- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা এ বজ্রপাতে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (৩০ মার্চ) রাতের দিকে উপজেলার লক্ষ্মীপুর ভূঁইয়া বাড়ি এলাকায় পুকুর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ বজ্রপাতের সময় ওই ব্যক্তি পুকুরের পাশে অবস্থান করছিলেন। মুহূর্তেই বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ।
ব্রাহ্মণবাড়িয়া: হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের সহধর্মিনী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে রাজধানী ঢাকার সিকেডি হাসপাতালে কিডনিজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মঙ্গলবার দুপুর ২টায় যোহরের নামাজের পর ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদরাসা প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আল্লামা শায়েখ সাজিদুর রহমান।জানাজায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। তারা মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন জাহান মরহুমার বাসভবনে গিয়ে…
আজ ২৭ মার্চ, শুক্রবার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে “নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়া” এবং “ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া” এর উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনটি অনুষ্ঠিত হয় বাদ জুমা, যেখানে স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সচিব ও মুখপাত্র শেখ আরিফ বিল্লাহ আজিজী।মানববন্ধনে সভাপতিত্ব করেন “নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়া” এর সভাপতি আলহাজ্ব সাদেকুল ইসলাম। বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক ওমর ফারুক, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সাবের হুসাইন, নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক আলম রানা, আব্দুল্লাহ জুবায়ের সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন…
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকী পার্কে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বীর শহীদদের সম্মানে একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলের করুণ সুরে পরিবেশ হয়ে ওঠে শোকাভিভূত ও গম্ভীর।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ…
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাই হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে আখাউড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকা থেকে দস্যুতা মামলার প্রধান আসামি মো. ইয়াছিন মিয়াকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের চৌমুহনী এলাকার একটি সিএনজি স্ট্যান্ড থেকে লুন্ঠিত অটোরিকশাটি উদ্ধার করা হয়।এ সময় ঘটনার সঙ্গে জড়িত আরও দুইজন—সুমন চিশতি ও মামুন মিয়াকেও গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত সিএনজিটি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, গত ২১…
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকে করে মাদক পরিবহনের সময় ৬৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৫ মার্চ ২০২৬) ভোর ৫টা ৪০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি হলুদ-নীল রঙের ট্রাক আটক করা হয়।পরে ট্রাকটি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ছোট-বড় মিলিয়ে মোট ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকার মো. সাকিল (২৫) এবং জাহিদুল ইসলাম খোকন (২৪)।পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা…
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম ১৬ মার্চ, ২০২৬ খ্রি. সকাল ৮:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সুলতানপুর এলাকায় অভিযান চালান। কুমিল্লা থেকে সিলেট গামী মহাসড়কের পাকা রাস্তায় চেকপোস্টে উপস্থিত একটি টয়োটা প্রোবক্স গাড়ি ডিবি পুলিশের নজরে আসে। গাড়িটির ড্রাইভার পুলিশ দেখে পালিয়ে যায়। গাড়ি তল্লাশি করার সময় বিশেষ কায়দায় গ্যাস সিলিন্ডারের ভিতরে লুকানো ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার শ্যামনগর বিওপি বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় পুকুর খননকালে একটি অবিস্ফোরিত মর্টার শেল পাওয়া গেছে। গত ১২ মার্চ, ২০২৬ খ্রি. স্থানীয়রা এটি লক্ষ্য করলে নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করেন।বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ১৫ মার্চ বিকেল ৪:১০ ঘটিকায় মর্টার শেলটি নিরাপদে ফাঁকা স্থানে ধ্বংস করেন। কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা ঘটেনি।পুলিশ ও নিরাপত্তা বাহিনী স্থানীয়দের সতর্ক থাকার জন্য নিয়মিত তথ্য প্রদান করার আহ্বান জানিয়েছেন।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় বাংলা এডিশনের সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে অভিযুক্ত ইউপি প্যানেল চেয়ারম্যান। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।ভুক্তভোগী সাংবাদিক আতিফ রাসেল (মো. রাসেল মিয়া) উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও প্রতিদিনের বাংলাদেশের ভূঞাপুর প্রতিনিধি হিসেবে কর্মরকত রয়েছেন। গত শুক্রবার ১৩ মার্চ নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ‘বাংলা এডিশন’-এর অনলাইন বিভাগে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারিভাবে প্রতি কার্ডধারীর জন্য ১০ কেজি চাল বরাদ্দ থাকলেও বাস্তবে তা…
বাঞ্ছারামপুর, ১৫ মার্চ ২০২৬ – বাঞ্ছারামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশী মদসহ একটি পিকআপ জব্দ করেছে।পুলিশ সূত্রে জানা যায়, ১৫ মার্চ বিকাল ৪.৫০ ঘটিকায় বাঞ্ছারামপুর থানার একটি টিম ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরিফপুর দক্ষিনপাড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে। সেই সময় একটি হলুদ ও নীল রঙের ছোট পিকআপ চেকপোস্টের কাছে আসে। পুলিশকে টের পেয়ে পিকআপটির চালক পালিয়ে যায়।পরবর্তীতে পিকআপটি তল্লাশি করা হলে ছোট-বড় মিলিয়ে ৩৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ ১৯৯.৮৭৫ লিটার। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মদ বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।বাঞ্ছারামপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর মাদক আইনের…