Author: Voice Of Brahmanbaria

হ্মণবাড়িয়ার কসবায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রতন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার পৌর এলাকা আড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে নিহত রতন মিয়া আড়াইবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অভিযুক্তরা হলেন–একই গ্রামের তার ভাই রেজাউল করিম মিলন মিয়ার ছেলে রিফাত মিয়া (৩২), সিফাত মিয়া (২৪) এবং তাদের খালাতো ভাই গোপীনাথপুর গ্রামের সামির মিয়া (১৮)।নিহতের বড় মেয়ে আইরিন ইসলাম হ্যাপি বলেন, জমি নিয়ে তাদের সঙ্গে চাচা ও চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। বুধবার সকাল থেকেই প্রতিপক্ষ…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রমাণ পাওয়ায় দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করে দেওয়া হয়। একই সঙ্গে প্রায় ৫ থেকে ৬ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়, যাতে ভবিষ্যতে এসব সরঞ্জাম ব্যবহার করে পুনরায় অবৈধ কার্যক্রম চালানো সম্ভব না হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা জানান, অনুমতি ছাড়া…

Read More

নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা মো. মুন্নাফ (৬৭) নামের এক বৃদ্ধের মরদেহ পরিবারের কেউ গ্রহণ না করায় শেষ পর্যন্ত বেওয়ারিশ হিসেবে দাফন সম্পন্ন করেছে মানবিক সংগঠন Brahmanbaria Batighar – ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর। এ নিয়ে সংগঠনটির উদ্যোগে মোট ২৪৫টি বেওয়ারিশ লাশ দাফন করা হলো।পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন–এর ১ নম্বর প্ল্যাটফর্মের পার্সেল গেট সংলগ্ন এলাকায় অসুস্থ হয়ে পড়েন মুন্নাফ। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।ঘটনার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়েত ইসলাম জেলার সাংবাদিকদের সম্মান জানিয়ে এক ইফতার মাহফিল আয়োজন করেছে। মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে, যেখানে জেলার বিভিন্ন মিডিয়া হাউসের সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা ইসলামী সহমর্মিতা, সমাজের উন্নয়ন এবং সাংবাদিকদের অবদান নিয়ে আলোচনা করেন। এছাড়া, সাংবাদিকদের সঙ্গে ইসলামী আড্ডা ও মতবিনিময় হয়।মাহফিলে উপস্থিত ছিলেন জেলার জামায়েত ইসলামের স্থানীয় নেতারা, যারা বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সম্মান জানানো আমাদের দায়িত্ব। আমরা চাই সাংবাদিকরা সমাজের উন্নয়ন ও ন্যায্য সংবাদ প্রচারের মাধ্যমে জনমতের সঠিক রূপ তুলে ধরুক।”উল্লেখযোগ্যভাবে, মাহফিলের আয়োজন ছিল বন্ধুত্বপূর্ণ ও উন্মুক্ত পরিবেশে, যেখানে অতিথিরা একে অপরের সঙ্গে মতবিনিময় করতে পেরেছেন এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তুলেছেন। অনুষ্ঠান…

Read More

বিজয়নগরে র‍্যাবের অভিযানে ১৬৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতারর‍্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে ১৬৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার এবং ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ইকরতলী এলাকার কদমতলীতে অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য ইসকফ সিরাপ রয়েছে। পরে তার কাছে থাকা একটি সবুজ রঙের কার্টনের ভেতর থেকে ৪৬ বোতল ইসকফ সিরাপসহ তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মো. ইকরাম হোসেন (২১), পিতা: মো. ফিরোজ মিয়া, গ্রাম: বেড়তলা, উপজেলা: সরাইল, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।অপর এক অভিযানে বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের…

Read More

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল–এ সরকারি ডিউটির নির্ধারিত সময় সকাল ৯টা হলেও চিকিৎসকদের সময়মতো চেম্বারে না আসা, রোগীদের সাথে দুর্ব্যবহার এবং ব্যক্তিগত দালাল নিয়োগের অভিযোগ উঠেছে।মঙ্গলবার সকালে হাসপাতালের ১১৫ নম্বর কক্ষে চিকিৎসক মাধুবী লতার চেম্বারে গিয়ে দেখা যায়, সকাল ১০টা পর্যন্ত তিনি উপস্থিত হননি বলে অভিযোগ করেন রোগী হালিমা খানাম। তিনি জানান, দীর্ঘ সময় অপেক্ষা করেও চিকিৎসা না পেয়ে রোগীরা ভোগান্তিতে পড়ছেন।অভিযোগে আরও বলা হয়, সরকারি নিয়ম অনুযায়ী বহির্বিভাগে সকাল ৮টা থেকে বিকেল ২টা ৩০ মিনিট পর্যন্ত রোগী দেখা ও পরামর্শ দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। এদিকে হাসপাতালের নিচতলার ১০৯/B নম্বর কক্ষে চর্মরোগ বিভাগের চিকিৎসক জাকারিয়া ও সাগর বড়ুয়ার…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) তিনি নৌকাযোগে তিতাস নদীর শিমরাইলকান্দি থেকে মেড্ডা শ্মশান ঘাট পর্যন্ত অংশ পরিদর্শন করেন।পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক শরিফুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আশুগঞ্জ-ভৈরব বন্দর কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি এবং নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর প্রতিনিধি।জেলা প্রশাসক জানান, তিতাস নদী রক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে একটি কমিটি গঠন করে কার্যক্রম শুরু করা হয়েছে।…

Read More

২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সদর উপজেলার আনন্দ বাজার এলাকায় জেলি মিশ্রিত চিংড়ি মাছ বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়।অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে আনুমানিক ৫০ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় মাছগুলো ধ্বংস করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অসাধু কিছু ব্যবসায়ী মাছের ওজন বাড়ানোর জন্য ক্ষতিকর জেলি জাতীয় পদার্থ ব্যবহার করে থাকে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।জনস্বার্থে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তিতাস নদী থেকে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে এ মরদেহ উদ্ধার করা হয়।জানা যায়, বিকালে তিতাস নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তি উপজেলার হোসেনপুর গ্রামের নজু মিয়ার ছেলে মোহাম্মদ আলীর বলে শনাক্ত করা হয়। মোহাম্মদ আলীর পরিবার জানায়, মানসিক ভারসাম্যহীন মোহাম্মদ আলী গত শুক্রবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তবে নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের…

Read More

শহীদ মিনারে রুমিন ফারহানাকে বাধা: বিএনপির নেতাকর্মীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারধরের অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে।শুক্রবার দিবাগত রাতে শহীদ মিনারে ফুল দিতে গেলে ‘ভুয়া ভুয়া’ স্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় পুষ্পস্তবক ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। পরে ঘটনাস্থল ত্যাগ করেন রুমিন ফারহানা।ঘটনার প্রতিবাদে তার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা…

Read More