- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলনের মঞ্চে ফুটে উঠেছে বাংলার লোকজ সংস্কৃতির অনন্য এক উপস্থাপনা। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচের শৈল্পিক ও মনোমুগ্ধকর পরিবেশনা অতিথিদের মুগ্ধ করার পাশাপাশি গ্রামীণ বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের বার্তা পৌঁছে দেয় উপস্থিত সবার মাঝে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা পরিবেশনাটি উপভোগ করেন। পুতুল নাচের পুরো পরিবেশনাটি পরিচালনা করেন কোরিওগ্রাফার মোহাম্মদ আল সাইফুল আমীন জিয়া। তাঁর সুদক্ষ পরিচালনা ও পরিকল্পনায় সূর্যমুখী কিন্ডারগার্টেনের একঝাঁক খুদে শিক্ষার্থী অবিকল পুতুলের মতো নিখুঁত অঙ্গভঙ্গিতে মঞ্চ মাতিয়ে তোলে।…
যৌতুকের দাবিতে নির্যাতন, স্ত্রী’র চুল কেটে দেওয়ার ঘটনায় স্বামী গ্রেফতারব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের টাকার দাবিতে স্ত্রীকে মারধর, ধারালো অস্ত্র দিয়ে আহত ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় স্বামী দিনু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদীর খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার দিনু মিয়া আখাউড়ার রামধননগর গ্রামের বাসিন্দা এবং পেশায় একটি সেলুনের কর্মচারী।পুলিশ জানিয়েছে, মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওর এলাকা পরিদর্শনে শনিবার (৯ মে) আসছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে রওনা হয়ে দুপুরে নাসিরনগরে পৌঁছানোর কথা রয়েছে তার। বিকেল সাড়ে ৩টায় তিনি শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করবেন। পরে উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নিহত কৃষক আহাদ মিয়ার পরিবারের হাতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। সফরে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রশাসন জানিয়েছে, সফরের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার এলাকায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ মে) পরিচালিত এ অভিযানে ২টি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয় এবং প্রায় ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দক্ষিণখার গ্রামের মো. জিলানী মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ৭১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ মে) বিকেল ৪টা ৫ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে আকলিমা আক্তার নামে ওই নারীকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত আকলিমা আক্তারের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ মে) দুপুর ২টা ৪৫ মিনিটে বিজয়নগর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, উপজেলার ৩নং ইছাপুরা ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকা থেকে জয় মিয়া, রুমেল মিয়া ও জুনায়েদ নামে তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা ৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত জয় মিয়ার বিরুদ্ধে পূর্বে একটি, রুমেল মিয়ার বিরুদ্ধে ছয়টি এবং জুনায়েদের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপ অনুযায়ী, দেশের ৬৪ জেলার মধ্যে স্মার্টফোন ব্যবহারে পঞ্চম স্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। আধুনিক যোগাযোগ ও ডিজিটাল সেবায় অগ্রগতি হলেও এর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির সহজলভ্যতা জীবনযাত্রায় গতি আনলেও তরুণদের মধ্যে বাড়ছে ডিজিটাল আসক্তি, যা তাদের পড়াশোনা ও মাঠের খেলাধুলা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। পাশাপাশি দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের কারণে চোখের সমস্যা, অনিদ্রা ও মানসিক চাপের ঝুঁকিও বাড়ছে। তাদের মতে, অতিরিক্ত মোবাইল ব্যবহার তরুণদের সামাজিক ও পারিবারিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই সচেতন ব্যবহার ও নির্দিষ্ট সময় নির্ধারণ করে মোবাইল ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্মার্টফোন ব্যবহারের এই উচ্চ অবস্থান তখনই ইতিবাচক হবে,…
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বজ্রপাতের বিকট শব্দে মোছা. ছুলেমা নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ মে) দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ছুলেমা ওই গ্রামের জুরমিয়া মিয়ার মেয়ে। সে স্থানীয় বেগম আশরাফ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মা-বাবা ও ভাইবোনের সঙ্গে ধানের মাঠ থেকে বাড়ি ফিরছিল ছুলেমা। এসময় হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে সে গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ…
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে মিজান মিয়া (৬৩) নামে এক কুলির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পাশে পুনিয়াউট রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। মৃত মিজান জেলা শহরের উত্তর পুনিয়াউট এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কুলির কাজ করতেন। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, সন্ধ্যায় স্টেশন থেকে বাড়ি ফেরার পথে পুনিয়াউট রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে আসা চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন মিজান মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরহে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।