Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ট্রাকটি আটক করে। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দক্ষিণ ছয়শ্রী এলাকার আহমদ গফুরের ছেলে মো. আব্দুল হক, হবিগঞ্জ জেলার গৌরাঙ্গীর চর এলাকার আকমির মিয়ার ছেলে মো. রুবেল মিয়া এবং ঢাকা জেলার রমনা থানার মগবাজার চেয়ারম্যান গলির বাসিন্দা (ভাসমান) মোসলেম মিয়ার ছেলে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সালমান সাদিক সাইফ (২৪) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাতে দেশটির জোহর বারু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান সাদিক সাইফ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়িয়া গ্রামের মো. সাজন মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে জোহর বারু এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সাইফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাইফের মৃত্যুর খবর দেশে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রবাসী কমিউনিটির সহযোগিতা কামনা…

Read More

ব্রাহ্মণবাড়িয়া: মসজিদ রোড থেকে খালপাড় পর্যন্ত প্রস্তাবিত সড়কের নির্মাণকাজ এগিয়ে চলছে। সড়ক নির্মাণের জন্য নির্ধারিত জায়গায় থাকা বিভিন্ন স্থাপনা অপসারণ করে রাস্তার জায়গা উন্মুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। মসজিদ রোড প্রান্ত থেকে শুরু করে খালপাড়ের দিকে পর্যায়ক্রমে রাস্তার নির্ধারিত জায়গা উন্মুক্ত করা হচ্ছে। এর অংশ হিসেবে খালপাড় এলাকায় ‘চৌধুরী কম্পিউটার্স’ নামের একটি স্থাপনাও অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থাপনাটি অপসারণের পর ওই অংশের রাস্তার নির্ধারিত জায়গা উন্মুক্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মসজিদ রোড প্রান্তে পৌরসভার মালিকানাধীন জায়গাটির প্রস্থ প্রায় ২৫ ফুট। অপরদিকে খালপাড় প্রান্তে এর প্রস্থ প্রায় ১৮ ফুট। নির্ধারিত এই জায়গা পর্যায়ক্রমে উন্মুক্ত করে সড়ক নির্মাণের…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ ও ভবিষ্যৎ অবকাঠামোগত উন্নয়নকে সামনে রেখে মহাপরিকল্পনার খসড়া রূপরেখা নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় পৌর এলাকার উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং পরিকল্পিত নগর গঠনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ নগর ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমের সম্ভাব্য রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রকৌশলী, প্রকল্পসংশ্লিষ্ট টিমের সদস্য, বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ নিয়ন্ত্রণ করে আধুনিক, মাস্টারপ্ল্যানভিত্তিক, পরিবেশবান্ধব…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ওস্তাদ আলাউদ্দিন খাঁ। ১৮৬২ সালের ৮ অক্টোবর জন্ম নেওয়া এই সংগীতজ্ঞ দীর্ঘ সংগীতজীবনে তাঁর সাধনা ও অবদানের মাধ্যমে শাস্ত্রীয় সংগীতের পরিসরে বিশেষ পরিচিতি অর্জন করেন। শৈশব থেকেই সংগীতের প্রতি আগ্রহী আলাউদ্দিন খাঁ পরবর্তী সময়ে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন। দীর্ঘদিনের সাধনা ও চর্চার মধ্য দিয়ে তিনি সংগীতের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করেন। তাঁর সংগীতচর্চা ও বাদনের প্রভাব পরবর্তী প্রজন্মের অনেক শিল্পীর ওপর পড়ে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুরে জন্ম নেওয়া আলাউদ্দিন খাঁ পরবর্তী সময়ে ভারতের সংগীতাঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। তাঁর সংগীতসাধনা ও অবদানের স্বীকৃতি হিসেবে ভারত সরকারের পদ্মভূষণ…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ শামিমের বিরুদ্ধে পরীক্ষার হলে ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে জানা গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা চলাকালীন সময়ে ওই শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পাশাপাশি কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই কয়েকজন শিক্ষার্থীর উত্তরপত্র দীর্ঘ সময় আটকে রাখা হয় বলেও অভিযোগ করেছেন তারা। ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র ফেরত দেওয়ার কথা থাকলেও কোনো কোনো ক্ষেত্রে প্রায় ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত খাতা আটকে রাখা হয়েছে। এতে পরীক্ষার্থীরা সময় নিয়ে উদ্বেগ ও মানসিক চাপে পড়েন বলে অভিযোগ তাদের। শিক্ষার্থীদের…

Read More

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল স্বাভাবিক রাখার দাবিতে সম্প্রতি এক নারীর আবেগঘন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বক্তব্যে তিনি নিজেকে শ্রমিকদের ‘বোন’ হিসেবে পরিচয় দিয়ে সরকারের কাছে তিন মাসের সংসার খরচ, সন্তানদের স্কুলের ফি এবং অটোরিকশার মালিকদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দাবি পূরণ না হলে রাজপথ অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে জানা যায়। একজন নাগরিক হিসেবে শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ও জীবিকার বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তবে কোনো দাবি আদায়ের ক্ষেত্রে জনদুর্ভোগ সৃষ্টি, সড়ক অবরোধ কিংবা রাষ্ট্রীয় শৃঙ্খলা বিঘ্নিত করার হুমকি কোনোভাবেই সমাধানের পথ হতে পারে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীর পরিচয় ও…

Read More

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদ মিয়া ওরফে চাঁন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, পুলিশকে মারধর, মাদক ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টার দিকে শহরের বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদ মিয়া ওরফে চাঁন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কান্দিপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে বাগানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, চাঁন…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে আরমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার জিনদপুর ইউনিয়নের হুরুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান হুরুয়া গ্রামের শান্ত মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলতে যায় শিশু আরমান। খেলার একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে দেখতে পান স্থানীয়রা। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবি ঘটনার সত্যতা নিশ্চিত…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফ পাড়া এলাকা থেকে মো. আব্দুল্লাহ (১২) নামে এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মুন্সেফ পাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজ আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকের পাড় এলাকার একটি মাদরাসায় পড়াশোনা করে। নিখোঁজের সময় তার পরনে কী পোশাক ছিল, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। নিখোঁজ ছাত্রের পরিচয়—নাম: মো. আব্দুল্লাহবয়স: ১২ বছরপিতা: হুমায়ুন মিয়া, পেশায় অ্যাম্বুলেন্স চালকঠিকানা: মুন্সেফ পাড়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আব্দুল্লাহর সন্ধান পেতে সবার সহযোগিতা প্রয়োজন। কোনো ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান…

Read More