Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের জবাবে পাল্টা অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকায় জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্য তৎপরতার সমালোচনা করেন। তারা দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে শাহিনুর রহমান শাহিন বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে সন্ত্রাস ও দখলবাজ রাজনীতির কোনো জায়গা হবে না। ছাত্রলীগ যদি আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে তার প্রতিরোধ গড়ে তোলা হবে।” এসময় জেলা ও…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় র‍্যাবের তিন সদস্য আহত হয়েছেন এবং কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকার অভিযোগ উঠেছে কুখ্যাত সন্ত্রাসী চুরা সফিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। সোমবার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। র‍্যাব-৯ সিপিসি-১ সূত্র জানায়, তথ্য সংগ্রহ অভিযানে যাওয়ার পথে র‍্যাবের চার সদস্য খাগাতুয়া গ্রামে প্রবেশ করলে চুরা সফিক ও তার সহযোগীরা তাদের পথরোধ করে হামলা চালায়। আহতরা হলেন হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ, কনস্টেবল কাজল মিয়া ও কনস্টেবল আব্দুল মালেক। পরে অতিরিক্ত র‍্যাব সদস্য ও পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। র‍্যাবের…

Read More

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে শুরু করে উপজেলা পর্যায়ের অলিগলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। আর এসব প্রতিষ্ঠানের অন্যতম আয়ের উৎস হয়ে উঠেছে গর্ভবতী মায়েদের আল্ট্রাসনোগ্রাফি। সম্প্রতি হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছেন, অনাগত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা সংবিধানের ২৭, ২৮ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থি এবং এটি নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্যমূলক আচরণ। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, গর্ভের শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ কন্যা ভ্রূণ হত্যার ঝুঁকি বাড়ায় এবং সামাজিক ভারসাম্য নষ্ট করে। তবে বাস্তবতায় ব্রাহ্মণবাড়িয়ার অনেক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গোপনে অর্থের বিনিময়ে সন্তান ছেলে না মেয়ে তা জানিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। রায়ে স্বাস্থ্য অধিদপ্তরকে…

Read More

দেশের জনপ্রিয় তরুণ রাজনীতিবিদ আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া সফরে আসছেন। সফরকালে তিনি জেলার কসবা সীমান্ত এলাকায় সারাদিন অবস্থান করবেন বলে জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত দুই বাংলাদেশির কবর জিয়ারত করবেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। একইসঙ্গে সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে তার। তিনি আরও বলেন, সীমান্তবর্তী জনপদের মানুষের জীবনযাত্রা, সংগ্রাম ও বাস্তবতা কাছ থেকে দেখার উদ্দেশ্যে স্থানীয় বিভিন্ন এলাকায় ঘুরে দেখবেন। সফরের অংশ হিসেবে লিচু বাগান পরিদর্শন, সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তাদের দুঃখ-কষ্টের কথা শোনা এবং টং দোকানে বসে স্থানীয়দের সঙ্গে আড্ডায় অংশ নেওয়ার…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার গজারিয়া-রাধিকার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে রোমানা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।রোববার বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমানা বেগম কসবা উপজেলার তেতুয়া গ্রামের বারু মিয়ার মেয়ে।স্থানীয়রা জানান, কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসার পথে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে চলমান ফোরলেন প্রকল্পের কাজে ব্যবহৃত রোলার গাড়ির সঙ্গে ধাক্কা খায়। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রোমানা বেগম মারা যান।সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে এস এম আলী আজম ও আশিকুর রহমান রনি নামে দুই কথিত সাংবাদিককে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার (১০ মে) দুপুরে এ রায় ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ পারভেজ এ রায় দেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর আশুগঞ্জ উপজেলার শরীফপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নিজেদের সাংবাদিক পরিচয় দেন এস এম আলী আজম ও আশিকুর রহমান রনি। তারা বিদ্যালয়ের বিভিন্ন বিল-ভাউচার ও গুরুত্বপূর্ণ…

Read More

উপজেলা প্রতিনিধি মোঃ আরজু হাসান: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভুয়া পরিচয়ের সন্দেহে এক ভ্যাট পরিদর্শককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনির ঘটনা ঘটেছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন স্থানীয় এক ব্যক্তি। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার দুর্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ভ্যাট পরিদর্শকের নাম সাইফুল ইসলাম। এছাড়া তাকে রক্ষা করতে গিয়ে আহত হন স্থানীয় বাসিন্দা মো. সবুজ মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম উপজেলার মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজে গিয়ে নিজের পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড প্রদর্শন করে প্রতিষ্ঠানের ভ্যাটসংক্রান্ত কাগজপত্র দেখতে চান। তবে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান তার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন।…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন ধ্বজনগর বাতান বাড়ি এলাকার মোরছালিন এবং মধুপুর গ্রামের নবীর হোসেন। নিহত মোরছালিন গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নিহত নবীর হোসেনের ছেলে জানান, তার বাবা সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। পরে বিভিন্ন মাধ্যমে তিনি জানতে পারেন বিএসএফ গুলি করে মরদেহ নিয়ে গেছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, গভীর…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার তেলিনগরে অবস্থিত জামিয়া রহিমিয়া কাসেমুল উলুম মাদ্রাসায় বার্ষিক বদরীণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকাল ১০টায় আয়োজিত এ সম্মেলনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বদরীণ সদস্য কার্যক্রম মূলত ইসলামের ইতিহাসের গৌরবোজ্জ্বল বদর যুদ্ধের স্মরণে পরিচালিত একটি দ্বীনি ও সামাজিক উদ্যোগ। বদর যুদ্ধে অংশগ্রহণকারী ৩১৩ জন সাহাবায়ে কেরামের আত্মত্যাগ ও ঈমানি চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে ৩১৩ জন সদস্য নিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিটি সদস্য বছরে ১ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। সংগৃহীত এই অর্থ মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, ছাত্রসেবা এবং বিভিন্ন দ্বীনি খাতে ব্যয় করা হয়। আয়োজকরা জানান, এটি…

Read More

নাসিরনগর হাওর পরিদর্শন করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার মেদির হাওর এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং বলেন, কৃষকদের উন্নয়ন ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে। ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার পরিকল্পনার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, হাওরের কৃষকদের কষ্টে ফলানো ফসল হারানোর বেদনা অনেক বড়। এ সময় অল ওয়েদার রোডের কারণে পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে কি না তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে বলেও জানান তিনি। এদিকে পানি কিছুটা কমে যাওয়ায় হাওরের ডুবে থাকা জমি দৃশ্যমান হয়েছে। অনুকূল আবহাওয়ায় কৃষকরা ধান শুকাতে…

Read More