- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় পচা ও খাওয়ার অনুপযোগী ডিম দিয়ে বেকারির খাদ্যপণ্য তৈরির অভিযোগে এশিয়া বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর এলহামপাড়ায় এশিয়া বেকারিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এশিয়া বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বেকারির মালিক আলী আজগর পচা ও খাওয়ার অনুপযোগী ডিম দিয়ে খাদ্যপণ্য তৈরি করছিলেন। তিনি জানান, বিভিন্ন বাজার থেকে পচা ডিম সংগ্রহ করে বিশেষ রাসায়নিক পদার্থের মাধ্যমে দুর্গন্ধ দূর করার পর সেগুলো বেকারির খাদ্যপণ্য তৈরিতে ব্যবহার…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হলুদ রঙের মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮ নম্বর কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় অভিযান চালায় কসবা থানা পুলিশের একটি দল। অভিযানকালে সন্দেহভাজন একটি হলুদ রঙের মিনি কাভার্ডভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কসবা উপজেলার আতকাপাড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মো. গোলাম কিবরিয়া ওরফে রবিন এবং কুমিল্লার…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ৩৪টি সিসিটিভি ক্যামেরার মধ্যে ২০টিই অচল। গুরুত্বপূর্ণ এসব ক্যামেরা কাজ না করায় হাসপাতালের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি হাসপাতাল থেকে তিন দিন বয়সী এক নবজাতক চুরির ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গিয়ে ক্যামেরাগুলোর অচল অবস্থার বিষয়টি সামনে আসে। নবজাতক চুরির ঘটনার পর ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে দেখা যায়, হাসপাতালের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানের ক্যামেরা সচল নেই। এমনকি জরুরি বিভাগের প্রধান ক্যামেরাটিও অচল। ফলে ওই এলাকার প্রয়োজনীয় ফুটেজ পাওয়া যায়নি বলে জানা গেছে। এতে নবজাতককে নিয়ে যাওয়া নারীকে শনাক্ত করতে তদন্তকারীরা জটিলতায় পড়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়,…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘একতা ব্লাড ব্যাংক’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও দাঁতের স্বাস্থ্য পরীক্ষা সেবা দেওয়া হয়। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। একতা ব্লাড ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ও ‘জনতার ব্রাহ্মণবাড়িয়া’র সম্পাদক সাংবাদিক শেখ সাদী সুমনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে বক্তব্য দেন সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব, কাউতলী তাহফিজুল…
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মতবিরোধকে কেন্দ্র করেকামাল পারভেজ নামে এক ব্যবসায়ীকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা সাজিয়ে গ্রেফতার করানোর অভিযোগ উঠেছে একটি কুচক্রী মহলের বিরুদ্ধে। ষড়যন্ত্র সফল করতে তৈরি করা হয়েছে জাল কমিটির কাগজ। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাজার এলাকা থেকে কামাল পারভেজকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে জাল কমিটির কাগজের সূত্র ধরে তাকে পাকশিমুল ইউনিয়নের ৯ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দাবি করে মামলার আসামি করা হয়। এ নিয়ে পুলিশের বক্তব্যের ভিত্তিতে পত্রপত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে। তবে কামাল পারভেজের পরিবারের অভিযোগ একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছেন কামাল পারভেজ। এ নিয়ে তার স্ত্রী শিরিন সুলতানা আক্ষেপ করে…
ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘদিনের গ্যাস সংকট ও জনভোগান্তি নিরসনে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে আলোচনা করেছেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে শহরের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ ও সরবরাহ সমস্যার দ্রুত সমাধান নিয়ে আলোচনা করেন তিনি। দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভুগছেন শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। প্রয়োজনীয় সময়ে গ্যাস না পাওয়া ও চাপ কম থাকায় রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের। বিকল্প হিসেবে এলপিজি ব্যবহার করতে গিয়ে বাড়তি খরচও বহন করতে হচ্ছে। আলোচনায় ভাদুঘর, কাউতুলি, কলেজপাড়া ও শিমরাইলকান্দিসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহের সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়ার…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা স্বর্ণ ও রুপার অলংকার, ছয়টি মূর্তি এবং ভক্তদের প্রণামীর বাক্সে থাকা টাকা নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মন্দিরসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জানা গেছে, দুর্বৃত্তরা মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে মন্দিরে থাকা মূল্যবান স্বর্ণ ও রুপার অলংকার, ছয়টি মূর্তি এবং ভক্তদের দেওয়া প্রণামীর বাক্সের টাকা নিয়ে যায়। চুরির বিষয়টি জানাজানি হলে মন্দিরসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের চুরির ঘটনায় মন্দিরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। মন্দিরের ধর্মীয় সামগ্রী ও…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণ ও রুপার অলংকার, ছয়টি মূর্তি এবং ভক্তদের প্রণামীর বাক্সে থাকা টাকা নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মন্দিরসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। জানা গেছে, দুর্বৃত্তরা মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে মন্দিরে থাকা স্বর্ণ ও রুপার অলংকার, ছয়টি মূর্তি এবং ভক্তদের দেওয়া প্রণামীর বাক্সের টাকা নিয়ে যায়। চুরির এ ঘটনায় মন্দিরের মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের চুরির ঘটনায় মন্দিরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।…
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | ১২ অক্টোবর ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সহকারী কর আদায়কারী মো. মতিউর রহমান মুন্না দায়িত্ব পালনকালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আকস্মিক মৃত্যুতে পৌরসভা পরিবার, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পৌরসভা সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মতিউর রহমান মুন্না। পরে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ এশা দক্ষিণ পৈরতলা রেলগেট-সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর বিদেহী…
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারিবিরোধী অভিযান চালিয়ে মো. রিপন ওরফে ‘কালু’ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। সিলেট জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজার নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযানকালে কালু মিয়ার কাছ থেকে ৪০টি রেলের টিকিট, ৮০টি আসনের ভুয়া টিকিট-সংক্রান্ত কাগজপত্র এবং নগদ ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে দুপুর ২টার…