Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর বাজার এলাকায় ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত “গ্র্যান্ড র‍্যাফেল ড্র” গত বুধবার (০৮ এপ্রিল ২০২৬) দুপুর ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে লটারির মাধ্যমে বিজয়ীদের মাঝে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার স্মার্টফোন, তৃতীয় পুরস্কার ডিনার সেট, চতুর্থ পুরস্কার আয়রন এবং পঞ্চম পুরস্কার ইলেকট্রিক কেটলি প্রদান করা হয়। পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে ৫ জন বিজয়ীকে সারপ্রাইজ গিফট দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিলেট অঞ্চলের রিজিওনাল হেড ইমদাদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র এরিয়া ম্যানেজার আনোয়ার হোসেন ও…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুলা এলাকার মীরবাড়িতে এক প্রবাসীর প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে তার আপন মামা আহাম্মদ আলীর বিরুদ্ধে। ভুক্তভোগী মীর কবির জানান, বিদেশে অবস্থানকালে তিনি তার মামার কাছে সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দেন। কিন্তু সেই সুযোগে ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করে মামার শ্যালক রোকন উদ্দিনের নামে সম্পত্তি বিক্রি করা হয়। পরবর্তীতে সম্পত্তিটি আবার অন্য এক ব্যক্তির কাছেও বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া প্রভাবশালী একটি চক্রের সহায়তায় প্রকৃত মালিকের নামজারি বাতিল করে নিজেদের নামে নতুন নামজারি করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে ভূমি অফিসের সহকারী কমিশনার মোছা: শারমিন বেগম জানান, ঘটনাটি তার দায়িত্ব…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতাধীন বাঞ্ছারামপুর জোনাল অফিসে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অফিসটি যেন অনিয়মের অভয়ারণ্য হয়ে উঠেছে, যেখানে প্রতিনিয়ত নতুন নতুন অভিযোগের জন্ম হচ্ছে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত অভিযোগ উঠেছে জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গোলাম মুর্তজা এবং মিটার রিডার জাহাঙ্গীরের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে বকেয়া বিদ্যুৎ বিলের অজুহাতে কয়েকজন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন মিটার রিডার জাহাঙ্গীর। তবে সচেতন মহলের মতে, নিয়ম অনুযায়ী একজন মিটার রিডারের সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতা নেই।অভিযোগ রয়েছে, সংযোগ বিচ্ছিন্ন করার পর “লাইন বিচ্ছিন্নের জরিমানা” নামে গ্রাহকদের…

Read More

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া এলাকায় অবস্থিত বন্ধু বাইক গ্যালারি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের বাজারে আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে। সুপার ফ্রেশ কন্ডিশনের বিভিন্ন মডেলের ব্যবহৃত মোটরসাইকেল এখানে পাওয়া যায়, যা ক্রেতাদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।গ্যালারির কর্তৃপক্ষ জানান, প্রতিটি বাইক সংগ্রহের আগে তা কঠোরভাবে যাচাই-বাছাই করা হয়। ফলে ক্রেতারা সম্পূর্ণ জেনুইন ও ভালো মানের মোটরসাইকেল কেনার নিশ্চয়তা পান।এছাড়াও, প্রতিষ্ঠানটিতে রয়েছে বাইক এক্সচেঞ্জ সুবিধা। এর মাধ্যমে ক্রেতারা তাদের পুরনো বাইক দিয়ে সহজেই পছন্দের অন্য বাইক গ্রহণ করতে পারেন, যা ক্রয় প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলেছে।শুধু স্থানীয় ক্রেতাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাইকপ্রেমীরা তাদের পছন্দের…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর। প্রতিষ্ঠার মাত্র পাঁচ বছরে ২৫০টি বেওয়ারিশ লাশ দাফন করে সংগঠনটি জেলায় বেওয়ারিশ লাশের শেষ ঠিকানা হিসেবে পরিচিতি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে এক অজ্ঞাত যুবকের দাফনের মাধ্যমে ২৫০তম বেওয়ারিশ লাশ দাফন সম্পন্ন করে ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ওই যুবককে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করলেও ব্যর্থ হয়। দীর্ঘ সময়েও স্বজনদের সন্ধান না মেলায়, আইনি প্রক্রিয়া শেষে সংগঠনটির উদ্যোগে ইসলামী বিধান অনুযায়ী গোসল, কাফন,…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রাইভেটকারে করে মাদক বহনের সময় ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৮ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানকালে কসবা পৌরসভার টি. আলী মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকার আটক করা হয়।পরে গাড়িটি তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় মোঃ ইমাম কাউসার (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ইমাম কাউসার গাজীপুর জেলার গাজীপুর সদর থানার বাদে কলমেশ্বর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ আবু হানিফ এবং মাতার নাম মৃত রফিজা বেগম।পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিধি…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলা সদরে অবস্থিত আহমেদ প্রাইভেট হাসপাতালে শনিবার দিবাগত রাতে সিজারিয়ান অপারেশনের জন্য এক অন্তঃসত্ত্বা নারীকে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের কিছুক্ষণ পরই রোগীর অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান।পরিবারের দাবি, অভিজ্ঞ চিকিৎসক ছাড়াই অ্যানেস্থেশিয়া প্রয়োগ ও অপারেশন করায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।রোববার সকালে বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হাসপাতাল চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা হাসপাতালের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা হাসপাতাল ছেড়ে পালিয়ে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নাসিরনগর উপজেলা কলেজ মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেল আহমেদ। অভিযান চলাকালে যাত্রীরা অভিযোগ করেন, নাসিরনগর থেকে বিশ্বরোড পর্যন্ত নির্ধারিত ৫০ টাকার ভাড়া আদায়ের পরিবর্তে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকজন সিএনজি চালককে জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন জানায়, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Read More

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে মাদক বহনের সময় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ৩০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হানিফ শেখ ওরফে সাদ্দাম হোসেন (৩৫), তিনি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার জলিল ভাটিয়ারি এলাকার বাসিন্দা; এবং মোঃ সোহেল ফরাজি (৩০), তিনি বাগেরহাট জেলার শরণখোলা থানার মালসা এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। প্রাথমিক…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ ২০২৬) দুপুর ৩টা ৩০ মিনিটে কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বায়েক ইউনিয়নের কৈখলা এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।একই দিন বিকাল ৫টা ১৫ মিনিটে কসবা পৌরসভার আড়াইবাড়ী এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ অভিযানে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও ১ জনকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। বিশেষ করে জয়নাল আবেদীন প্রকাশ সবুজের বিরুদ্ধে আগে ৪টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—১.…

Read More