত্রীর সারের ডিলারশিপ পাওয়ার বিষয়টি সামনে আসার পর এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিলারদের তালিকা প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে সংসদ সদস্য এম এ হান্নানের ছেলে আদনান সাদী ‘মেসার্স আলীয়াহ ট্রেডার্স’ নামে ডিলারশিপ পেয়েছেন। নাসিরনগর সদর ইউনিয়নে তাঁর বোনজামাই আরক মিয়া ‘মেসার্স আয়ান ট্রেডার্স’ এবং গোয়ালনগর ইউনিয়নে তাঁর ভাগ্নে শরীফের…

Read More

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক আহ্বায়ক রুবেল চৌধুরী ফুজায়েলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। দীর্ঘ প্রায় তিন বছর পর বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে আবারও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। গত শুক্রবার (৯ অক্টোবর) কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় রুবেল চৌধুরী ফুজায়েল বলেন, দলের অভ্যন্তরীণ কিছু ভুল-বোঝাবুঝির কারণে প্রায় তিন বছর আগে তাঁকে…

Read More

ফজলে রাব্বি পাপপুনবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বিপরীত পাশে বগডহর গ্রামে তিতাস নদী ভরাট করে দখলের ঘটনায় তোলপাড় সৃষ্টি হলেও প্রশাসনের নেওয়া উদ্যোগ এখন থমকে গেছে। অভিযুক্ত আহমদ হাসপাতালের মালিককে জরিমানা ও বালু সরিয়ে নেওয়ার ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নদী থেকে বালু না সরানোয় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বগডহর গ্রামে অবস্থিত আহমদ হাসপাতালের মালিক হাসপাতালের জায়গা দাবি করে তিতাস নদীর একাংশ বালু ফেলে ভরাট করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। নদী দখলের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান…

Read More