Author: Voice Of Brahmanbaria

১৫/০৩/২০২৬ খ্রি.সকাল ০৬.৪৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকারটি তল্লাশী করে ২৪ (চব্বিশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।অপর এক অভিযানে সকাল ০৭.৫৫ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি মোটরসাইকেল আটক করে। এ সময় মোটরসাইকেল আরোহীদ্বয়কে তল্লাশী করে তাদের হেফাজত হতে ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা:১। মোঃ আলমগীর মিয়া (৩৩) পিতা- মোঃ…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ২নং মেহারী ইউনিয়নের শিমরাইল সাতপাড়া এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১১ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল কবির।জানা যায়, শিমরাইল সাতপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে শিমরাইল গ্রামের শিশু মিয়ার ছেলে জুলাশ মিয়াকে (৫০) এক লক্ষ টাকা জরিমানা করা হয়।এছাড়া ঘটনাস্থলে থাকা ৩টি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করে দেওয়া হয় এবং অবৈধ…

Read More

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শনিবার (১৪ মার্চ ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জগৎ বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহযোগিতা করে।অভিযানকালে যমুনা ওয়েল মিলে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সরিষার তেল উৎপাদনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।অভিযান পরিচালনাকারীরা জানান, সরিষার তেল অনেক ক্ষেত্রে সরাসরি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাই এটি সরাসরি খাদ্যদ্রব্য হিসেবে বিবেচিত হওয়ায় স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয়…

Read More

মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া হাবলিপাড়া জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন দীর্ঘ ৯ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।উল্লেখ্য, মাইমুনা আক্তার ময়নাকে পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে তার বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।ঘটনার পরপরই পুলিশ সন্দেহভাজন হিসেবে মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামকে গ্রেপ্তার করে। এরপর থেকে তারা কারাগারে ছিলেন।তবে মামলার তদন্তে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় আদালত দীর্ঘ ৯ মাস পর তাদের জামিন মঞ্জুর করেন। সম্প্রতি তারা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানা…

Read More

ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার সীমনা সড়কের পাশে ফসলি জমি ও বিল ভরাটের দায়ে পূর্বে জরিমানা করা কয়েকটি স্থানের মধ্যে দুটি স্থানের বালি উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) পরিচালিত এ নিলামে সীমনা সড়কের তিন নম্বর ব্রিজ অতিক্রম করে একটি স্থানের বালি বিক্রি করা হয় ২ লাখ টাকায়। এছাড়া এক নম্বর ব্রিজ পার হয়ে রাস্তার বাম পাশে থাকা আরেকটি স্থানের বালি ৫০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।নিলামে বিক্রি হওয়া বালিগুলো সর্বোচ্চ ২০ দিনের মধ্যে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে ক্রেতাদের।এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার। তিনি জানান, পর্যায়ক্রমে সীমনা সড়কের পাশে…

Read More

স্টাফ রিপোর্টার:দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা-তে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়।মঙ্গলবার (১০ মার্চ) উদ্বোধনের অংশ হিসেবে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন এলাকার নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেওয়া হয়।সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে সরকারি সহায়তা ও বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা সহজে পৌঁছে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে নির্ধারিত পরিবারগুলো ভর্তুকিমূল্যে খাদ্যসহ বিভিন্ন সরকারি সুবিধা পাবে।স্থানীয় প্রশাসন জানায়, পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় এই ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।রবিবার (৮ মার্চ ২০২৬) বিকেল ৪টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সদর থানার পুনিয়াউট এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।এ সময় একটি সিএনজি চেকপোস্টের কাছে আসলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালক ও সিএনজিতে থাকা অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।পরে সিএনজিটি তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

Read More

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে শাহাজান মিয়া (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মৃত শাহাজান মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।কারা কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর বিজয়নগর থানার জিআর-৫৩২/২৫ নম্বর একটি মামলায় আদালত তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠায়। শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত হাজতির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া শহরের বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান হোপ হাসপাতালের এক মালিক পক্ষের বিরুদ্ধে হাসপাতালের এক নারী স্টাফের সাথে অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটিতে কর্মরতদের মাঝে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই নারী স্টাফকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছিলেন। চাকরি থেকে বাদ দেওয়ার ভয় দেখিয়ে এবং বিয়ের প্রলোভন দিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।অভিযোগ রয়েছে, চাকরি রক্ষার আশায় ও সামাজিক সম্মানের কথা চিন্তা করে দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও সাম্প্রতিক সময়ে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর বিষয়টি স্থানীয় মহলে আলোচনার জন্ম দিয়েছে।এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়নে শহীদ ওসমান হাদী ও জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিল আজ বৃহস্পতিবার বিকেলে তিতাস গ্যাসফিল্ডের পাশে প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া ও ইফতার মাহফিলে বুধল ইউনিয়নসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক ছাত্র-জনতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিতরা শহীদ ওসমান হাদী ও জুলাই শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের ত্যাগ কখনো বৃথা যাবে না।…

Read More