Author: Voice Of Brahmanbaria

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদী ইন্তেকাল করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ওসমান হাদীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পোস্টে বলা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।” শরিফ ওসমান হাদীর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী ও সমর্থকেরা তাঁকে একজন আপসহীন সংগ্রামী নেতা হিসেবে স্মরণ করছেন।

Read More

সদর উপজেলা প্রতিনিধিঃ প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় নতুন একটি গ্যাসকূপের খনন কার্যক্রম শুরু হয়েছে। তিতাস গ্যাস ফিল্ড–এর আওতায় এই নতুন কূপ থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর সম্প্রতি কূপটির খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী খনন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে দেশের বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা এবং গৃহস্থালি খাতে গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,…

Read More

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশের শীর্ষ ধনী ১০ জেলার তালিকায় সপ্তম অবস্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত খানা আয় ও ব্যয় নির্ধারণ জরিপ–২০১৬–এর ভিত্তিতে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই জরিপে প্রথমবারের মতো জেলাভিত্তিক দারিদ্র্য পরিস্থিতির বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, দেশের দারিদ্র্য কম এমন শীর্ষ ১০ জেলার মধ্যে ৭টিই ঢাকা বিভাগের, যেখানে ব্রাহ্মণবাড়িয়া একটি গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। জরিপ অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেলায় দারিদ্র্যের হার ১০ দশমিক ৩ শতাংশ। এই হার তুলনামূলকভাবে কম হওয়ায় জেলাটি দেশের শীর্ষ ধনী ১০ জেলার তালিকায় সপ্তম স্থানে অবস্থান করছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দারিদ্র্য কম…

Read More

আজ ১৭ ডিসেম্বর ২০২৫ঈ. বুধবার দেশের সর্বপ্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার অফিসকক্ষে জামিয়ার আসাতিজায়ে কেরাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ দুই মুরব্বির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে জামিয়া ইউনুছিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুবারকুল্লাহ দাঃবাঃ বলেন, মাওলানা জুনায়েদ আল হাবীব ছাত্রজীবন থেকেই আন্দোলন সংগ্রাম ও রাজনীতির সাথে জড়িত এবং দীর্ঘদিন তিনি সরাইল আশুগঞ্জের মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং আসন্ন নির্বাচনে উক্ত আসনে প্রার্থী হয়েছেন সুতরাং আমরা দলমত নির্বিশেষে ব্রাহ্মণবাড়িয়ার সকল উলামায়ে কেরাম তাকে জয়যুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ। এসময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও এদারায়ে তালিমিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদর শায়খ সাজিদুর…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সংসদীয় আসনসমূহে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত সময়সূচি প্রকাশ করেছে জেলা প্রশাসন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম নির্ধারিত তারিখ ও সময়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়সূচি ২ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার)সময়: সকাল ১১টা থেকে ১২টাব্রাহ্মণবাড়িয়া-১ ব্রাহ্মণবাড়িয়া-২ ব্রাহ্মণবাড়িয়া-৩ব্রাহ্মণবাড়িয়া-৪ ৩ জানুয়ারি ২০২৫ (শুক্রবার)সময়: সকাল ১১টা থেকে ১২টা ব্রাহ্মণবাড়িয়া-৫ ব্রাহ্মণবাড়িয়া-৬গুরুত্বপূর্ণ নির্দেশনা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, যাচাই-বাছাই চলাকালে সংশ্লিষ্ট প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারী ছাড়াও প্রতিটি প্রার্থীর পক্ষে সর্বোচ্চ তিনজন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন।…

Read More

নবীনগর প্রতিনিধি ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে অধ্যাপক মাহবুবুর রহমান-কে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য। দলীয় ঘোষণায় জানানো হয়, “হাত পাখা” প্রতীক নিয়ে তিনি নবীনগর আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নৈতিকতা, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, অধ্যাপক মাহবুবুর রহমান একজন সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার মাধ্যমে নবীনগরের জনগণ একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর) আসনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা) মোহাম্মদ আতাউল্লাহকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এনসিপি সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ের মতামত, সাংগঠনিক শক্তি এবং প্রার্থীদের রাজনৈতিক অভিজ্ঞতা ও জনপ্রিয়তা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের লক্ষ্য অনুযায়ী, গণমুখী রাজনীতি প্রতিষ্ঠা, নাগরিক অধিকার রক্ষা এবং সুশাসন নিশ্চিত করতে এই দুই প্রার্থী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। প্রার্থী…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ: ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের ফারুকী পার্ক স্মৃতিসৌধ চত্বরে ৩১ বার ত্বপোধ্বনীর মাধ্যমে কর্মসূচির শুরু হয়। পরে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমেই রাষ্ট্রের পক্ষে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান পরে পুলিশ সুপার, শাহ মোহাম্মদ আব্দুর রউফ,মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা এনসিপি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও দিনটি…

Read More

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষায় প্রথম ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নাসরিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্রী নাসরিন। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সারা দেশের কলেজসমূহের মধ্যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি সিজিপিএ ৪.০০ এর মধ্যে পূর্ণ ৪.০০ অর্জন করেন। এর মাধ্যমে তিনি সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করে এক অনন্য কৃতিত্ব স্থাপন করেন। জানা যায়, নাসরিন ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হন। তিনি ২০২৩ সালে অনুষ্ঠিত অনার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন। চতুর্থ বর্ষের ফলাফলেও তিনি সিজিপিএ ৪.০০ অর্জন করেন এবং সব ইয়ারের রেজাল্ট একত্রে হিসাব করে…

Read More

সদর উপজেলা প্রতিনিধি ঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্রী নাসরিন। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সারা দেশের কলেজসমূহের মধ্যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি সিজিপিএ ৪.০০ এর মধ্যে পূর্ণ ৪.০০ অর্জন করেন। এর মাধ্যমে তিনি সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করে এক অনন্য কৃতিত্ব স্থাপন করেন। জানা যায়, নাসরিন ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হন। তিনি ২০২৩ সালে অনুষ্ঠিত অনার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন। চতুর্থ বর্ষের ফলাফলেও তিনি সিজিপিএ ৪.০০ অর্জন করেন এবং সব ইয়ারের রেজাল্ট একত্রে হিসাব করে তাঁর মোট সিজিপিএ দাঁড়ায় ৩.৮৫।…

Read More