Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার (১০ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। মামুনুল হক বলেন, শাপলা চত্বর ও মোদিবিরোধী আন্দোলনে আলেম-ওলামাদের রক্তের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে বহু…

Read More

নবীনগরে চুরি ও মাদক মামলার দুই আসামি আটক নবীনগরে চুরি ও মাদক মামলার দুই আসামি আটক ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একাধিক চুরি ও মাদক মামলার আসামি হিসেবে পরিচিত সুমন মিয়া (৩৫) ও রুবেল মিয়া (৩৪) নামে দুই ব্যক্তিকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। আজ সন্ধ্যায় নবীনগর পশ্চিম পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে একাধিক চুরি ও মাদকসংক্রান্ত মামলা রয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে তাদের বিরুদ্ধে থাকা মামলার সংখ্যা, আটকের সুনির্দিষ্ট কারণ এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে নবীনগর থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া…

Read More

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডার জুলাহাটির ফিরোজ মিয়া কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ ১০ অক্টোবর, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থের চেক হস্তান্তর করা হয়। সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে এ সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, গত ১২ জুলাই রাতে ওই কলোনিতে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে যায়। এর পরদিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এবার পরিবারগুলোর…

Read More

নিজস্ব প্রতিবেদক | প্রজ্ঞা সংবাদ বাংলাদেশ পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতী সন্তান ডিআইজি হাবিবুর রহমান খাঁন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়। ডিআইজি হাবিবুর রহমান খাঁন নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের ঐতিহ্যবাহী খাঁন বাড়ির সন্তান। এর আগে তিনি হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন ও অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৮তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা হিসেবে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদমর্যাদায় পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। এ…

Read More

বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা হলেন—পুলিশের কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০), পিকআপের চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২) এবং দুই আসামি মহন মিয়া (৪৫) ও রুজিনা বেগম (৩৫)। আহত দুই আসামিই বিজয়নগর উপজেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বিজয়নগর থানা থেকে দুই আসামিকে নিয়ে পুলিশের পিকআপ ভ্যানটি ব্রাহ্মণবাড়িয়া আদালতের উদ্দেশে রওনা হয়। পথে মনিপুর এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে…

Read More

বিজয়নগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগরে ভাষা শিক্ষা ও তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ‘নেক্সাস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আইটি সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চম্পকনগর বাজারের নৌকাঘাট-সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। মাওলানা আইয়ুব আলী মৃধা ও জাহিদুল হাসান ইসরাফিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংবাদিক শাহনেওয়াজ শাহ। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন চম্পকনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন খান, মুফতি রহমতুল্লাহ কাসেমী, কাজী মো. সাইফুল ইসলাম, আবু সালেহ সরকার, সাংবাদিক কেফায়েত উল্লাহ ভূঁইয়া, মো. জাহিদুল খান বুখারী ও মাওলানা আহমেদ উল্লাহ খান জুবায়ের। বক্তারা বলেন, বর্তমান…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদের একটি ফ্লোরে টাইলস বসিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা পরিষদ। শুক্রবার (জুমার নামাজের সময়) মসজিদটি পরিদর্শনে গিয়ে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এ ঘোষণা দেন। মসজিদ কমিটির পক্ষ থেকে নির্মাণকাজের জন্য আর্থিক সহায়তা চেয়ে জেলা পরিষদ বরাবর আবেদন করা হয়েছিল। কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশনায় জেলা পরিষদের প্রশাসক মসজিদটি পরিদর্শনে যান। এ সময় জেলা পরিষদের তহবিল থেকে মসজিদের একটি ফ্লোরের প্রায় ৯ হাজার ৫০০ বর্গফুট জায়গায় টাইলস বসিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ উদ্যোগের জন্য কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির পক্ষ থেকে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে মতবিনিময় করেছেন দুর্নীতিবিরোধী সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র নেতৃবৃন্দ। মতবিনিময়কালে ভূমি অফিসে বিদ্যমান বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা হয়। এ সময় ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি, ভোগান্তি কিংবা অনিয়মের শিকার না হন, তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) বলেন, ভূমি অফিসে কোনো অনিয়মের ঘটনা ঘটলে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ তাঁকে অবহিত করতে হবে। অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভূমি অফিসসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক ছেলে নবজাতক নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে হাসপাতালের সিসিটিভি ফুটেজে এক নারীকে নবজাতক কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখা গেছে। নবজাতককে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর সকাল ১০টা ৫০ মিনিটে নবজাতকের মা মরিয়ম (১৯) হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন। পরদিন ৬ অক্টোবর চিকিৎসক ইশরাত হোমায়েরা নীলার তত্ত্বাবধানে তাঁর সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারে অ্যানেস্থেশিয়া দেন চিকিৎসক তৌহিদ। নবজাতকের বাবা শামীম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি। এটি তাঁদের প্রথম সন্তান। অন্যদিকে, মরিয়মের বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর…

Read More

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামে ব্রাহ্মণবাড়িয়া নব-দিগন্ত (B.N.D.) সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আয়োজিত এ ক্যাম্পে চার শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ক্যাম্পে ১৬ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম রোগীদের সেবা প্রদান করে। এতে মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ক্যাম্পেইনে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং ডেঙ্গু বিষয়ে সচেতনতা ও প্রতিরোধমূলক পরামর্শ দেওয়া হয়। স্থানীয়রা জানান, বিষ্ণুপুর গ্রামে দীর্ঘদিন পর এ ধরনের উদ্যোগ নেওয়ায় তাঁরা আনন্দিত। বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি করায় তাঁরা আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানান। ক্যাম্পেইনটি আয়োজনে সহযোগিতা করে বন্ধু কল্যাণ…

Read More