- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে বার্ষিক ইসলামী কিতাব মেলা-২০২৬। ভাদুঘর ক্বওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ১২ নভেম্বর পর্যন্ত। শহরের পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিতব্য এ মেলায় দেশের বিভিন্ন মাকতাবার ইসলামী গ্রন্থ প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হবে। আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় বিভিন্ন বিষয়ের ইসলামী বইয়ের সমাহার থাকবে। এতে আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থী, তালিবুল ইলম, অভিভাবক এবং সাধারণ পাঠকেরা অংশ নিতে পারবেন। আয়োজকদের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকার বইপ্রেমীদের মেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে ইসলামী গ্রন্থের পাঠক বাড়বে এবং বই সংগ্রহের সুযোগ তৈরি হবে। মেলার আয়োজক ভাদুঘর ক্বওমী ছাত্র…
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রনেতা মরহুম আশরাফুল হক নোমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে গরুর মাংসের খিচুড়ি বিতরণ করা হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এ কর্মসূচিতে তাঁর সহকর্মী, অনুসারী, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার শান্তিবাগ এলাকার পোয়াপুকুরপাড়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর আগে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শেরপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করা হয়। পাশাপাশি মাদরাসা ও বাসাবাড়িতে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়। এ ছাড়া মরহুম আশরাফুল হক নোমানের স্মরণে শুক্রবার (১৬ অক্টোবর)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৮৫টি পূজামণ্ডপে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে মোট ৫১ হাজার কেজি জি.আর. চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি ১৮০ জন নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়। প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ ও বিতরণ করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বরাদ্দের আওতায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উৎসব আয়োজনের জন্য খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৮০ জন নারীর মাঝে শাড়ি বিতরণের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। শারদীয় দুর্গাপূজা…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যানজটের মধ্যে বারবার হর্ন বাজানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একটি প্রাইভেটকারের চালক ও যাত্রীদের বিরোধের ঘটনা ঘটেছে। এ সময় শাহজাহান মিয়া (৪৫) নামে এক স্থানীয় বাসিন্দা আহত হন। পরে উত্তেজিত জনতা প্রাইভেটকারটি ভাঙচুর করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার আমতলী বাজারে এ ঘটনা ঘটে। আহত শাহজাহান মিয়া স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগদান শেষে বিজয়নগরে একটি দলীয় সভায় অংশ নেন। সভা শেষে তিনি গাড়িবহর নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের উদ্দেশে রওনা হন।…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কারবারি হিসেবে অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করতে গিয়ে তাঁর কামড়ে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক শাকিব মিয়া (৩০) পানিশ্বর ইউনিয়নের লায়রহাটি দেওবাড়িয়া এলাকার আনু মিয়ার ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন সরাইল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ ও কনস্টেবল শরিফুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গেছে, শাকিবকে আটকের চেষ্টাকালে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি পুলিশ সদস্যদের কামড়ে আহত করেন। পরে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়। আহত দুই পুলিশ সদস্য সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের পুকুরে ডুবে নুসরাত নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়নের কড়ই বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত ওই গ্রামের পূর্বপাড়ার খাইরুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ রোকসানা খাতুন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে ইসিজি করার পর চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় শিশুটির পরিবার…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির এক মাস পেরিয়ে গেলেও নতুন কর্মকর্তা পদায়ন করা হয়নি। বিদায়ী ওসি দায়িত্ব হস্তান্তরের পরও কেটে গেছে ১৫ দিন। এর মধ্যে থানার সেকেন্ড অফিসার দুই মাসের প্রশিক্ষণে ঢাকায় থাকায় জনবল ও পুলিশি সেবা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর আশুগঞ্জ থানার তৎকালীন ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরীকে রাঙামাটি পার্বত্য জেলায় বদলি করা হয়। পরে ২ অক্টোবর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আনিসুর রহমানের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি ছাড়পত্র নেন। এরপর থেকে নিয়মিত ওসি ছাড়াই চলছে থানার কার্যক্রম।…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকায় অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় অনলাইন জুয়ায় ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন জব্দ করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সদর উপজেলার ভাদুঘর খাদিমপাড়া এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—ভাদুঘর এলাকার জুয়েল মিয়া (৩৬), সিরাজুল ইসলাম (৫৪), রতন মিয়া (৪০), পল্টু সরকার (২৬) ও দেওয়ান মিয়া (৩৩)। এসআরবি-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জুয়েল মিয়ার চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাঁচজন পালানোর চেষ্টা করলে তাঁদের…
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ১৫ হাজার ৪৮টি ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৪ অক্টোবর রাত ১টার বিজয়নগর উপজেলার ভাগলপুর এলাকায় আগে থেকেই অবস্থান নিয়ে নজরদারি করছিল সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি টহলদল। এ সময় আনুমানিক ২৫ থেকে ৩০ জন ব্যক্তি মাথায় কার্টন নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসছিলেন। টহলদল তাঁদের ধাওয়া করলে তাঁরা মাথায় বহন করা কার্টন ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো কার্টনের ভেতর ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ১৫ হাজার ৪৮টি ডিসপ্লে উদ্ধার করেন।জব্দ করা চোরাচালানি মালামাল…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কক্সবাজারগামী যাত্রীদের জন্য সুখবর। আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের বর্ধিত সেবা চালু হতে যাচ্ছে। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন জেলার যাত্রীরা ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমানের বরাত দিয়ে মহানগর এক্সপ্রেসের এই বর্ধিত সেবার খবর জানানো হয়েছে। নতুন সেবার আওতায় ট্রেনটি কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের মতো বিরতিহীনভাবে চলবে না; বরং যাত্রাপথে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। তথ্য অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে, ৭২১…